03/11/2022
প্রাইভেট জব ও ভাইবা বিষয়ক কিছু কথা ও টিপস (Some words and tips about private jobs and Viva)
আমি কিছু বলতে চাই বিশেষ করে যারা একাউন্টিং ও ফাইন্যান্স এ কেরিয়ার গড়তে চায়। আমাদের দেশের অধিকাংশ ছেলে-মেয়েরা পড়াশোনা করে ভবিষ্যতে একটি ভালো চাকুরির আশা নিয়ে। ভালো চাকরি করবে ভালো কেরিয়ার গড়বে। কিন্তু বেশিরভাগ ছেলে-মেয়েরা পড়াশোনা করে অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু যখন পড়াশোনা শেষ করে চাকরি পায় না, ভাইবা দিতে গিয়ে বারবার ফিরে আসতে হয় কোন চাকরি হওয়া ছাড়াই। এবং অনেককেই বলতে শোনা যায়, মামা-খালু, সিনিয়র বড় ভাই ছাড়া চাকরি হওয়া প্রায় অসম্ভব। কথাটা যে সত্য নয়, তা কিন্তু নয়। আমাদের দেশে প্রাইভেট চাকরির প্রায় ৬০% কোন না কোন রেফারেন্স এর মাধ্যমেই হয়। এটা আমার ব্যক্তিগত মতামত; অনেকের সাথে এটা নাও মিলতে পারে। আবার যারা অনার্স -মাস্টার্স শেষ করে এসেছে, তাদের ৯০% ই ভাইবা বোর্ডে এসে কোন প্রশ্নের উত্তর দিতে পারে না। অথচ, তারা ঐ বিষয়গুলো ৫ বছর যাবৎ পড়াশোনা করে এসেছে। বাকী ১০% কিন্তু ঠিকই মামা-খালু, সিনিয়র বড় ভাই ছাড়াই চাকরি হচ্ছে।
বেশির ভাগ প্রাইভেট কোম্পানিগুলো সার্কুলারের মাধ্যমে অথবা অভ্যন্তরীন স্টাফদের দ্বারা সিভি সংগ্রহের মাধ্যমে ভাইবা নিয়ে থাকে। অভ্যন্তরীন স্টাফদের দ্বারা সিভি সংগ্রহের মাধ্যমে যারই চাকরি হলো, সেটা রেফারেন্স এর মাধ্যমে হলো বলে ধরে নেওয়া হয়। আসলে এখানে যে ভাইবা ভালো করেছে, তারই চাকরি হয়েছে। আবার সার্কুলারের মাধ্যমে সিভি সংগ্রহের করে ভাইবার মাধমে যে ভালো করেছে, তারই চাকরি হবে এটাই স্বাভাবিক, এখানে পক্ষপাত্তিতের কোন সুযোগ নাই। আসল কথা বা মোদ্দা কথা হচ্ছে, তারা যদি একাউন্টিং ও ফাইন্যান্স এর বেসিক জিনিসগুলো মাথায় রাখে তাহলে সহজেই ভাইবা ফেস করতে পারে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা ৯০% বেড়ে যায়।
কি কি জিনিসগুলো মনে রাখতে হবে তার হালকা একটু ধারনা দেই; যেমনঃ একাউন্টটিং ইকুয়েশন, ভাউচারের প্রকারভেদ, হিসাবের প্রকারভেদ, ক্যাশ বেসিস ও একুইরাল বেসিস কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর কমপোনেন্ট কয়টি ও কি কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর ইলিমেন্ট বা উপাদান কয়টি ও কি কি? জার্নাল কি? অবচয় কি ও এর প্রকারভেদ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ও রেভিনিউ এক্সপেন্ডিচার কি ও এর পার্থক্য? ফিক্সড কস্ট ও ভেরিয়েবল ক্স্ট এর পার্থক্য? কিছু ফাইন্যান্সিয়াল রেশিও, প্রেজেন্ট ভ্যালু ও ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র, ফাইন্যান্স ম্যানেজারের কাজ কি? ফাইন্যান্সিয়াল উইং কয়টি? ব্যাংক রিকনসিলিয়েশন কি এবং এটা কেন করা হয় ইত্যাদি ছোট ছোট কিছু প্রাইমারি প্রশ্ন গুলোর উত্তর জানলেই ভাইবা ফেস করা ও চাকুরি হওয়ার সম্ভাবনা অনেকগুন বেড়ে যায়। অথচ এই বিষয়গুলোই ৫ বছর যাবৎ পড়াশোনা করে এসেছে কিন্তু কিছুই মনে নেই।
এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখলাম। আশা করি অনেক ভাই-বোনদের উপকার হবে।
মোঃ জহুরুল ইসলাম
আরো গল্প পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
://www.facebook.com/profile.php?id=100086444770082 #
Some words and tips about private jobs and Viva
I would like to say something especially to those who want to make a career in accounting and finance. Most of the boys and girls of our country study with the hope of a good job in the future. Good job will build good career. But most of the boys and girls study with many dreams. But when you don't get a job after completing your studies, you have to return again and again without getting any job to attend Viva. And many are heard to say, it is almost impossible to get a job without uncles and aunts, senior elder brothers. This words actually are not true that is not. About 60% of private jobs in our country are through some kind of reference.This is my personal opinion; It may not suit many. And those who have completed Honors-Masters, 90% of them cannot answer any question when they come to Viba board. However, they have been studying those subjects for 5 years. The remaining 10% are getting job without uncles and aunts, senior elder brothers.
Most of the private companies take viva either through circulars or through collection of CVs by internal staff. Anyone who is hired through CV collection by internal staff is assumed to be through reference. In fact, who did well here in viva, actually he got a job. Again, it is natural that the one who has done well on Viva by collecting CV through circular, will get the job, there is no chance of favoritism here. The real point is, if they keep in mind the basics of accounting and finance, they can easily face viva and the chances of getting a job increase by 90%.
Let me give you a light idea of what things to remember; For example: accounting equation, types of vouchers, types of accounts, cash basis and accrual basis, what are the components of financial statement? What are the elements or components of the financial statement? What is a journal? What is depreciation and its types, Capital Expenditure and Revenue Expenditure and its difference? Difference between fixed cost and variable cost? Some financial ratios, present value and future value formula, what is the job of finance manager? How many financial wings? If you know the answers to some primary questions like what is bank reconciliation and why it is done, the chances of getting a job will increase many times. But these subjects have been studying for 5 years but I don't remember anything.
I wrote this from my personal experience. Hope many brothers and sisters will benefit.
Md. Johurul Islam
For more stories, click here:
://www.facebook.com/profile.php?id=100086444770082 #
I am Md. Johurul Islam, MPA (DU), CMA (ANZ), CGIA (USA), ACCA (Final), CA partly Qualified.