Madinatul Ulum Hifzul Quran Madrasah

Madinatul Ulum Hifzul Quran Madrasah

Share

An ideal religious educational institution combining religious and modern education. One of the best institutes to raise your child Hafez.

Combining Quranic excellence with modern education for the Ummah, we are committed to producing internationally qualified Huffaz through exemplary Islamic and academic education.

09/08/2026

আমাদের মাথার তাজ দারুল উলুম দেওবন্দের সম্মানিত মুহতামিম আল্লামা আব্দুল কাসেম দা. বা. রাজধানীর উত্তরায়।

29/07/2026

শিশুদের শাসনের বিষয়ে ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানি দা. বা. যে আহ্বান করলেন!

18/07/2026

রাসুলুল্লাহ ﷺ যেভাবে রাস্তা দিয়ে হাঁটতেন, একজন আফগ|নি উস্তায দারসে ছাত্রদেরকে হেঁটে শিখিয়ে দিচ্ছেন। উনাকে দেখে মনে হচ্ছিল, আমাদের খতিব মুফতি আব্দুল মালেক হাফি. হাঁটছেন!

নবী ﷺ এর সাহাবী, হযরত আলী ইবনে আবু তালিব রা. বলেন, নবী ﷺ যখন পথ চলতেন তখন সামনের দিকে এমনভাবে ঝুঁকে হাঁটতেন, মনে হতো তিনি যেন কোন উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন। রাসূল ﷺ এর উত্তম জীবনী এতটাই পরিপূর্ণ, যে আমাদের হাঁটা পর্যন্ত শিখিয়ে দেয়! সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

13/07/2026

১ম সাময়িক পরীক্ষার রুটিন - ১৪৪৮ হি./২০২৬ ঈ.

12/07/2026

কুরআনের পাখিদের সঙ্গে আল্লামা মামুনুল হক হাফি. 🤍

24/06/2026

আশুরা হলো মুহাররম মাসের ১০ম দিন। এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ ﷺ প্রথমে শুধু ১০ মুহাররমের রোজা রাখতেন, পরে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য এড়ানোর জন্য ৯ তারিখসহ রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেন।

📖 হাদিস:
হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত:
"যখন রাসূলুল্লাহ ﷺ মদিনায় আগমন করলেন, তখন তিনি দেখলেন যে, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তিনি জিজ্ঞাসা করলেন, 'এটি কী?' তারা বলল, 'এটি একটি উত্তম দিন। এ দিনে আল্লাহ তাআলা মূসা (আঃ) ও তাঁর সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন এবং ফিরআউন ও তার সম্প্রদায়কে ধ্বংস করেছেন। তাই মূসা (আঃ) এ দিনে রোজা রেখেছেন।' তখন রাসূলুল্লাহ ﷺ বললেন, 'মূসা (আঃ)-এর ব্যাপারে তোমাদের চেয়ে আমরা অধিক হকদার।' অতঃপর তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবাদেরও রোজা রাখার নির্দেশ দিলেন।"
সহিহ বুখারি: ২০০৪ ও সহিহ মুসলিম: ১১৩০

📖 ৯ ও ১০ মুহররম রোজা রাখার ইচ্ছা:
হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বলেন:
"যখন রাসূলুল্লাহ ﷺ আশুরার রোজা রাখলেন এবং সাহাবাদেরকে রাখার নির্দেশ দিলেন, তখন তারা বললেন, 'হে আল্লাহর রাসূল! এটি তো ইহুদি ও খ্রিস্টানদের সম্মানিত দিন।' তখন রাসূলুল্লাহ ﷺ বললেন:
'আগামী বছর বেঁচে থাকলে, ইনশাআল্লাহ, আমরা ৯ তারিখেও রোজা রাখব।' 📚 সহিহ মুসলিম: ১১৩৪

শিক্ষা:
১. আশুরার রোজা রাখা সুন্নত ও ফজিলতপূর্ণ আমল।
২. উত্তম হলো ৯ ও ১০ মুহররম অথবা ১০ ও ১১ মুহররম রোজা রাখা।
৩. আশুরার রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের ছোট গুনাহ মাফ হওয়ার আশা করা যায়।

হযরত আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "আমি আল্লাহর কাছে আশাবাদী যে, আশুরার রোজার কারণে তিনি পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।" 📚 সহিহ মুসলিম: ১১৬২

আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল ﷺ এর সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমিন।

[বি.দ্র. ২৫ জুন, (বৃহস্পতিবার) ২০২৬ – ৯ই মুহাররম,
২৬ জুন, (শুক্রবার) ২০২৬ – ১০ই মুহাররম এবং
২৭ জুন, (শনিবার) ২০২৬ – ১১ই মুহাররম।]

19/06/2026

মদিনাতুল উলুম হিফজুল কুরআন মাদরাসা এর পক্ষ থেকে সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র জুমআর শুভেচ্ছা।

জুমআর দিন রহমত, বরকত ও মাগফিরাতের দিন।
আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনের আলোকে জীবন পরিচালনার তাওফিক দান করুন এবং এই পবিত্র দিনে আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। আমিন।

আল্লাহ তাআলা বলেন: "হে মুমিনগণ! যখন জুমআর দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ কর। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।"
— সূরা আল-জুমু'আহ: ৯

আসুন, এই বরকতময় দিনে বেশি বেশি:
✅ কুরআন তিলাওয়াত করি
✅ দরুদ শরীফ পাঠ করি
✅ আল্লাহর কাছে দোয়া করি

আল্লাহ আমাদের জুমআর দিনকে কবুল করুন এবং আমাদের জীবনে কল্যাণ ও বরকত দান করুন। আমিন।

16/06/2026

আলহামদুলিল্লাহ! আজ পবিত্র ১ মহররম ১৪৪৮ হিজরী। নতুন হিজরী বছরের সূচনায় মদিনাতুল উলুম হিফজুল কুরআন মাদরাসার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

হিজরী নববর্ষ আমাদের ত্যাগ, ধৈর্য, ঈমান ও আল্লাহর সন্তুষ্টির পথে চলার শিক্ষা দেয়। আসুন, নতুন বছরের শুরুতে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ার দৃঢ় অঙ্গীকার করি।

🤲 দোয়া করি—
আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তাওফীক দিন এবং নতুন বছরকে আমাদের জন্য শান্তি, বরকত, কল্যাণ ও সফলতায় পরিপূর্ণ করে দিন। আমীন।

27/05/2026

🌙 عِيدُ الْأَضْحَىٰ مُبَارَكٌ — تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ 🌙

26/05/2026

لَبَّيْكَ ٱللَّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ،
إِنَّ ٱلْحَمْدَ وَٱلنِّعْمَةَ لَكَ وَٱلْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


East Padardia, Satarkul, Badda
Dhaka
2941