17/10/2024
গবেষণা সহায়ক কিছু গুরুত্বপূর্ণ টুলস - ২০২৪
রেফারেন্স ম্যানেজমেন্ট
𝐄𝐧𝐝𝐍𝐨𝐭𝐞 (https://endnote.com/): সহজে Citation তৈরি করতে এবং references গুছিয়ে রাখতে সাহায্য করে।
𝐏𝐚𝐩𝐞𝐫𝐩𝐢𝐥𝐞 (https://paperpile.com/): গবেষণাপত্রের সাথে সরাসরি সংযোগ রেখে Citation সহজে সংগঠিত করতে সহায়ক।
𝐌𝐞𝐧𝐝𝐞𝐥𝐞𝐲 (https://www.mendeley.com/): reference management এবং social networking টুল হিসেবে কাজ করে, গবেষণাপত্র সংরক্ষণ ও annotate করতে সহায়ক।
𝐑𝐞𝐟𝐖𝐨𝐫𝐤𝐬 (https://refworks.proquest.com/): অনলাইন ভিত্তিক গবেষণাপত্র সংগঠিত এবং Citation তৈরি করে।
𝐂𝐫𝐨𝐬𝐬𝐫𝐞𝐟 (https://www.crossref.org/): এটি Citation linking-এর প্রক্রিয়া সহজ করে।
𝐂𝐢𝐭𝐞𝐓𝐡𝐢𝐬𝐅𝐨𝐫𝐌𝐞 (https://www.citethisforme.com/): বিভিন্ন Citation style এ খুব দ্রুত Citation তৈরি করতে সহায়তা করে।
𝐙𝐨𝐭𝐞𝐫𝐨 (https://www.zotero.org/): গবেষণার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং cite করতে সহায়ক।
ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন
𝐓𝐚𝐛𝐥𝐞𝐚𝐮 (https://www.tableau.com/): জটিল ডেটাকে সহজ ও পরিষ্কার visual-এ রূপান্তর করে।
𝐑𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 (https://posit.co/): R প্রোগ্রামিং ব্যবহার করে ডেটা বিশ্লেষণ, মডেলিং, এবং visualization এর জন্য খুবই কার্যকরী।
𝐒𝐏𝐒𝐒 (https://www.ibm.com/): গবেষণায় বড় ধরনের পরিসংখ্যান বিশ্লেষণের জন্য জনপ্রিয় software।
𝐏𝐥𝐨𝐭𝐥𝐲 (https://plotly.com/): অত্যাধুনিক visualization টুল, যা data-driven ও interactive graphs তৈরিতে সক্ষম।
𝐍𝐕𝐢𝐯𝐨 (https://lumivero.com/): qualitative ডেটার গভীর বিশ্লেষণ করে থিম বা প্যাটার্ন খুঁজে বের করে।
𝐌𝐢𝐧𝐝𝐌𝐞𝐢𝐬𝐭𝐞𝐫 (https://www.mindmeister.com/): collaborative mind mapping টুল, যা আপনার ধারণাগুলোকে visualize করতে সাহায্য করে।
𝐏𝐨𝐰𝐞𝐫𝐁𝐈 (https://www.microsoft.com/en-us/power-platform/products/power-bi): একটি শক্তিশালী business analytics টুল, যা interactive data visualization এবং report তৈরি করতে সহায়তা করে।
𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥 (https://www.microsoft.com/en/microsoft-365/excel?market=af): বহুল ব্যবহৃত spreadsheet software, যা ডেটা ম্যানিপুলেশন ও বিশ্লেষণের জন্য জনপ্রিয়।
নোট গ্রহণ
𝐄𝐯𝐞𝐫𝐧𝐨𝐭𝐞 (https://evernote.com/): শক্তিশালী নোট গ্রহণের অ্যাপ, যা লেখা, ছবি ও ধারণা গুছিয়ে রাখতে সাহায্য করে।
𝐒𝐜𝐫𝐢𝐯𝐞𝐧𝐞𝐫 (https://www.literatureandlatte.com/): গবেষণাপত্র structuring এবং organizing এর জন্য ব্যবহার হয়।
𝐎𝐧𝐞𝐍𝐨𝐭𝐞 (https://www.onenote.com/): Microsoft এর ডিজিটাল নোটবুক।
𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐊𝐞𝐞𝐩 (https://accounts.google.com/): সহজ নোট গ্রহণের অ্যাপ, যা Google Drive-এর সঙ্গে সংযুক্ত থাকে।
𝐍𝐨𝐭𝐢𝐨𝐧 (https://www.notion.so/): সবকিছু একত্রে করার জন্য কার্যকরী ওয়ার্কস্পেস।
𝐀𝐮𝐝𝐢𝐨𝐏𝐞𝐧 (https://audiopen.ai/): অডিও ভিত্তিক নোট গ্রহণের টুল।
গবেষণাপত্র লেখা
𝐖𝐫𝐢𝐭𝐞𝐟𝐮𝐥𝐥 (https://www.writefull.com/): একাডেমিক লেখার নির্ভুলতা এবং গুণগত মান বাড়াতে সাহায্য করে।
𝐋𝐚𝐓𝐞𝐗 (https://www.latex-project.org/): উচ্চ-গুণমানের টাইপসেটিং ব্যবস্থা, বিশেষ করে টেকনিক্যাল ডকুমেন্টের জন্য।
𝐓𝐮𝐫𝐧𝐢𝐭𝐢𝐧 (https://www.turnitin.com/): প্লেজিয়ারিজম শনাক্তকরণ টুল, যা গবেষণাপত্রের অরিজিনালিটি চেক করতে এবং Citation সঠিক কিনা তা নিশ্চিত করতে সাহায্য করে।
𝐒𝐜𝐫𝐢𝐛𝐛𝐫 (https://www.scribbr.com/): প্লেজিয়ারিজম চেকার এবং প্রুফরিডিং টুল, যা গবেষণাপত্রের মান উন্নত করতে সাহায্য করে।
𝐎𝐯𝐞𝐫𝐥𝐞𝐚𝐟 (https://www.overleaf.com/): অনলাইন ল্যাটেক্স এডিটর।
𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐃𝐨𝐜𝐬 (https://accounts.google.com/): সহজ সহযোগিতার জন্য ক্লাউড-বেসড ডকুমেন্ট এডিটর।
𝐏𝐚𝐩𝐞𝐫𝐏𝐚𝐥 (https://paperpal.com/): গবেষণাপত্র সংগঠিত এবং লেখা সহজ করতে সাহায্য করে।
𝐓𝐫𝐢𝐧𝐤𝐚𝐀𝐈 (https://www.trinka.ai/): একাডেমিক লেখা উন্নত করতে এবং grammatical ভুল সংশোধন করতে সহায়তা করে।
𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫𝐥𝐲 (https://www.grammarly.com/): লেখার গুণগত মান উন্নত করার জন্য জনপ্রিয় টুল।
𝐐𝐮𝐢𝐥𝐥𝐁𝐨𝐭 (https://quillbot.com/): লেখাকে paraphrase, summarize, এবং grammar ঠিক করতে সাহায্য করে।
লিটারেচার রিভিউ টুলস
𝐒𝐞𝐦𝐚𝐧𝐭𝐢𝐜 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫 (https://www.semanticscholar.org/): গবেষণা পত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে সাহায্য করে এবং লিটারেচার রিভিউর সময় দ্রুত প্রাসঙ্গিক পেপার খুঁজে দেয়।
𝐋𝐢𝐭𝐦𝐚𝐩𝐬 (https://www.litmaps.com/): গবেষণা পেপার ও লিটারেচারের সংযোগ ভিজ্যুয়ালাইজ করার জন্য ব্যবহৃত হয়।
𝐒𝐜𝐢𝐓𝐞.𝐚𝐢 (https://scite.ai/): গবেষণাপত্র খুঁজে পেতে এবং সেগুলো বুঝতে সহায়তা করে।
𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐑𝐚𝐛𝐛𝐢𝐭 (https://www.researchrabbit.ai/): প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে পাওয়ার টুল।
𝐂𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐞𝐝 𝐏𝐚𝐩𝐞𝐫𝐬 (https://www.connectedpapers.com/): সম্পর্কিত গবেষণাপত্র খুঁজে বের করার টুল।
𝐑 𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫𝐲 (https://discovery.researcher.life/): গবেষণা উপকরণ খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম।
আঁকাআঁকি ও ডায়াগ্রাম
𝐅𝐢𝐠𝐦𝐚 (https://www.figma.com/): গবেষণায় জটিল ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।
𝐃𝐫𝐚𝐰.𝐢𝐨 (https://app.diagrams.net/): ফ্লোচার্ট এবং ডায়াগ্রাম তৈরি করার জন্য উপযুক্ত।
𝐋𝐮𝐜𝐢𝐝𝐜𝐡𝐚𝐫𝐭 (https://www.lucidchart.com/): অনলাইন ডায়াগ্রামিং সফটওয়্যার।
𝐌𝐢𝐜𝐫𝐨𝐬𝐨𝐟𝐭 𝐕𝐢𝐬𝐢𝐨 (https://www.microsoft.com/en-us/microsoft-365/visio/flowchart-software): গবেষণা পেপারে জটিল ফ্লোচার্ট, প্রসেস ম্যাপ এবং ডেটা-চালিত ডায়াগ্রাম তৈরির জন্য কার্যকর।
𝐂𝐚𝐧𝐯𝐚 (https://www.canva.com/): গবেষণা উপস্থাপনার জন্য ভিজ্যুয়াল তৈরিতে সহায়ক।
𝐈𝐧𝐤𝐬𝐜𝐚𝐩𝐞 (https://inkscape.en.softonic.com/): ওপেন-সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর।
𝐈𝐏𝐄 𝐃𝐫𝐚𝐰𝐢𝐧𝐠 (https://ipe.otfried.org/): LaTeX ভিত্তিক আঁকার এডিটর, গবেষণা সম্পর্কিত ডায়াগ্রাম তৈরিতে ব্যবহার করা হয়।
𝐊𝐞𝐞𝐧𝐢𝐨𝐮𝐬 (https://keenious.com/): ধারণার কনসেপ্ট ম্যাপ এবং ডায়াগ্রাম তৈরিতে সহায়তা করে।
𝐁𝐢𝐨𝐫𝐞𝐧𝐝𝐞𝐫 (https://biorender.com/): জীববিজ্ঞান সম্পর্কিত ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।
𝐆𝐫𝐚𝐩𝐡𝐏𝐚𝐝 𝐏𝐫𝐢𝐬𝐦 (https://www.graphpad.com/scientific-software/prism/): ডেটা বিশ্লেষণ এবং গ্রাফ তৈরি করার একটি শক্তিশালী সফটওয়্যার।
EndNote - The Best Citation & Reference Management Tool
EndNote is the reference manager that helps you save time formatting citations, so you can focus on your research.
14/10/2024
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো- মানুষের জীবনে মুভি দারুণ প্রভাব ফেলে। মুভি আপনাকে হাসাবে, কাদাবে,
আ ত্ম হ ত্যা থেকে ফিরিয়ে আনবে, নতুন করে স্বপ্ন দেখাবে..
✅ আত্মহত্যা করতে ইচ্ছে করছে? আপনার জন্য..
Its a wonderful life
Shawshank Redemption
Life is Beautiful
✅ জীবনসঙ্গী খুজতে চান? আপনি দেখুন..
Midnight in Paris
Mucise
Vivah
✅ মনকে আবিস্কার করতে চান? দেখুন
তিতলী
বাড়িওয়ালী
অপরিচিত
Raincoat
✅ জীবনে হারতে হারতে ক্লান্ত? দেখুন...
Revenant
Fall
Survival Family
✅ ভাংচুর প্রেমে পড়তে ইচ্ছে করছে? দেখুন-
Dilwale Dulhaniya Le jayenge
Mohabbatein
Before Sunrise
The Notebook
✅ স্কুল/কলেজ/ভার্সিটি লাইফ মিস করছেন? দেখুন...
96
Three Idiots
Chichoree
✅ তুমুল প্রতিশোধপরায়ন মুভি দেখতে চান? দেখুন...
No Mercy
City of God
Orphan (সাইকো থ্রিলার)
✅ ব্যক্তিত্ব কাকে বলে জানতে চান? দেখুন...
অগ্নীশ্বর
✅ আপনি মেডিকেল প্রফেশনাল হলে দেখুন-
সাগরিকা
সপ্তপদী
অগ্নীশ্বর
✅ শিক্ষকতা ভাল লাগলে দেখুন...
Dead Poet Society
Madam Gita Rani
Tare Zamin par
✅ মুভির কল্পনায় হারিয়ে যেতে ইচ্ছে করছে? দেখুন..
Apocalypto
Perfume
✅ আপনার বিদ্রোহ মন যুদ্ধ সংঘাত পছন্দ করে? দেখুন...
Braveheart
Troy
✅ টাইম ট্রাভেলে (ব্যাকওয়ার্ড) হারিয়ে যেতে চান? দেখুন...
Casablanca
Lagaan
✅ আপনি চেইন অব কমান্ড পছন্দ করেন? দেখুন...
Down*fall
✅ পোষাপ্রাণী পছন্দ করেন? আপনার জন্য..
Hachi
Charlie 777
✅ রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, ভয়ের ফিল নিতে চান? দেখুন...
Woh Kaun Thi
✅ এনিমেশন ভাল লাগে? দেখুন...
Coco
Finding Nimo
Up
✅ মুসলিম কালচার মুভি দেখতে চাইলে...
Children of Heaven
The messege
Baren
✅ ২য় বি*শ্ব*যু*দ্ধ নিয়ে মুভি দেখতে চাইলে..
The Pianist
Parl Harbour
Down*fall
✅ বাংলা ভাল সিনেমা নাই মনে হলে, দেখুন...
সীমানা পেরিয়ে
সূর্যকন্যা
মেঘের অনেক রঙ
আয়নাবাজি
© রবিউল আলম লুইপা
আরও ক্যাটাগরি ও চলচ্চিত্রের নাম যুক্ত করতে পারেন.
17/08/2024
জেন-জি অর্থাৎ Generation-z এর ছেলে-মেয়েরা নাকি মারাত্মক। তাদের ব্যবহৃত ভাষাও নাকি অন্যদের থেকে আলাদা।
সাধারণত বাংলা অ্যাকাডেমি ডিকশনারি বা ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড ডিকশনারিতে কোনো নতুন শব্দ সংযোজন হলে, আর তা আমার নজরে আসলে সাথে সাথে নোট করে রাখি। শব্দের সাথে আমার যেন আজীবনের একটা সখ্য আছে।
RTV-এর একটা প্রতিবেদনে দেখলাম, জেন-জিরা তাদের দৈনন্দিন কথাবার্তায় এমন কিছু শব্দ ব্যবহার যা অনেকের জন্য ধাঁধাঁ।
তাই শব্দগুলোকে নোট করে নিলাম। মজা আছে কিন্তু--
Pookie-- পছন্দের মানুষকে তারা Pookie বলে ডাকে।
Cook-- যে, যা করতে চায়, তা করতে দাও; ফলাফল যাই হউক।
Let him cook.
Flex-- ভাব দেখানো বা অহম প্রকাশ।
I do not care of your flex.
Red Flags-- কিছু বিষয় এড়িয়ে গেলে পরে সমস্যায় পড়তে হয়। এমন বোঝাতে Red Flags ব্যবহার করে।
Ghosting-- হঠাৎ অদৃশ্য হওয়াকে তারা Ghosting বলে।
Simping-- অতিরিক্ত মায়া দেখানো। কারও প্রতি অতিরিক্ত মায়া দেখাতে তারা Simping ব্যবহার করে।
Rizz-- আকর্ষণীয় ব্যক্তিত্ব বা আচরণ বোঝাতে Rizz ব্যবহার করে।
Aura gain-- ইতিবাচক ব্যক্তিত্ব
Aura Lost-- নেতিবাচক ব্যক্তিত্ব
Glow Up-- উন্নতি বোঝাতে Glow up ব্যবহার করে।
Glow Down-- অবনতি বোঝাতে
Iykyk-- অর্থাৎ, If you know, you know কোনো জানা বিষয়কে বোঝাতে Iykyk ব্যবহার করে।
Lit-- Cool শব্দের পরিবর্তে তারা Lit ব্যবহার করে।
21/02/2024
কারো ক্ষতি করার আগে একশো বার এই হাদিসটার কথা মনে করবেন।
"যে ব্যক্তি অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।"
(তিরমিজি, ১৯৪০)
12/12/2023
আল্লাহ তায়ালা বলেছেন 'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'
উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :
১. দুআ কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।
২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।
৩. ইস্তিগফারের ক্ষেত্রে আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।
৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি।
[সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০]
© আবুল হাসানাত কাসিম হাফিযাহুল্লাহ
14/02/2023
এভাবেই কেটে গেল ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩।
***এর মাঝে অবশ্য একটা দাওয়াত দাওয়াত ছিল স্টুডেন্টের বিয়ে❤️
14/02/2023
এভাবেই কেটে গেল ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩।
14/02/2023
সবাইকে সুন্দরবন দিবসের শুভেচ্ছা ❤️
অনেকের কাছে আজকে নাকি ভালোবাসা দিবস তাই পথশিশুদের নিয়ে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ভালোবাসা উদযাপন করলাম।🌻♥️
যেহেতু অনেকেই আজকে ভালোবেসে ফুল দে , আমিও অবশ্য ফুল পাইছি।
নিচের ছবি স্ক্রল করুন!!
জয় হোক মানবতার ❤️🌻❤️
01/02/2023
পরিসংখ্যান বলছে,
তাকে দেখে হাহা রিএক্টের সংখ্যা দ্রুত কমে আসছে। দ্রুত কমে আসছে তুচ্ছতাচ্ছিল্য- উপহাস করা কমেন্টের সংখ্যাও ! সে এগিয়ে যাচ্ছে, আমরা মেনে নিচ্ছি! মেনে নিতে বাধ্য হচ্ছি, কেননা সে অযোগ্যতার উপর ভর করে যোগ্য হয়ে উঠছে, সে শূন্যের উপর দাড়িয়ে অসংখ্য সংখ্যা লিখছে।
অদূর ভবিষ্যতে আপনার বিশ্ববিদ্যালয়ে মোটিভেশান স্পিকার হিসেবে সে দাড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে যদি বলে বসে,
"হিরো আলম পারলে, আপনিও পারবেন!"
শুনে অবাক হবেন?
বিরুদ্ধ তুফান স্রোতে সাঁতরে কিভাবে নিজের স্বপ্নজয়ের পথে অক্লান্তভাবে ছুটতে হয় তা তিনি দেখাচ্ছেন, শেখাচ্ছেন!
আপনার একটি পোস্টে একটি বিরূপ কমেন্ট নিয়ে তর্ক বিতর্ক হলে সারাদিন আপনার শরীর রাগে গিজগিজ করে, আপনি একটি কাজে দু-তিনবার ফেল মারলেই হতাশা চলে আসে, আপনাকে নিয়ে আশপাশের কেউ কটুক্তি করলেই বিরক্তি আসে,থেমে যেতে ইচ্ছে করে। সেখানে এই মানুষটা কি করছে? আগুন নাহ? জাস্ট আগুন নাহ?
সব পুড়িয়ে দিচ্ছে! 💪🔥
তার প্রচেষ্টাকে আপনার সম্মান জানাতেই হবে, আজ না হয় পরশু, স্বইচ্ছায় অথবা বাধ্য হয়ে। কিন্তু সম্মান আপনাকে জানাতেই হবে!
নিরন্তর শুভকামনা.....
আশরাফুল আলম (হিরো আলম)
27/01/2023
একজন হিরো আলম লড়াকু🙂
পুরো একটা বিরুদ্ধ পরিবেশের বিপরীতে একা দাঁড়িয়ে কিভাবে নিজের ইচ্ছে ও স্বপ্নপূরণ করতে হয় তার জন্য আমাদের অনুপ্রেরণা হতে পারে হিরো আলমের জীবনী।
তার টাকা-পয়সা, খ্যাতি, প্রভাব, শিক্ষা কিংবা রূপ—কিছুই ছিলো না। একটা নিম্নবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলায় একবেলা খাবার খেতে পারলে দুইবেলা উপবাস থাকা লাগছে, বাবা চানাচুর বিক্রি করে সংসার চালাতো। সারাদিন হকারি করে রাতে ফিরেই স্ত্রীর সাথে ঝগড়া করা ছিলো তার বাবার নিত্যদিনের কাজ।
ক্লাশ থ্রি বা ফোরে থাকা অবস্থায় এক বৃষ্টিস্নাত রাতে হিরো আলম ওরফে আশরাফুল আলমের মাকে মেরে ছেলেকেসহ ঘর থেকে বের করে দেয়। সে রাতে হিরো আলম মায়ের সাথে চলে আসেন নানার বাড়িতে। এখানেই তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। তারপর ক্যাসেটের দোকান দিয়ে পরিবার চালিয়েছেন। কিন্তু তার স্বপ্ন ছিলো অনেক বড়ো। বলতে গেলে আকাশকুসুম কল্পনা। সিনেমায় অভিনয় করা।
সে যত পরিচালকের কাছে ততজনই তাকে অপমান, তুচ্ছতাচ্ছিল্য করে বিদায় করে দিছে। অথচ দেখেন সে দমিয়ে যায়নি, নিজের স্বপ্নপূরণ করতে কোনো কমতি রাখেনি। একটা বিরুদ্ধ পরিবেশে বিপরীতে একাই লড়াই করেছে। এবং বলা যায় সফলও হয়েছে। আজকে হয়ত আপনি তাকে ঘৃণা করতে পারেন, মূর্খ বলে গালাগালি করতে পারেন। করেন সমস্যা নাই, কিন্তু তার আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিন—
আচ্ছা আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এতো এতো ট্রল, হাসাহাসির শিকার হতেন, কখনো এভাবে টিকে থাকতে পারতেন, নাকি তার আগেই মানসিকভাবে ভেঙে পড়তেন?
এতো এতো মানুষের কাছে তুচ্ছতাচ্ছিল্য, গালমন্দের শিকার হওয়ার পরও নিজের স্বপ্নপূরণ করতে এভাবে লড়াই করে যেতে পারতেন?
আমার মনে হয় না আপনারা কেউ উত্তর - হ্যা দেবেন। অথচ দেখেন হিরো আলম কিন্তু পেরেছে। আশরাফুল আলম থেকে নিজের নাম হিরো আলম বানাতে পেরেছে।
আজকে সে কোটি টাকার মালিক, এক সময় যাঁরা তাকে তুচ্ছতাচ্ছিল্য করতো তারাই আজকে তাকে ব্যবসার জন্য কাছে ডাকছে।
বন্যাসহ বিভিন্ন দূর্যোগে সে সাধ্যমতো মানুষ পাশে দাঁড়িয়েছে। আমরা যাঁরা ফেসবুকে হাই-প্রোফাইল লেকচার দিই, তারা মানুষের জন্য কী করতে পেরেছি!
সে মাত্র ক্লাস থ্রি-ফোর পর্যন্ত পড়ে যে চমৎকারভাবে সাংবাদিকদের নানান কটাক্ষের জবাব দেয় তাতে তার কাছ থেকে শিক্ষিত সমাজের শেখার অনেক কিছু আছে। নিচে দুই-একটা নমুনা দিই—
একবার চ্যানেল টুয়েন্টিফোরে এক উপস্থাপক জিজ্ঞেস করেছিলো, আপনি এত প্রতিভার চাপ সামলান কী করে?
হিরো আলম খুব চমৎকারভাবে উত্তর দিছে, দেখেন আমি গান গাইতে পারি না, অভিনয় পারি না জানি। কিন্তু এরপরও আমি আমার মনের আনন্দের জন্য অভিনয় করতাম। আমি কয়েকটা সিনেমা বানিয়েছি। সেই সিনেমায় গানের জন্য যখন আমি বিভিন্ন গীতিকার, সুরকার, শিল্পীদের কাছে গান চাইলাম, তারা দিল না। তারা বলল, আমাকে গান দিলে তাদের মানসম্মান থাকবে না। তখন আমি বাধ্য হয়ে নিজে গাওয়া শুরু করলাম।
আমি গাইতে পারি না তাও জানি। আল্লাহতালা আমাকে গানের গলা দেননি। তাই বলে কি আমি আমার আনন্দের জন্য গাইতে পারব না?
কয়দিন আগে সাংবাদিক জিজ্ঞেস করছিলো, আপনার কী যোগ্যতা আছে আপনি এমপি নির্বাচন করার?
সে কী উত্তর দিয়েছে জানেন? শুনুন - দেখেন নায়িকা মাহিয়া মাহি চেষ্টা করল, ক্রিকেটার মাশরাফি নির্বাচন করল, মমতাজ নির্বাচন করল, তাদেরকে কখনো এই প্রশ্ন করেছেন, তাদের কী যোগ্যতা আছে এমপি ইলেকশন করার! তারা তো ক্রিকেট খেলেছে, কেউ অভিনয় করেছে, কেউ গান গাইছে। দেখেন আমার পড়ালেখা নাই কিন্তু আমার স্বপ্ন এবং ইচ্ছে আছে মানুষের জন্য কাজ করার। আমি আমার সাধ্যমতো মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করব।
কয়দিন আগে নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করেছে, কিন্তু সে দমিয়ে যায়নি। লড়াই করে প্রার্থীতা ফিরে এনেছে এবং বগুড়া ৬ আসন উপ নির্বাচনে একতারা মার্কায় নির্বাচন করবেন।
যে শিক্ষিত এমপি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে নিঃস্ব করে দিচ্ছে, তাদের চাইতে হাজারগুনে হিরো আলম এমপি হওয়ার যোগ্য!
আপনি ঘৃণা তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন, কিন্তু এই হিরো আলম থেকে আমি প্রতিনিয়ত শিখি। কিভাবে একটা বিরুদ্ধ পরিবেশে বিপরীতে একাই লড়াই চালিয়ে যেতো হয়, কিভাবে নিজের স্বপ্নপূরণে লেগে থাকতে হয়— সেটা Hero Alom -এর জীবনের দিকে তাকালে শেখা যাবে!
(একজন ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে নেওয়া হয়েছে এই লেখাটা)