24/07/2026
গতকাল ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন। 🎉
ফল প্রকাশের পর থেকেই ইনবক্সে জুনিয়র আর ব্যাচমেটদের কিছু প্রশ্ন ঘুরেফিরে আসছে:
— গণিতের ভাইভায় কী পড়ব?
— বোর্ডে কি সাবজেক্ট স্পেশালিস্ট থাকে?
— সাবজেক্টিভ ম্যাথে জোর দেব, নাকি শিক্ষা সংক্রান্ত সাধারণ বিষয়ে?
— কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে?
সবাইকে আলাদা করে বারবার একই কথা বলার চেয়ে ভাবলাম, একবারে গুছিয়ে লিখে রাখি। তাই সাধারণ শিক্ষা (গণিত)-এর ভাইভা প্রস্তুতির জন্য একটি পূর্ণাঙ্গ প্রশ্নব্যাংক তৈরি করলাম।
📘 ভেতরে যা আছে:
✅ ৩৮৮টি সম্ভাব্য প্রশ্ন — প্রতিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায়
✅ ভাইভা বোর্ডের আদব-কায়দা — পোশাক, প্রবেশ, অভিবাদন, বসার ভঙ্গি, উত্তর দেওয়ার কৌশল, যা এড়িয়ে চলবেন
✅ শিক্ষকতা পেশা, শিক্ষা প্রশাসন ও নিয়োগ সংক্রান্ত প্রশ্ন — NTRCA, NCTB, NAEM, মাউশি, এমপিও নীতিমালা, গভর্নিং বডি, শিক্ষানীতি ২০১০, SDG-4
✅ গণিতের সাধারণ ও কমন সেন্স প্রশ্ন — গণিতের দর্শন, শাখা-প্রশাখা, দৈনন্দিন প্রয়োগ, গণিতের ইতিহাস, ধাঁধা ও লজিক
✅ বিষয়ভিত্তিক গণিত — Linear Algebra, Real Analysis, Complex Analysis, Mechanics, ODE, PDE, Abstract Algebra, Number Theory, LP সহ ১৫টি অধ্যায়
✅ শ্রেণিকক্ষ ও পেশাগত পরিস্থিতিমূলক প্রশ্ন — বাস্তব সিচুয়েশনে আপনি কী করবেন
একটা কথা বিশেষভাবে বলি: ভাইভা বোর্ডে সবসময় সাবজেক্ট স্পেশালিস্ট থাকেন না। তখন প্রশ্ন আসে গণিতের সাধারণ বিষয় ও কমন সেন্স যাচাই করে। শুধু সাবজেক্টিভ ম্যাথ পড়ে গেলে ওই জায়গাটায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই দুটো দিকেই সমান প্রস্তুতি দরকার। এই নোটে সেভাবেই সাজিয়েছি।
🎯 এটি শুধু বিসিএস শিক্ষা ক্যাডারের জন্য নয়। এমপিওভুক্ত কলেজ, ক্যাডেট কলেজ কিংবা বেসরকারি কলেজ— গণিতে যেকোনো শিক্ষক নিয়োগের ভাইভার জন্যই সমানভাবে কাজে লাগবে।
আপনার পরিচিত কেউ যদি ভাইভা দিতে যাচ্ছেন, শেয়ার করে দিন বা কমেন্টে ট্যাগ করে দিন। একজনেরও যদি কাজে লাগে, পরিশ্রমটা সার্থক।
সবার জন্য শুভকামনা। 🤍
#বিসিএস িসিএস #শিক্ষা_ক্যাডার #ক্যাডেট_কলেজ