18/12/2025
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা নত না করা এক আপসহীন কণ্ঠস্বর ছিলেন মহান বিপ্লবী ওসমান হাদী। অন্যায়ের সামনে তিনি নীরব থাকেননি,ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন।তাঁর জীবন ছিল প্রতিবাদের আগুন,তাঁর আদর্শ ছিল আত্মমর্যাদার দীপ্ত শিখা।
আজ আমরা বিশ্বাস করি আল্লাহ তায়ালা তাঁর সেই ত্যাগ, সাহস ও দৃঢ়তাকে কবুল করেছেন। সত্যের পথে চলতে গিয়ে যে রক্ত ঝরে, যে আত্মত্যাগ হয় তা কখনো বৃথা যায় না।ওসমান হাদীর নাম তাই ইতিহাসের পাতায় শুধু একটি নাম নয়,এটি প্রতিরোধের প্রতীক, আত্মসম্মানের ঘোষণা।
তিনি আমাদের শিখিয়ে গেছেন আবেগ নয়,ন্যায়;ভয় নয়,বিশ্বাস; পরাধীনতা নয়,স্বাধীন চিন্তা।আল্লাহ তাঁকে শহীদ হিসেবে কবুল করুন, তাঁর আত্মাকে শান্তি দিন।আর আমাদের হৃদয়ে জাগ্রত রাখুন সেই সাহস,যে সাহস অন্যায়ের সামনে মাথা নত করে না কখনোই না।
আল্লাহ তায়ালা আপনাকে শহীদের মর্যাদা দান করুক।
17/10/2025
30/09/2025