Dhaka University Students' Association of Panchagarh-DUSAP

Dhaka University Students' Association of Panchagarh-DUSAP

Share

DUSAP is a students organization of the students of Dhaka University from Panchagarh.

This page is for spreading the activities of our organization to the people. We also support the school and college level students of Panchagarh through our organization

16/01/2026

ডিইউসেপ-২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত কমিশনের অধীন। বর্তমান কমিটি এতে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।

16/12/2025

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা🇧🇩

Photos from Dhaka University Students' Association of Panchagarh-DUSAP's post 14/12/2025

"আলোকিত পঞ্চগড় চাই" প্রত্যয়কে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান' ইউনিটে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য Dhaka University Students' Association of Panchagarh-DUSAP এর পক্ষ থেকে কলাভবনে হেল্প-ডেস্ক স্থাপন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ভর্তি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, শিক্ষার্থীর প্রয়োজনীয় জিনিসপত্র (ব্যাগ,বই,মোবাইল) রাখার ব্যবস্থা করা, কেন্দ্র ও সিট খুঁজে পেতে সাহায্য করা, পঞ্চগড় থেকে আগত সম্মানিত অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থাসহ সুপেয় পানি বিতরণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

আগামীতেও এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

#আলোকিত_পঞ্চগড়_চাই

06/12/2025

📢 অনলাইন নিবন্ধ রচনা প্রতিযোগিতা ২০২৫
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় (DUSAP)

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় (DUSAP)-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শব্দচিত্রে আঁকি স্বপ্ন ও সংগ্রামের গল্প, যেখানে প্রকাশ পাবে আপনার বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিচ্ছবি ও ভাবনা।
উক্ত গল্প লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

📌 গল্প লেখার বিষয় :

*"স্বপ্ন থেকে বাস্তবতা : বিশ্ববিদ্যালয় জীবন, সংকটের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ নির্মাণে এক স্বপ্নবাজের যাত্রা"*
(উল্লেখিত গল্পে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্ববর্তী স্বপ্ন ও প্রেরণা, বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত অভিজ্ঞতা ও সম্মুখীন সংকট, এবং ভবিষ্যৎ লক্ষ্য ও জীবন নির্মাণে এসব অভিজ্ঞতার প্রভাব—এই তিনটি বিষয় সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে।)

📌 অংশগ্রহণকারীদের যোগ্যতা :

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন, এবং প্রতি সেশন থেকে ৩ জন বিজয়ীকে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কৃত করা হবে।
এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য থাকবে আকর্ষণীয় উপহার।

📌 নির্দেশনা :

১. গল্প টাইপ করে(পোস্ট আকারে) DUSAP এর অফিসিয়াল গ্রুপে পোস্ট করতে হবে সাথে নাম, সেশন , বিভাগ, হল যুক্ত করতে হবে।

২. গল্পের একটা কপি (পিডিএফ রিনেইম করে নাম, সেশন লিখে) জমা দিতে হবে; হাতে লেখা গল্পের ক্ষেত্রে পরিষ্কার ছবি ও পেজ নম্বর যুক্ত করতে হবে।
৩. গল্পের শিরোনাম পরিবর্তন করা যাবে, তবে লেখার মধ্যে অবশ্যই উপরোক্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত থাকতে হবে।
৪. রচনা জমা দেওয়ার শেষ তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫। নির্ধারিত সময়ের পরে রচনা গ্রহণ করা হবে না।

৫. ই-মেইলে দেওয়া রচনার সঙ্গে একটি কভার পেজ সংযুক্ত করতে হবে, যেখানে নিজের নাম (বাংলা ও ইংরেজি), সেশন, বিভাগ, হলের নাম এবং মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বি.দ্র. DUSAP এর মেইন পেজে আপলোড (হ্যাশট্যাগ ' #স্বপ্নসংগ্রামের_যাত্রা' সহ)
না করলে সেটা গ্রহনযোগ্য হবেনা।

📧 রচনা পাঠানোর ই-মেইল ঠিকানা :

[email protected]

ধন্যবাদ।

সার্বিক নির্দেশনায়,
মো: শিশির ইসলাম
সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ডিইউসেপ।

সহযোগিতায়,
আল খালিদ বীন ওয়ালিদ দিপু
পরিকল্পনা বিষয়ক সম্পাদক, ডিইউসেপ।

টি, এন, আল নাশেখ
প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডিইউসেপ।

সাদিয়া আফিয়া সেবী
উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডিইউসেপ।

28/11/2025

একটা কেক- আর আশেপাশে কেক না খাওয়া ক্ষুধার্ত কত মানুষ!

একটি শুক্কুরবার প্রযোজনা।

Photos from Dhaka University Students' Association of Panchagarh-DUSAP's post 16/11/2025

গত ৭ নভেম্বর ডিইউসেপ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার দিনে ডাকসুতে নির্বাচিত চারজন শিক্ষার্থীসহ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী চাকরি জীবনে প্রবেশ করেছেন তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদেরকে স্যুভেনির হিসেবে বই প্রদান করা হয়। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগে প্রভাষক হিসেবে নব-নিযুক্ত আলপনা আক্তারকে (আপু) ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায় স্যার।

সেদিনের কিছু স্থিরচিত্র

Photos from Dhaka University Students' Association of Panchagarh-DUSAP's post 16/11/2025

ডিইউসেপ-এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা 🎊

08/09/2025

ডিইউসেপের পক্ষ থেকে ডাকসু এবং হল সংসদে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল সদস্যদের জন্য দোয়া,সমর্থন এবং শুভকামনা রইলো।

21/07/2025
03/06/2025

Shaping Dreams: University Admission Counseling

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ)-এর উদ্যোগে ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ কাউন্সেলিং সেশন। এই আয়োজনে থাকছে-

১.মানবিক গ্রুপের শিক্ষার্থীদের গাইডলাইন সংক্রান্ত সেশন;
২.বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য গাইডলাইন সংক্রান্ত সেশন;
৩.সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য বিভাগ পরিবর্তন সংক্রান্ত সেশন;
৪.প্রশ্নোত্তর পর্ব
৫.বিজ্ঞান ও মানবিক বিভাগের পাঠ্যক্রমের ওপর পৃথক পৃথক বহুনির্বাচনী পরীক্ষা
৬.কুইজ সেশন
(বিজয়ীদের জন্য পুরষ্কার রয়েছে)
স্থান: বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, বোদা,পঞ্চগড়
সময়: সকাল ১০:০০
তারিখ: ৪ ঠা জুন,২০২৫

ধাপে ধাপে আমরা পঞ্চগড়ের প্রতিটি উপজেলায় আমাদের এই উদ্যোগ বাস্তবায়ন করবো এবং নিয়মিত বিরতিতে শিক্ষার্থীদের জন্য সেশনের আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে।

ডিইউসেপ পঞ্চগড়ের স্বপ্নবাজ শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের সারথী হতে চায়।

06/04/2025

Justice for Palestine.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka University Campus
Dhaka