একজন মহিলার পুরো হরমোনাল সিস্টেম—যা তার মুড, ঘুম, পিরিয়ড, স্ট্রেস, হজম, যৌনজীবন, আত্মবিশ্বাস, এমনকি তার কথাবার্তার কোমলতা পর্যন্ত নিয়ন্ত্রণ করে—এসবের মূল ভিত্তি হলো তার emotional safety। আর এই emotional safety সবচেয়ে বেশি তৈরি হয় তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, অর্থাৎ তার স্বামী বা তার প্রেমিকের আচরণে। মেয়েদের শরীর প্রকৃতিগতভাবে খুব সংবেদনশীল। তাদের হরমোনগুলো minute-to-minute পরিবর্তন হয়। পুরুষদের হরমোন স্থির হয়—কিন্তু মেয়েদের estrogen, progesterone, oxytocin, cortisol সারাক্ষণ ওঠানামা করে। তাই একজন পুরুষের বা তার কাছের মানুষগুলোর একটা কথা, একটা আচরণ, একটু রূঢ়তা, কিংবা একটু মমতা তার হরমোনে অবিশ্বাস্য প্রভাব ফেলে।
যখন একজন পুরুষ গভীরভাবে সম্মান দেয়, কথা বলার সময় নরম থাকে, তার feelings–কে গুরুত্ব দেয়—তখন মেয়েদের শরীরে oxytocin দ্রুত বাড়ে। এই oxytocin শুধু bonding নয়, শরীর ও মনকে ভিতর থেকে শান্ত করে। এই শান্ত অবস্থাই estrogen–progesterone–thyroid–insulinকে সুন্দরভাবে ব্যালান্স করে রাখে। তার ফলে period regular থাকে, mood stable থাকে, anxiety কমে, ঘুম গভীর হয়, মাথা ব্যথা কমে, হজম শক্তিশালী হয়।
কিন্তু যখন সে harsh কথা শোনে, বারবার অবহেলা পায়, ভালোবাসার অভাব অনুভব করে—তার শরীর তখন সেই পরিস্থিতিকে “threat” হিসেবে নেয়। তখন cortisol বাড়ে। স্ট্রেস হরমোন cortisol বাড়লে খুব অদ্ভুত সব পরিবর্তন হয়: মনের ওঠানামা শুরু হয়, পিরিয়ড গোলমাল হয়, বুকে ভারী লাগে, ঘুম কমে যায়, শরীরে পানি ধরে, ওজন বেড়ে যায়, আবার কারও ক্ষেত্রে হঠাৎ ওজন কমে যায়। কেউ বিরক্ত হয়, কেউ চুপ হয়ে যায়, কেউ খুব emotional হয়ে পড়ে, কেউ আবার hyper-reactive হয়ে যায়।
তার মানে— আপনি যেভাবে তার সাথে কথা বলেন, সে ঠিক সেই অনুযায়ী তার হরমোন behave করে।
একজন পুরুষ যদি ভাবেন, “সে কেন রেগে আছে?”, “সে কেন sensitive?”, “এত emotional কেন?”—তবে তার জানা উচিত যে একজন মহিলার emotional world আসলে তার biological world-এর সাথে সরাসরি যুক্ত। সে যেমন ভাবে, তার শরীরও ঠিক সেভাবে প্রতিক্রিয়া জানায়।
আপনি যদি বারবার দেরি করে উত্তর দেন, তাকে উপেক্ষা করেন, রূঢ় কথা বলেন—তার শরীর সঙ্গে সঙ্গে cortisol বাড়াবে, estrogen কমাবে, progesterone disturb করবে। এর ফল—bloating, cramps, hair fall, mood swings, anxiety, oversensitivity—এসবই দেখা দেয়।
কিন্তু একজন পুরুষ যদি তার ভালোবাসার মেয়েটিকে hug করে বলে, “তুমি আছো, সেটাই আমার সুখ”—তখন তার শরীর মুহূর্তেই relax mode-এ চলে যায়। শুধু psychological নয়, biological transformation ঘটে। হৃদস্পন্দন ধীর হয়, শ্বাস গভীর হয়, nervous system শান্ত হয়, হরমোনগুলো আবার ছন্দে ফিরে আসে।
এটাই একজন মেয়ের সত্য। ভালোবাসা তার শরীরের ওষুধ।।সম্মান তার হরমোনের স্থিরতা। নরম আচরণ তার মানসিক শান্তি। আপনার একটুখানি যত্ন তার পুরো endocrine system heal করে।
একজন পুরুষ কখনোই বুঝতে পারেন না, তার একটি মিষ্টি বাক্য বা সামান্য সহায়তা কিভাবে একজন মেয়ের ব্যথা, মানসিক চাপ, hormonal imbalance—এসবকে মুহূর্তে হালকা করে দেয়।
পুরুষেরা ভালোবাসা প্রকাশে একটু পিছিয়ে থাকে, কিন্তু যখন তারা বোঝে যে তাদের আচরণ একজন নারীকে শুধু emotionally নয়, medically সুস্থ করে—তখন ভালোবাসা তাদের কাছেও দায়িত্ব হয়ে ওঠে। আর একজন পুরুষ যখন সত্যিকারের সঙ্গী হয়ে ওঠে, তখন একজন নারী শুধু relationship-এ সুখী হয় না—তার পুরো শরীর, মন, আত্মা সব সুস্থ হয়ে ওঠে।
ভালোবাসা কোনো luxury নয়—
ওটাই একজন নারীর প্রথম চাওয়া তার প্রিয় মানুষের থেকে।
(সংগৃহীত)
Rumana's Vlogs
Welcome to my Rumana's Vlogs. Beside that I will also share some of my own experiences.
I will try to generate various types of Islamic Content, Motivational content, Daily life Content, Daily Cooking recipes, Health/Beauty content and much more.
My baby ゚viralシfypシ゚viralシalシ
***বাধা যত বড়ই হোক—আল্লাহর রহমত তার চেয়েও বড়***
জীবনে এমন কোনো মানুষ নেই, যার কঠিন সময় আসে না। কখনও হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়, পরিকল্পনা ভেঙে পড়ে, চারপাশ অন্ধকার মনে হয়। তখন মনে হয়—
“আর পারবো না…”
কিন্তু একজন মুমিনের হৃদয়ে তখনই ভর করে এক বিশেষ শক্তি—
আল্লাহর প্রতি তাওয়াক্কুল।
কারণ বাধা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়।
**** আল্লাহর রহমত সীমাহীন—কখনও অপ্রত্যাশিত
আমরা সামনে যা দেখি, সেটা খুব সামান্য। কিন্তু পর্দার আড়ালে আল্লাহ এমন ব্যবস্থা করে রাখেন, যা আমাদের ধারণার বাইরে।
হঠাৎ ঘটে যাওয়া সমস্যা কখনও আমাদের বড় বিপদ থেকে রক্ষা করার উপায়।
আজকের হারানো সুযোগ—আগামী দিনের বিশাল নেয়ামতের প্রস্তুতি।
মানুষ ভাবে—“আমি শেষ।”
আল্লাহ বলেন—“আমার রহমত কখনও শেষ নয়।”
**বাধা আল্লাহর পরীক্ষা, রহমত তাঁর উপহার
জীবনের কষ্ট আমাদের ধৈর্য শেখায়।
ব্যর্থতা শেখায় বিনয়।
অপেক্ষা শেখায় তাওয়াক্কুল।
যখন সবকিছু ভেঙে পড়ে মনে হয়—
ঠিক সেই সময়েই আল্লাহর রহমত সবচেয়ে বেশি কাছে আসে।
**ইতিহাস সাক্ষী—যেখানে মানুষ থেমে যায়, আল্লাহ সেখানে পথ তৈরি করেন
** সমুদ্র সামনে, ফেরাউন পেছনে—আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলেন।** ইবরাহীম (আ.) আগুনে—আল্লাহ আগুনকে শীতল করে দিলেন।
**মরিয়ম (আ.) একা—আল্লাহ তাঁর জন্য খেজুর ফলিয়ে দিলেন।
মানুষ যখন বলে—“এখানে সমাধান নেই”
আল্লাহ তখন বলেন—“হয়ে যাও”—আর তা হয়ে যায়।
আপনার কষ্টই হয়তো আপনার উন্নতির শুরু
যে সমস্যায় আপনি কাঁদছেন—
সেটিই হয়তো আপনার দোয়া কবুলের মুহূর্ত।
আল্লাহ কখনও এমন বোঝা দেন না, যা বান্দা বহন করতে পারে না।
তিনি যদি একটি দরজা বন্ধ করেন—
নিশ্চয়ই আরও ভালো দরজা খুলে দিতে চান।
***শেষ কথা
জীবনের প্রতিটি বাধার পিছনে লুকিয়ে থাকে আল্লাহর রহমতের দরজা।
আপনার দুশ্চিন্তা যত বড়ই হোক—
আল্লাহর রহমত তার চেয়েও বড়।
ধৈর্য ধরুন।
দোয়া করতে থাকুন।
আল্লাহর উপর ভরসা রাখুন।
কারণ শেষ পর্যন্ত জয়ী হবে সেই মুমিন—
যে বাধাকে নয়, তার রব-কে বড় মনে করে।
01/12/2025
30/11/2025
Kun faya kun….
Rater gura guri with me and my love # #
Sheter shokale scenario ….,
*** ** ** * *সদকার জন্য কিছু সুন্দর advise-
১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।
২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।
৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।
৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।
৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন। একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।
৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।
৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।
৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।
৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।
১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।
১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।
১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।
১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।
১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে,
সাদাকাহ: অপমৃত্যু থেকে রক্ষার ঢাল
মানুষের জীবনে বড় বড় বিপদ যেমন—গাড়ি দুর্ঘটনা, ভূমিকম্প, বজ্রপাত, হঠাৎ মৃত্যু—এসব কখন আসে কেউ জানে না।
কিন্তু আল্লাহ তাআলা এমন একটি আমল দিয়েছেন, যা তাঁর ইচ্ছায় বিপদকে দূর করে।
সেটা হলো সাদাকাহ।
১. সাদাকাহ বিপদ ও আল্লাহর গজব দূর করে
রাসুলুল্লাহ ﷺ বলেন,
“গোপন সাদাকাহ আল্লাহর গজব নিভিয়ে দেয়, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা জীবনকে বাড়িয়ে দেয়।”
— মুসনদ আহমদ: 17803 (সহীহ)
এখানে “গজব নিভিয়ে দেয়” বলতে বড় ধরনের বিপদ, ধ্বংস, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর ইজনে রক্ষা বোঝানো হয়।
২. সাদাকাহ বালা-মুসিবতকে ঠেকায়
আরেক বর্ণনায় আছে,
“সাদাকাহ বিপদকে নিভিয়ে দেয়।”
— তাবরানী আল-কবীর
অর্থাৎ যে বিপদ আসার কথা ছিল, আল্লাহ সাদাকাহর বরকতে তা দূর করে দেন।
৩. সাদাকাহ অপমৃত্যু থেকে হেফাজত করে
প্রখ্যাত আলিম ইবনে কায়্যিম (রহ.) বলেন,
“সাদাকাহ অপমৃত্যু দূর করে, বিপদ কমিয়ে দেয়। এটি পরীক্ষিত সত্য।”
— আল-ওয়াবিলুস-সায়্যিব, পৃষ্ঠা ২৬
সালাফদের আমলে বহু ঘটনা পাওয়া যায়—
কেউ দুর্ঘটনা থেকে বাঁচে,কেউ আচমকা মৃত্যুর হাত থেকে রক্ষা পায়,কেউ ভয়ানক ক্ষতি থেকে বেঁচে যায়—এবং তাঁরা স্পষ্ট বলতেন: এটা সাদাকাহর বরকত।
৪. সাদাকাহ আল্লাহর আযাব ও অপমৃত্যু ঠেকিয়ে দেয়
রাসুল ﷺ বলেন,
“সাদাকাহ আল্লাহর গজব নিভিয়ে দেয় এবং অপমৃত্যু দূর করে।”
— শু‘আবুল-ইমান: 3045 (সহীহ লিগাইরিহি)
এটি সরাসরি প্রমাণ যে সাদাকাহ দুর্ঘটনা, ধ্বংস, হঠাৎ মৃত্যু—এসব থেকে আল্লাহর ইচ্ছায় সুরক্ষা দেয়।
হাদিস থেকে শিক্ষা:
দুনিয়া অদৃশ্য বিপদে ভরা।সাদাকাহ হলো আল্লাহর পক্ষ থেকে এমন একটি আমল—যা গজব ঠেকায়, বিপদ কমায়, আর জীবনকে নিরাপদ রাখে।
তাই—গাড়িতে ওঠার আগে,দীর্ঘ ভ্রমণে যাওয়ার আগে,ভূমিকম্পপ্রবণ এলাকায় থাকার সময়,কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে— সামান্য হলেও সাদাকাহ করে নিন।
সাদাকাহ শুধু দান নয়—
এটা আপনার জীবনের রক্ষাকবচ।
25/11/2025
Dua must for everything
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Website
Address
Shaymoly
Dhaka
1207
01/12/2025