06/01/2026
বিদায় - ব্যাচ: -২০২৫
স্মৃতির সম্মিলনে ৩ টা বছর-
জীবনের সেরা একটা মহূর্ত হোস্টেল জীবন কে আজীবন মিস করে যাবা। এই হোস্টেল, এই একাডেমিক ভবন, এই ক্যাম্পাস, বিকেল/সন্ধা নামলেই পানি আনার পেরা, অ্যাসেম্বলি, ক্লাস, পরীক্ষা, রোলপ্লে, ক্লাসমেট ক্লাসমেট আড্ডা, সিনিয়র জুনিয়র আড্ডা, জাকির ভাইয়ের দোকান, কতই না কর্মযজ্ঞতা, হসপিটাল, ডাক্তার- নার্স, আহা কি ঝালমুরি মামা, ফুসকা মামা,
এই মুন্সিগঞ্জের রাস্তা, নদীর ঘাট/পাড়, এই সিনিয়র জুনিয়র, শিক্ষক (ম্যাম, স্যার...) মায়া-মহব্বত- ভালোবাসাময় একটা সুন্দর ও ইনজয়েবল জীবন আজীবন মিস করে যাবা। এটা জীবনের একটা চরম সৌন্দর্য হয়ে স্মৃতিপটে রয়ে যাবে আজীবন। জীবনের বয়স যতই বাড়বে এই জীবন ফিরে পাওয়ার ইচ্ছা ততই বাড়বে।
দেখতে দেখতে কখন যে বিদায়ের মত কঠিন একটা মহূর্ত এসে যায় তা ভাবতেই গা শিউরে উঠে। বিদায় সব সময়ই কষ্টের। বিদায়ের বেলা গা জ্বলে উঠে, চাপা কান্নায় চোখ ভিজে যায়। বুক ফেটে কান্না আসে। মনে হয় কি যেনো ফেলে যাচ্ছি । মুখে কথা আসে না। ডুকরে কান্না আসে। এতো এতো ভালোবাসার ভীরে ছেড়ে আসাটা সত্যিই বেদনায় মন মুষড়ে পরে। চোখ বেয়ে অশ্রু গড়ে পরে। জুনিয়ররা কাদে। তারাও কি যেনো একটা ছায়ার পরশ হারিয়ে ফেলতে চলেছে। ছোট ভাই বোনেরা কাঁদে।
মন খারাপের তালে যখন প্রিয় ক্যাম্পাস থেকে ব্যাগ গুছিয়ে গাড়িতে উঠবা তখন মনে হবে জীবনের কি যেনো বড় একটা কিছু হারিয়ে ফেলছো।
জীবন থেকে কি যেনো নাই হয়ে গেলো। মন ডুকরে উঠবে। অজান্তে চোখ ভিজে অশ্রু গড়িয়ে পরবে। মনে হবে আমার তো সবই আছে তবুও কেনো কান্না পায়। তারপরও কান্না থামবে না। সারা রাস্তায় কান্না লাগবে। কারোর ফোন রিসিভ হবে না, সারা রাস্তায় মন খুলে কথাও আসবে না। মনে হবে কলিজাটা পুরে যাচ্ছে। কলিজাটা রেখে যাচ্ছি । চোখ বেয়ে গড়িয়ে পরবে জ্বল।
এ জল ভালোবাসার, এ জল মায়ার, এ জল মমতার, এ জল শ্রদ্ধার, এ জল একতার, এ জল একটা জীবনকে ছেড়ে আসার। এ জল একটা সুন্দর অতীতকে কবর দেয়ার। এ জল একটা সুন্দর চাকচিক্যময় জীবন কে হারিয়ে ফেলার। যে জীবন আর কখনো ফিরে আসবে না। 😰😰 কখনোই না।
আমরা ছেড়ে এসেছি। তোমরাও ছেড়ে আসবা। এভাবেই যুগ যুগ ধরে আমাদের প্রিয় ক্যাম্পাস হাজারো নার্স তৈরি করবে। কেউ যাবে কেউ আসবে। কেউ চিরস্থায়ী নয়।
"তোমরা সকলে আমরা হবা,
নতুনরা আসবে চির বীর ছুঁবা।
কোনো অন্যায় কোনো অনিয়ম মানবে না,
হবে না কারোর দাসি।
তোমাদের দাবি তোমরাই শিকারী
তোমরাই বার বার সবকিছুরই অধিকারী।
তোমরাই সব, তোমরাই রব, তোমাদেরই প্রান্তে,
এই ক্যাম্পাসে তোমরাই কলরব, নতুন দিগন্তে।"
এই গড়ে তোলা প্রাচীর আজীবন আমাদের ক্যাম্পাস কে পাহারা দিয়ে নতুন দিগন্তে নিয়ে যাবে। কোনো স্বৈরাচার স্বৈরতন্ত্র ও দুঃস্বপ্নচারী চোরেরা থাকতে পারবে না তোমাদের অধিকার খুন্ন করে। আমাদের গর্বের প্রতিষ্ঠান চিরঞ্জীব হোক। হয়ে উঠুক আরো প্রানবন্ত। আমাদের আদর্শিক শিক্ষাগুরুরা আরো নিঃস্বার্থ বাদী হোক। তাদের জন্য গর্বে ফুলে উঠুক আমাদের বুক। তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হোক।
বিদায়ি তোমরা সকলে ভালো কিছু করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়। সকলে ভালো থেকো। সকলের প্রতি দোয়া ও শুভকামনা। একগুচ্ছ ভালোবাসা সবার প্রতি। ❤️
সকলের-
সুমন ভাই
সাবেক শিক্ষার্থী -২০২৩ (ব্যাচ)
নার্সিং ইনস্টিটিউট মুন্সিগঞ্জ।