01/04/2026
আজ থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে ইনশাআল্লাহ্। যারা ভর্তি হয়েছেন তাদেরকে নিয়ে আজ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। আপনারা যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চান তাদের ওরিয়েন্টেশনের আগেই ভর্তি হতে উৎসাহিত করছি। কোর্সের বিস্তারিত এবং কিছু কমন প্রশ্নের উত্তর নীচে দেওয়া হলো।
এটি একটি প্যাকেজ কোর্স সিভিল এবং আর্থ সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য। Civil (Environmental and Geotechnical) + WRE + IWFM + DRR এই বিষয়গুলোতে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হবে, গতবারের মত। যারা সিভিলের স্টুডেন্ট তারা সবগুলো ডিপার্টমেন্টেই এক্সাম দিতে পারবেন। সিভিলের স্টুডেন্টরাই অ্যাডমিশনে সবচেয়ে ভালো করে, যেহেতু তারা অনেকগুলো ডিপার্টমেন্টে এক্সাম দেয়। যেহেতু সিভিলে গত দুইবার রিটেন এবং ভাইভা হয়েছে এবং আগের চেয়ে একটু কঠিন হয়ে গেছে চান্স পাওয়া তাই বুয়েট নিশ্চিত করতে রিলেভ্যান্ট একাধিক ডিপার্টমেন্টের প্রিপারেশন নিতেই আমি উৎসাহিত করি, শুরু থেকেই। তাই এবারও কম্পোজিট প্রিপারেশন নিতেই আমার পরামর্শ থাকবে।
যারা আমাদের হেল্প নিতে চান তাদের জন্য, লাইভ ক্লাস হবে ২০ টির মতো। আগের ব্যাচের রেকোর্ডেড ক্লাস শেয়ার করা হবে যাতে ক্লাস সংখ্যা কম হয় এবং কেউ চাইলে দ্রুত তার সময় মতো শেষ করে ফেলতে পারে। আগের তিনটা ব্যাচের স্টুডেন্টদের মধ্যে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে চান্স পেয়েছে তাদের কেউ কেউ আপনাদের মোটিভেট করতে, তাদের প্রিপারেশনের দিনগুলো শেয়ার করতে আসবে। এটা ঠিক গতানুগতিক কোচিং নয় এটা মূলত প্রাইভেট ব্যাচ তাই শেষ করার তাড়াহুড়ো নেই। কোর্স শেষ হলেও বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত ক্লাসটেস্ট চলবে, এক্সামের প্রিপারেশন নিয়ে আলোচনা চলবে।
আমাদের ক্লাস হবে সপ্তাহে ৩ দিন। ক্লাস হবে জুমে, রাত ৯ঃ৩০ থেকে। কোর্স শেষ হলেও বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত ক্লাসটেস্ট চলবে। বুয়েট এক্সামের আগের দিন রাতে আমাদের এক্সাম বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা পূর্বক কোর্স সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বরাবরের মতো। সবার জন্য শুভকামনা।
কোর্স ফি কত?
যারা সিভিলে বা WRE তে এক্সাম দিবে এবং অন্যগুলোতেও দিবে তাদের জন্য ৫০০০ টাকা এবং যারা শুধুমাত্র IWFM & DRR তে দিবে তাদের জন্য ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ক্লাস রেকোর্ড দেওয়া হবে? - ক্লাসের পর শেয়ার্ড ফোল্ডারে আপলোড দেওয়া হবে।
যারা সিভিলের কোর্সে ভর্তি হবেন তারা কি IWFM & DRR এর অন্য আলাদা ফি দিবে? - না, একবারই ফি।
এইবার চান্স না পেলে কি পরে আপনাদের হেল্প পাওয়া যাবে?
হ্যাঁ, আমাদের লাইফ টাইম স্টুডেন্টশিপ। যারা ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হন তারা আমাদের বুয়েটের যে কোন কোর্স যে কোন সময় এভেইল করতে পারবেন। ধন্যবাদ।