28/10/2024
Alhamdulillah! I am very glad to share with you all that the Journal of Business and Development Studies (JBDS), Vol: 02, Issue: 02, 2024, is now published online! This is indeed a significant milestone and reflects the hard-work and dedication of the entire team involved. May this scholarly publication inspire and contribute significantly to the areas of business, development, and other fields of social sciences, InshaAllah...The online link is here:
International Standard University
26/10/2024
বন্ধুদের সাথে জীবনের একটা ঘটনা শেয়ার করি
২০০৮ সালের ডিসেম্বরের ৩ তারিখ; দিনটি একই সাথে আনন্দ ও বিষাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ হতে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয স্থান লাভ করি যথাক্রমে ২০০৬ ও ২০০৮ সালে। এর আগে আল্লাহর রহমতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্টার মার্কস পেয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ন হই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া ছিল আমার ড্রিম জব! স্বপ্নালু চোখে নিজের পেশাগত অস্তিত্ব কল্পনায় নিজেকে শিক্ষক ব্যতীত অন্য পেশায় ভাবতেই পারিনি।
জীবনের প্রথম শিক্ষক নিয়োগ পরীক্ষা দেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আলহামদুলিল্লাহ, ভাইভা পরীক্ষায় প্রথম হই। এরপর শুরু হয় ট্রাজেডি! ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার এসে অন্যায়ভাবে সিন্ডিকেট সভায় আমার নিয়োগ বাতিল করে দেয়। এরপর আরো অনেক ইউনিভার্সিটিতেই চেষ্টা করেছি। ফলাফল একই; কোন এক অজানা কারণে পারছিলাম না! এরপর প্রায় সাড়ে পনেরো বছর কেটে গেছে।
তবে থেমে ছিলাম না। সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে এমফিল করেছি। অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়ালেস’ থেকে পিএইচডি প্রোগ্রামে কোর্স_ওয়ার্ক ও এপিআর শেষ করেছি। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রায় ৩০টির মতো রিসার্চ আর্টিকেল পাবলিশ করেছি, যার মধ্যে ‘কিউ ওয়ান ও টু’ জার্নালে প্রায় বারোটি আর্টিকেল আছে, আলহামদুলিল্লাহ। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘সহযোগী অধ্যাপক ও গবেষণা সেন্টারের পরিচালক’ হিসাবে কাজ করছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আর আপনাদের দোয়াই দমে যাইনি; সবসময় আমার দৃঢ় বিশ্বাস:
“ভেঙে পড়ো না, নিরাশ হইয়ো না,সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা।জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে” [সূরা বাকারা:২১৪]।
26/10/2024
ভেঙে পড়ো না, নিরাশ হইয়ো না,সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা।জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে [সূরা বাকারা:২১৪]
24/10/2024
সামনের দিনগুলোতে দেশের ভিতর ও বাহিরে তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকার) প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক বেড়ে যাবে। প্রাতিষ্ঠানিক ডিগ্রীর মূল্যও বৃদ্ধি পাবে। সুতরাং চিন্তা করাই যায়!!
24/10/2024
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘দানা’ প্রবল বেগে উপকূলে এগিয়ে আসছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেবার আহ্ববান জানাই। আমরাও সতর্ক থাকি, আল্লাহ সহায়।
21/10/2024
Alhamdulillah, Congratulations to my beloved uncle, Md. Abdur Rofiq, on his appointment as Joint Secretary in the Ministry of Civil Aviation and Tourism! This achievement reflects his hard work and dedication. May he be guided by spiritual and ethical motivation as he significantly contributes to the overall development of the country. Wishing him all the best in his important role!
19/10/2024
I am very glad to share that one of my research manuscripts titled Climate Change and Sustainable Crop Production and Consumption (SDG-12): Empirical Evidence from Rural Bangladesh" has been conditionally accepted in an international peer reviewed journal, called Technology in Agronomy.
Alhamdulillah, that’s an incredible achievement, especially with it being my 26th publication. My research on sustainable crop production and climate change is indeed crucial, especially given the ongoing climate change across the world and its close association with global food crisis. It’s great to see my hard work being recognized.
09/10/2024
Moments captured while the editorial board of the Journal of Business and Development Studies (JBDS) provides the ‘Acceptance Letter’ of their research manuscripts among the authors. Alhamdulillah for everything!
08/10/2024
আলু, ডিম, চাল, ও পেঁয়াজ সহ অন্যানো নিত্য প্রয়োজনীয় জিনিসের সিন্ডিকেট দ্রুত ভেঙে দিন। জনগণের পালস বুঝুন। আমজনতার কাতারে থেকে দেশ চালান। মানুষ আপনাদের নামদার করে রাখবে, ইনশাআল্লাহ।
07/10/2024
সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করার জন্য সরকারের গ্রামপুলিশ থেকে শুরুকরে র্যাব, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলার সকল সদস্যদের আকুল আবেদন জানাই। পাশাপাশি সকল জনগণকে সজাগ থাকতে হবে, যাতে করে সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা কোন অপসুযোগ না নিতে পারে।
#অসাম্প্রদায়িক চেতেনায় এগিয়ে যাক আমাদের সোনার বাংলাদেশ।
07/10/2024
‘শহিদ আবরার ফাহাদ’ আমাদের সার্বভৌমত্বের প্রতীক ও জাতীয় ঐক্যের নাম।
06/10/2024
ছাত্র-জনতার আন্দোলনে আহত ভাইবোনদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের আকুল আবেদন জানাই। আমরা সবাই জানি এই আন্দোলনে কারও হাত/পা কাটা পড়েছে; আবার কারও স্প্লিন্টারের আঘাতে দৃষ্টিশক্তি প্রায় নষ্ট হয়ে গেছে। সুতরাং, আহতদের হয়তবা দীর্ঘ মেয়াদে সুচিকিৎসা প্রয়োজন, আবার বিদেশেও পাঠানো লাগতে পারে। আজ প্রায় দুই মাস হয়ে গেলো এই সরকার গঠনের! আর একটুও দেরি না করে এই মুহূর্তে তাদের সেবায় সর্বোচ্চ এফোর্ট দিন, ইনশাআল্লাহ।