MediDream Medical & Varsity Admission Guided by Dr. Likhon

MediDream Medical & Varsity Admission Guided by Dr. Likhon Our Courses:
@ Admission Program:
# Medical Admission Private Program
# Medical Gk-Eng Program
# Ver

*লিপিড প্রোফাইল*-----------------কল্পনা করুন যে আমাদের শরীর একটি ছোট শহর। এই শহরের সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী হল -- *...
02/09/2025

*লিপিড প্রোফাইল*
-----------------

কল্পনা করুন যে আমাদের শরীর একটি ছোট শহর। এই শহরের সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী হল -- *"কোলেস্টেরল"*

তার কিছু সঙ্গীও আছে। অপরাধে তার প্রধান অংশীদার হল- *ট্রাইগ্লিসারাইড*

তাদের কাজ হল শরীরের রাস্তায় ঘোরাঘুরি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং রাস্তা অবরোধ করা।

*"হৃদয়"* এই শহরের প্রধান কেন্দ্রস্থল। সমস্ত রাস্তা হৃদয়ের দিকে নিয়ে যায়।

যখন এই সমস্যা সৃষ্টিকারীরা বাড়তে শুরু করে, তখন আপনি কল্পনা করতে পারেন কী ঘটে? তারা হৃদয়ের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে।

কিন্তু আমাদের দেহ-শহরেও একটি পুলিশ বাহিনী মোতায়েন করা আছে -

*এইচডিএল* হলো তার নাম।

সেই ভালো পুলিশ এই সমস্যা সৃষ্টিকারীদের ধরে জেলে *(লিভার)* ঢুকিয়ে দেয়।

তারপর লিভার তাদের শরীর থেকে বের করে দেয় - আমাদের ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে।

কিন্তু একজন খারাপ পুলিশও আছে - *এলডিএল* -যে ক্ষমতার জন্য ক্ষুধার্ত।

LDL এই দুষ্কৃতীদের জেল থেকে বের করে আবার রাস্তায় ফিরিয়ে আনে কুকর্ম চালিয়ে যাওয়ার জন‍্য।

যখন ভালো পুলিশ *HDL* কমে যায়, খারাপ পুলিশ LDL এর কারনে তখন পুরো শহরটা বসবাসের অনুপযোগী হয়ে যায়।

এমন শহরে কে থাকতে চাইবে?

আপনি কি এই দুষ্কৃতীদের কমাতে এবং ভালো পুলিশের সংখ্যা বাড়াতে চান?

তাহলে আজই *হাঁটা* শুরু করুন!

প্রতি পদক্ষেপে আপনার *HDL* বৃদ্ধি পাবে, এবং *কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড* এবং *LDL* এর মতো দুষ্কৃতকারীদের সংখ‍্যা কমবে।

আপনার শরীর (শহর) আবার প্রাণবন্ত হয়ে উঠবে।

আপনার হৃদয় - শহরের কেন্দ্র - দুষ্কৃতীদের ব্লকেজ *(হার্ট ব্লক)* করা থেকে সুরক্ষিত থাকবে।

এবং যখন হৃদয় সুস্থ থাকবে, তখন আপনিও সুস্থ থাকবেন।

তাই, যখনই সুযোগ পাবেন - হাঁটা শুরু করুন এবং"গুলশান জোগার্স" বন্ধুদের মতো নিয়মিতভাবে হাঁটুন।

*"সুস্থ থাকুন"* আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

*এই প্রবন্ধটি আপনাকে HDL (ভালো কোলেস্টেরল) বৃদ্ধি এবং LDL (খারাপ কোলেস্টেরল) হ্রাস করার সর্বোত্তম উপায়, অর্থাৎ হাঁটার উপায় সম্পর্কে বলবে।*

প্রতিটি পদক্ষেপ HDL বৃদ্ধি করে।
তাই – *আসুন, এগিয়ে যান এবং এগিয়ে যেতে থাকুন।*

*শুভ প্রবীণ নাগরিক সপ্তাহ*

এই জিনিসগুলি কমিয়ে দিন:-

১. লবণ

২. চিনি

৩. ব্লিচ করা পরিশোধিত আটা

৪. দুগ্ধজাত 'দ্রব্য'

৫. প্রক্রিয়াজাত খাবার

*প্রতিদিন এই জিনিসগুলি খান:-*

১. শাকসবজি

২. ডাল

৩. মটরশুটি

৪. বাদাম/বিভিন্ন প্রকারের উপকারি Nuts

৫. ডিম

৬. ঠান্ডা চাপযুক্ত তেল

*তিনটি জিনিস ভুলে যাওয়ার চেষ্টা করুন:*

১. আপনার বয়স

২. আপনার অতীত

৩. আপনার অভিযোগ

*চারটি গুরুত্বপূর্ণ জিনিস গ্রহণ করুন:*

১. আপনার পরিবার

২. আপনার বন্ধুবান্ধব

৩. ইতিবাচক চিন্তাভাবনা

৪. পরিষ্কার এবং স্বাগতপূর্ণ বাড়ি

*তিনটি মৌলিক জিনিস গ্রহণ করুন:*

১. সর্বদা হাসুন

২. আপনার নিজস্ব গতিতে নিয়মিত শারীরিক কার্যকলাপ করুন

৩. আপনার ওজন পরীক্ষা করুন এবং নিয়ন্ত্রণ করুন

*ছয়টি প্রয়োজনীয় জীবনযাত্রার অভ্যাস আপনার গ্রহণ করা উচিত:*

১. জল পান করার জন্য তৃষ্ণার্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।
২. ⁠বিশ্রামের জন্য ক্লান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।
৩. নিয়মিত চেক-আপ করার ব‍্যপারে অসুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।
৪. অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করবেন না। তবে সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন।
৫. নিজের উপর কখনও বিশ্বাস হারাবেন না।
৬. নেতিবাচক নয়, সর্বদা ইতিবাচক থাকুন এবং সবসময় একটি ভালো আগামীর জন‍্য আশা করুন।

24/06/2024

বর্ষাকালে আমাদের দেশে সাপের আনাগোনা বেড়ে যায় !
এছাড়া সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপার সাপ আমাদের দেশে আতঙ্ক সৃষ্টি করেছে !

সাপে কাউকে কামড় দিলে আপনারা আতঙ্কিত হবেন না।
আমাদের দেশে অধিকাংশ সাপের কামড় নির্বিষ সাপের কামড় হয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় আতঙ্কিত হয়ে অনেক রোগী হার্ট এটাক করে মারা যায়।

🪱 সাপে কামড় দিলে কি করবেনঃ

১/ আক্রান্ত ব্যাক্তি যেন ভয় না পায়, তাকে আশ্বস্ত করবেন। সাহস দিবেন।

২/ কামড় দেওয়া স্থানটি কে Immobilised অর্থাৎ নড়াচড়া যেন বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। বেশি নড়াচড়া হলে সাপের বিষ সারা দেহে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

৩/ কামড় দেওয়া স্থানে দড়ি বা ফিতা দিয়ে শক্ত করে গিট দিয়ে যাবে না।

৪/ হাতে কামড় দিলে যদি আংটি বা চুরি পরা থাকে এগুলো খুলে ফেলতে হবে। অনেক সময় বিষক্রিয়ার ফলে আক্রান্ত স্থান ফুলে যায় তখন এই চুরি, আংটির কারণে সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে, পচন ধরে।

৫/ রোগীর আক্রান্ত স্থানকে Immobilised করে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ এ নিতে হবে।

৬/ সম্ভব হলে যদি সাপটিকে সনাক্ত করে রাখতে পারেন তাহলে চিকিৎসা প্রদানে সুবিধা হবে। হাতের কাছে মোবাইল থাকলে আপনি ছবি তুলে রাখতে পারেন।
তবে, সাপকে মারার চেষ্টা করে সময় নষ্ট করবেন না।

🪱 বিষাক্ত সাপ কামড়ের লক্ষণঃ

১/ বিষাক্ত সাপ কামড় দিলে দংশিত স্থানে চামড়ার রং পরিবর্তন হয়ে অনেক সময় কালচে হয়ে যায়।
২/ অনেক সময় কামড় দেয়া স্থান থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকে।
৩/ নিদ্রাভাব চলে আসে, চোখের পাতা ভারি হয়ে যায়। ও চোখে ঝাপসা দেখা যায়।
৪/কথা জড়িয়ে যায়, জিবহা ভারী হয়ে আসে, ঢোক গিলতে অসুবিধা হয়।
৫/ ঘাড় ভেঙ্গে আসে
৬/ প্রসাবের সাথে রক্ত আসে বা প্রসাবের রং কালো হয়ে যায়।

🪱 সাপে কামড় দিলে যে কাজগুলো করা যাবে নাঃ

১/ কামড় দেয়া স্থানে ব্লেড দিয়ে কাটা যাবে না।
২/ এসিড বা অন্য কোন রাসায়নিক পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া যাবে না।
৩/ রোগীকে বিষক্রিয়া নষ্ট করার উদ্দেশ্যে কবিরাজের পরামর্শে অহেতুক ঝালের গুড়া, কাঁচা মরিচ, লবণ ইত্যাদি খাওয়ানো যাবে না।
৪/ বাংলা সিনেমার নায়কের মত সাপে কাটা স্থানে চুষে বিষ নামানোর চেষ্টা করা যাবে না।
৫/ কামড় দেয়া স্থানে শক্ত করে গিট দেওয়া যাবে না, এতে আক্রান্তস্থানে রক্ত চলাচল বন্ধ হয়ে বিষক্রিয়া আরো পচন ধরে।
৬/ ওঝা, সাপুড়ের কাছে নিয়ে ঝাড়- ফুক করে সময় নষ্ট করা যাবে না।

🪱 সাপের কামড় এড়িয়ে চলবেন যেভাবেঃ

১/ যেসকল স্থানে সাপের উপদ্রুত আছে, সেসব স্থানে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
২/ মাঠে কাজ করার সময় গামবুট বা প্লাস্টিকের জুতা পড়তে পারেন।
৩/ বাড়ির আশেপাশে পরিস্কার রাখুন।
৪/ মাটির ঘরে ইঁদুরের গর্ত থাকলে তা বন্ধ করে দিন।
৫/ রাতে বা অন্ধকারে চলচলা করার সময় মাটিতে পা বা লাঠি দিয়ে শব্দ করে চলুন।

★ মনে রাখবেন আমাদের দেশের সকল সাপ বিষাক্ত নয়,
তাই সব সাপের কামড়ে এ্যান্টিভেনম লাগে না আর এ্যান্টিভেনম নিজেও একটি বিষ। তাই নির্বিষ সাপের কামড়ের ক্ষেত্রে তা প্রয়োগ করলে অনেক সময় হিতে বিপরীত হয় ।
তবে বিষাক্ত সাপের কামড়ের একমাত্র চিকিৎসা হচ্ছে এন্টিভেনম,
যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক,
দেশের প্রায় সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল,
এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যথেষ্ট সরবরাহ ও মজুদ আছে।
তাই, নির্বিষ হোক আর রাসেল ভাইপারের মত বিষাক্ত সাপই হোক না কেন,
দ্রুত সম্ভব হাসপাতালে আসুন।
হাসপাতালে চিকিৎসক আক্রান্ত ব্যাক্তি কে পরীক্ষা-নিরীক্ষা করে তার জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি যেটি সেটি প্রদান করবেন।
এক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ।
সময়ের সঠিক ব্যবহার জীবন বাঁচাবে।

পরিশেষে, সাপ আমাদের পরিবেশ ও বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। রাসেল ভাইপার সহ সকল সাপই ভিতু প্রাণী। নিজে আক্রান্ত না হলে কাউকে কামড় দেয় না।
অহেতুক আতংকিত হয়ে সাপ কে মারবেন না। পৃথিবীতে সৃষ্টার সৃষ্টি সব প্রাণীরই বাঁচার অধিকার আছে।
তাই, আতংকিত নয়, সচেতন হোন,
নিজে বাঁচুন, সাপকেও বাঁচতে দিন।

ডা. মোঃ ফরহাদ পারভেজ লিখন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাটমোহর, পাবনা।

17/06/2024

সবাই কে ইদের শুভেচ্ছা 🌻
🎉 ইদ মোবারক 🎉

♦️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এর Chemistry  প্রশ্নের সমাধান 🌻
09/02/2024

♦️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এর Chemistry প্রশ্নের সমাধান 🌻

♦️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এর Physics প্রশ্নের সমাধান 🌻
09/02/2024

♦️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এর Physics প্রশ্নের সমাধান 🌻

♦️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এর English + Gk প্রশ্নের সমাধান 🌻
09/02/2024

♦️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এর English + Gk প্রশ্নের সমাধান 🌻

♦️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এর Biology প্রশ্নের সমাধান 🌻
09/02/2024

♦️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এর Biology প্রশ্নের সমাধান 🌻

Address

Concord Tower (9th Floor Of Lift), Farmgate
Dhaka
1215

Telephone

+8801723247117

Website

Alerts

Be the first to know and let us send you an email when MediDream Medical & Varsity Admission Guided by Dr. Likhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share