শিশুদের সহজে অংক শিখা

শিশুদের সহজে অংক শিখা

Share

খুব সহজে ৫ - ১০ বছরের শিশুদের অংক শিখানো হয়। একাডিমিক অংকের কোচিং ক্লাস 1- 4 পর্যন্ত।

Photos from শিশুদের সহজে অংক শিখা's post 01/03/2026

খুব খেয়াল করবেন বাচ্চা অংক মুখস্ত করছে কিনা। অন্যান্য কিছুও উচ্চারণ না করে বানান মুখস্ত করছে কিনা। এই ধরনের বাচ্চা বেশি পাচ্ছি বেশ কয়েক বছর ধরে।

আজও সেই রকম করল বাচ্চাটা। কারণ স্কুলে শিখাচ্ছে না কিভাবে সে হাতে গুনে অংক করবে। শুধু বোর্ডে লিখে দিচ্ছে বার বার। আর বাচ্চারা মুখস্ত করে ফেলছে।

আমরা শিখিয়েছি কিন্তু বাচ্চারা সেটাকে কঠিন ভাবছে। তাই এপ্লাই করছে না। তার কাছে মুখস্তটা ইজি মনে হচ্ছে। কিন্তু যখন সংখ্যা পাল্টে দেওয়া হচ্ছে তখন আর পারছে না।

অংকের বেলায় তো গেল এই অবস্থা। বাংলা ইংলিশ এর ক্ষেত্রে শব্দের বানান মুখস্ত করছে, লিখছে কিন্তু উচ্চারণ ভুলে যাচ্ছে। বার বার শিখানোর পরও উচ্চারণের প্রতি দুর্বল অনেক। আর সেটার একমাত্র কারণ স্কুলে উচ্চস্বরে টিচাররা পড়াচ্ছেন না।

কোন স্কুল শিট দিয়ে দিচ্ছে। আর কোন স্কুল শুধু বোর্ডে লিখে দিচ্ছে সব। বাচ্চাদের বিন্দু মাত্র পড়াচ্ছে না ক্লাসে।

আমরা একি ক্লাসের বাচ্চা যদি বেশি পাই, সেক্ষেত্রে স্কুলিং করি। মানে বাচ্চাকে উচ্চস্বরে পড়াই সবাইকে এক সাথে। কিন্তু একেক ক্লাসের একেকজন হলে সেটা সম্ভব হয় না। যদিও আমরা একেক ক্লাসের একেকজনকে নিয়ে আমাদের কোচিং করাতে মোটেও চাই না।

আরেকটা বিষয় আছে। একেকজন একেক মাসে পড়া শুরু করে। একেকজন একেক স্টেইজে এগিয়ে যায়। যারা পরে আসে তারা পিছিয়ে থাকে। যার ফলে আমাদের করার ইচ্ছা থাকলেও পারি না। তারপরও যতদুর সম্ভব চেষ্টা করি।

👉এভাবে কিছুতেই বাচ্চাদের মুখস্ত করতে দিবেন না। তার কাছ থেকে আগে মুখে পড়া আদায় করবেন। তারপর লিখতে দিবেন।
১টা বানান ভুল হলে ৩ - ৫ বার লিখাবেন।আর অংক হাতে গুনে করতে শিখাবেন।সংখ্যা পাল্টে পাল্টে দিবেন।

👉ছবিতে ২ টা ছাড়া সব গুলো মুখস্ত করেছে, লিখেছে। বাকি দুটো মনে রাখতে পারেনি। বাচ্চা নিজেই বলেছে!!

#শিশুদের_পাঠশালা
#শিশুদের_সহজে_অংক_শিখা

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka