Job Circular & Preparation Daily

Job Circular & Preparation Daily Job Circular & Preparation Daily

23/02/2022
১৫১৬৩ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ।
06/02/2022

১৫১৬৩ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ।

06/02/2022

১৫ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি
১৫ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি যেকোনো দিন

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ফাঁকা থাকা ১৫ হাজার ৩২৫টি শূন্যপদ পূরণের জন্য বিশেষ বিজ্ঞপ্তি চলতি সপ্তাহের যেকোনো দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন, এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়ে তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

ওবায়দুর রহমান বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ফাঁকা থাকা পদগুলো পূরণের জন্য বিশেষ বিজ্ঞপ্তি চলতি সপ্তাহের যেকোনো দিন প্রকাশ করা হবে। আশা করছি তা আজ অথবা কালই প্রকাশ করতে পারব।

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী হওয়ায় এবং মহিলা কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে যায়।

এর আগে গত ২০ জানুয়ারি রাতে সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।

এসব প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থাতেই তাদের নিয়োগ দেওয়া হয়। ভেরিফিকেশন রিপোর্টে নেতিবাচক কিছু পাওয়া গেলে তাদের নিয়োগ বাতিল করা হবে।

এনটিআরসিএর প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের গত ৩১ জানুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কয়েকজন শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৪ হাজার ৭৩টি পদের মধ্যে এমপিও পদ রয়েছে ৩০ হাজার ৯০৪টি। আর নন-এমপিও পদ রয়েছে ৩ হাজার ১৬৯টি।

এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ। এর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

৩৪ হাজার ৭৩ শিক্ষকের মধ্যে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন ৬ হাজার ৫০১ জন। এ ছাড়া সহকারী শিক্ষক পদে ২৪ হাজার ৪১৮, সহকারী মৌলভি পদে ১ হাজার ৫২৮, ইবতেদায়ি মৌলভি পদে ৩৫৫, ট্রেড ইনস্ট্রাকটর পদে ৩৮৯, ইনস্ট্রাক্টর পদে ১০০, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৬, প্রদর্শক পদে ১৯৪, ইবতেদায়ি কারি পদে ৯৩ ও ইবতেদায়ি শিক্ষক পদে ৪৮৯ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন।

গত বছরের ৩০ মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫৪ হাজার ৩০৪ শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

সুত্রঃ RTV News

৩৫ পদে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।--------------------------------------------------------...
26/01/2022

৩৫ পদে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
------------------------------------------------------------------------
পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সম্প্রতি অস্থায়ীভাবে রাজস্ব খাতের ৪ টি পদে মোট ৩৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ১৬-০২ -২০২২ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

উপ-সহকারী প্রকৌশলী- ১৪

হিসাব রক্ষক-৭

অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর -৭

অফিস সহায়ক-৭

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনেরবয়স

প্রার্থীর বয়স ১৬-০২-২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২বছর ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://warpo.teletalk.com.bd)

ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১৬-০২-২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

21/01/2022

করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।
সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২২ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি লোক অংশ নিতে থাকতে পারবে না। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অর্ধেক জনবল নিয়ে চলচে। এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলাম। সব অর্থনৈতিক কর্মকাণ্ড বজায় রেখেছিলাম। কিন্তু ইদানিং শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ সপ্তাহ স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন:
জাহিদ মালেক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার উদ্দেশ্য হচ্ছে, সংক্রমণ কমানো। যাতে শিক্ষার্থীরা সংক্রমিত না হয়। আগামী দুই সপ্তাহ পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি বলেন, সংক্রমণ কমানোর জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দেশে পরিবহন ও সামাজিক অনুষ্ঠানে প্রচুর পরিমাণে লোক চলাচল করছে। এতে করোনা সংক্রমণ বাড়ছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনো অনুষ্ঠানে ১০০ জনের বেশি লোক থাকতে পারবে না। এবং যারা আসবে, তাদের টিকার সদন এবং করোনা পরীক্ষা করা থাকতে হবে। যানবাহনে উঠার ক্ষেত্রেও একই বিষয় প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, ১১ দফা বিধিনিষেধ দেওয়া হয়েছিল। সেটা এখনও সেভাবে কার্যকর হয়নি। তবে চেষ্টা চলছে। জেলাপ্রশাসন, পুলিশ বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি, সরকারের বিধিনিষেধগুলো যেন বাস্তবায়ন হয়।

পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি Petrobangla Job Circular 2022বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-...
17/01/2022

পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি Petrobangla Job Circular 2022বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর জন্য ১০ ক্যাটাগরির কর্মচারির নিম্নবর্ণিত শূন্যপদসমূহে লোকবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পেট্রোবাংলা ১০টি ক্যাটাগরিতে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পুর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেয়া হল

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসনিক পদ)
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ বিষয়ক পদ)
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং)
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: পেট্রোলিয়াম ডিসিপ্লিনে বিএসসি ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট এন্ড সেইফটি)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওলজি/জিওফিজিক্স)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: জিওলজি/জিওফিজিক্স বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হার্ডওয়্যার/সফ্টওয়্যার)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ডিসিপ্লিনে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ডিসিপ্লিনে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের সময়সীমা : ১৬ জানুয়ারি ২০২২ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন গ্রহন শুরু হবে এবং ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন যেভাবে
আবেদন করতে হবে অনলাইনে। http://bogmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।

গুরুত্বপূর্ণ ১১ টি লাইন। চাইলে এক নজরে দেখে নিতে পারেন।
17/01/2022

গুরুত্বপূর্ণ ১১ টি লাইন।
চাইলে এক নজরে দেখে নিতে পারেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আগে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেইবাংলাদেশ ...
17/01/2022

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আগে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সম্প্রতি অস্থায়ীভাবে রাজস্ব খাতের ৩ টি পদে মোট ৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২০-০১-২০২২ থেকে । আবেদন করা যাবে ১৮-০২ -২০২২ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

প্রশাসনিক কর্মকর্তা- 1

সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-3

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-2

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২বছর ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://btb.teletalk.com.bd/)

ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১৮-০২-২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

২৮০ পদে বাংলাদেশ রেলওয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশবাংলাদেশরেলওয়ের সম্প্রতি স্থায়ীভাবে রাজস্ব খাতের ১ টি পদে মোট ২৮০...
17/01/2022

২৮০ পদে বাংলাদেশ রেলওয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশরেলওয়ের সম্প্রতি স্থায়ীভাবে রাজস্ব খাতের ১ টি পদে মোট ২৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদের যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদের আবেদন শুরু ৩০-০১-২০২২ থেকে ।আবেদন করা যাবে ০৬-০৩ -২০২২ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১। সহকারী লোকোমোটিভ মাস্টার-২৮০
আবেদনের যোগ্যতা
আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনেরবয়স
প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২বছর ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://br.teletalk.com.bd)
ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ০৬-০৩-২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সম্প্রতি অস্থায়ীভাবে রাজস্ব খাতের ৪ টি পদে মোট ৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বি...
17/01/2022

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সম্প্রতি অস্থায়ীভাবে রাজস্ব খাতের ৪ টি পদে মোট ৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। আবেদন করা যাবে ২৫-০১ -২০২২পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
গ্যালারী এ্যাসিস্ট্যান্ট-৩
উচ্চমান সহকারী-১
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১
অফিস সহায়ক-৪
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২বছর ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://www.nmst.gov.bd/)
ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৫-০১-২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

Address

Dhaka
1212

Telephone

+8801719524818

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job Circular & Preparation Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Job Circular & Preparation Daily:

Shortcuts

Share