ছোটবেলায় ঠাকুমা আর মায়ের মুখে ভয়াবহ বন্যা সহ নানান দূর্যোগের গল্প শুনতাম। নিজের চোখে বহু বন্যাও দেখেছি। পুকুরের একদম পাশে বাসা হবার কারনে আগে মাঝে মাঝেই অতিবৃষ্টিতে বন্যা হয়ে যেতো আমাদের এলাকায়। সারা ঘর বাড়ি উঠান পানিতে ভাসতো। আমি খাটের ওপর বসে পানিতে পা ঝুলিয়ে দিয়ে টিভি দেখতাম। আর বলতাম - " টাইটানিক মুভি! " মাঝে মাঝে মন চাইলে নৌকা বানিয়ে ঘরের ভেতর ছেড়ে দিতাম। কাগজের নৌকা ভাসতো। আর সেই নৌকার দিকে তাকিয়ে আমি অবাক দৃষ্টিতে স্বপ্ন দেখতাম।
সবাই হাসতো। পাশেই আমার মা পিসিরা চুলা বানিয়ে সেখানে ভাত রান্না করতো কোনমতে। রান্নাঘর ডুবে যেতো প্রায়ই। তাই আলাদা চুলা বানিয়ে রান্না করতে হতো। রাতে কারেন্ট চলে যেতো। তখন হারিকেনের আলোয় সোফায় বসে ভূতের গল্প পড়তাম। নির্জন রাত, চারিদিকে ঝি ঝি পোকার ডাক, পায়ের নিচে টলটলে পানি। আশেপাশে ভয়ার্ত মানুষের হাহাকার, কিংবা বেঁচে থাকার আকুতি নিয়ে নানান রকম কথা বলা।।আমি শুনতাম। শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। স্বপ্নে দেখতাম বিশাল বড় লঞ্চে করে আমি দেশ - বিদেশ পাড়ি দিচ্ছি। কখনও একা। আবার কখনোবা আমার বন্ধুদের সাথে। পথে ঘটতো নানান ঘটনা। সে এক অন্যরকম রোমাঞ্চকর শৈশব ছিল। তখন প্রচন্ড রকমের থ্রিল ফিল হতো।
আর এখন ভয় লাগে। অসহায় লাগে। দুশ্চিন্তায় কেটে যায় বহু নির্ঘুম রাত। বারবার ভাবি - প্রকৃতির কাছে আমরা কত অসহায়। আর জীবন কত ভয়াবহ রকমের অনিশ্চিত!
সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক। ভালো থাকুক সবার পরিবার। ভালো থাকুক আমার দেশ।🙂
২৩ আগস্ট, ২০২৪.
Special Child Care Bd
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Special Child Care Bd, Education, Dhaka.
22/08/2024
"অনুগ্রহ করে যত বেশি পারেন রিপোস্ট করুন :
বন্যায় আশ্রয়কেন্দ্র আপটেড
নোয়াখালী
আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103
আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684
আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577
আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899
আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711
আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594
আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424
আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।
আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039
আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990
আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490
আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)
আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533
আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর
আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে
আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।
আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়
আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555
সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন,মোম মজুত রাখুন।"
হ্যাঁ, কুমিল্লার অনেক জায়গা বন্যার পানিতে ভেসে যাচ্ছে। তলিয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি। আমাদের এক রিলেটিভ নদীর পাড়ে থাকে। কাল থেকে বন্যার ভয়ে আমাদের বাসায় আছেন। বন্যা যদি আরও বাড়ে , তাহলে তাদের সমস্ত সম্পত্তি, ঘরবাড়ি ডুবে যাবে পানির নিচে।
এবং তাদের মতো আরও অনেকেই এভাবে নিঃস্ব হয়ে যাবে চিরতরে। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন। ভালো থাকুক আমার সোনার বাংলাদেশ। 🙂
If you could change one thing in education what would it be???
Baby wipes এর ঢাকনা ফেলে না দিয়ে সেটা দিয়ে তৈরী করে ফেলুন মজাদার একটি শিক্ষনীয় খেলনা। যা আপনার শিশুর বিকাশে চমৎকারভাবে কাজে লাগবে!
video credit - keeping moms real
13/03/2024
12/03/2024
Sensory play একটা ম্যাজিক!
জন্ম নেয়ার সাথে সাথেই একটা শিশু তার ইন্দ্রিয়গুলোর সাহায্যে চারপাশের জগৎকে আবিষ্কার ও অনুভব করতে শুরু করে।
আমাদের প্রধান ইন্দ্রিয় বা sense প্রধানত পাঁচটি। যথা :
1.tactile/touch
2.sight /vision
3.auditory/ Hearing
4.smell/olfaction
5.taste/gustation।
এছাড়াও আর দু'টি গুরুত্বপূর্ণ " Sense " আছে। এগুলো হলো -
Vestibular এবং proprioception.
Vestibular সেন্সটি আমাদের বডি ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। আর proprioception sense আমাদের মাংসপেশী ও সন্ধি সম্পর্কিত ব্যাপার স্যাপারগুলো নিয়ন্ত্রণ করে। এটি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান সম্পর্কে ধারণা দেয়।
গন্ধ, স্বাদ, নড়াচড়া, স্পর্শ, দৃষ্টি, শ্রবণ, ভারসাম্য ইত্যাদি ইন্দ্রিয় হতে তথ্য নেবার ক্ষমতা এবং ঐ তথ্যগুলোকে একত্রিত করে তথ্যের গুরুত্ব অনুসারে মস্তিষ্কে পাঠিয়ে তার উপযোগী সাড়া দেওয়ার প্রক্রিয়াকে বলে সেন্সরি প্রসেসিং। মূলত এই সেন্সরি প্রসেসিং এর ওপর ভিত্তি করেই শিশুর আচরন ও অন্যান্য বিকাশ সাধিত হয়।
একটি শিশুর সঠিক বিকাশের জন্য ও সুষ্ঠ সেন্সরি প্রসেসিং এর জন্য নানান ধরনের " sensory play " এর গুরুত্ব অনেক। এইসব খেলার মাধ্যমে শিশুর শিক্ষণ ত্বরান্বিত হয় এবং সে চারপাশের জগৎকে নিজের মতো করে সুন্দর ও সহজভাবে বুঝতে পারে।
" Sensory play " মূলত এমন ধরনের খেলা, যার মাধ্যমে শিশুর অন্তত একটি " sense " বা ইন্দ্রিয় স্টিমুলেশন লাভ করে। যেমন - finger painting এর মাধ্যমে শিশুর স্পর্শ, দৃষ্টি এই দু'টি ইন্দ্রিয় স্টিমুলেশন লাভ করে এবং শিশুর বিকাশ সাধিত হয়।
এছাড়াও water play, sand play, play dough activity, punch magic ball, slime, pop bubbles with finger এগুলোও খুব ইফেক্টিভ sensory play এর উদাহরণ। পরবর্তী পোস্টে আরও নানান রকম sensory play নিয়ে বিস্তারিত লিখবো।
সেন্সরি প্লে সম্পর্কে তো জানলেন। এখন নিশ্চয়ই মাথায় প্রশ্ন আসছে, এর উপকারিতা কী, সেটা সম্পর্কে জানতে। তাই না?
চলুন তাহলে এখন জেনে নেই " sensory play " এর উপকারিতা সম্পর্কে -
১. এ ধরনের খেলার মাধ্যমে language development হয়
২. কগনেটিভ ডেভেলপমেন্ট হয়
৩. eye contact বাড়ে
৪. eye hand co - ordination এর দক্ষতা বৃদ্ধি পায়
৫. Attention span বৃদ্ধি পায়
৬.ফাইন মোটর ও গ্রস মোটর দক্ষতা বাড়ে।
৭. problem solving skill বাড়ে।
৮. social interection বৃদ্ধি পায়
৯. মেমোরি ডেভলপ হয়
১০. শিশুর ইমোশনাল ডেভেলপমেন্ট ত্বরান্বিত হয়। ফ্রাস্টেটেড কিংবা anxious শিশুকে সেন্সরি প্লে এর দ্বারা খুব দ্রুত শান্ত করা যায়।
১১. বিভিন্ন রকমের টেক্সচার সম্পর্কে ধারণা লাভ করতে সাহায্য করে।
১২. নানান রকম সেন্সরি অ্যাটরিবিউট সম্পর্কে ধারণা লাভ করতে সাহায্য করে। যেমন - গরম, ঠান্ডা, আঠালো, শুকনা, কোমল, খসখসে ইত্যাদি অনুভূতি সম্পর্কে চিনতে ও জানতে সাহায্য করে।
১৩. focus, attention ও concentration বৃদ্ধিতে সহায়তা করে।
১৪. visual perception তৈরীতে সহায়তা করে
১৫. problem solving স্কিল গঠন করে।
দেখলেন তো, "sensory play " এর গুরুত্ব কত বেশি?
আপনি আপনার শিশুকে কোন সেন্সরি প্লেটি করান?
লেখা - নীলা মনি গোস্বামী
শিক্ষক, লেখক, ফাউন্ডার অফ রাইটার্স ক্ল্যাব বিডি।
11/03/2024
একজন মা প্রশ্ন করেছেন-
" আমার ছেলের বয়স ৩.৫ বছর, ওকে কত দিনে কত বার সেন্সরি প্লে করাবো?
এবং সেন্সরি প্লে কি শুধু নরম এবং তরল দিয়ে করাবো নাকি অন্য কিছু ?
উত্তর :শিশুর সেন্সরি প্লের মাধ্যমে শিশুর ভাষা বিকাশে সাহায্য করে,পরিবারের সাথে শিশুর বন্ডিং তৈরি হয়,শিশু সৃজনশীল হতে শিখে।সেন্সরি প্লে শুধু যে অটিজম বাচ্চার সাথে করতে হবে এমন না প্রত্যেকটি শিশুর জন্য প্রয়োজনীয়।
প্লে এর মাধ্যমে শিশু সামাজিকরন শিখে, কিভাবে কথা বলতে হয় সেসব শিখে।বাংলাদেশে সাধারণত বলা হয় শিশু অটিজম বা প্রতিবন্ধকতা থাকলেই সেন্সরি প্লে করতে হবে, কথাটি তাদের সঠিক নয়।
শিশু ঘাড় সোজা করে যখন বসতে পারে তখন থেকে সেন্সরি প্লে করানো উচিত। ডাইনিং স্টেজ হতে পারে সেন্সরি প্লের জন্য দারুণ সময়।খাবার যখন শিশু ধরবে তখন থেকে শিশু শিখবে যে খাবার কিভাবে খেতে হয়,নরম এবং শক্ত জিনিস ধরা শিখবে।
এটা বলতে হয় যে শিশু জন্ম নেওয়ার পর থেকে শিশুকে ম্যাসাজ করা,শিশুর সাথে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে প্লে করা এর সবগুলোই সেন্সরি প্লের মাধ্যমে হয়।
যদি কোন শিশুর শিশুর সেন্সরি প্রসেসিং এ সমস্যা থাকে তাহলে ডায়াগনোসিস এর মাধ্যমে শিশুকে কতবার সেন্সরি ডায়েট করাতে হবে সেটি থেরাপিস্ট বলে দিবে।
সাধারণত সেন্সরি প্লে দিনে দুইবার থেকে তিনবার করাতে পারবেন।এটা যদি আপনি ১সপ্তাহ করেন তাহলে বুঝতে পারবেন শিশুর বিকাশ কতটা হচ্ছে।নরম বা তরল শারিরীক ব্যায়াম,মিউজিক সেশন, প্লেডো, কনফ্লাওয়ার পানি দিয়ে খেলা,বালু দিয়ে খেলা এগুলো সবই সেন্সরি প্লে এর মধ্যে পড়ে।
সেন্সরি মানে হচ্ছে শিশুর সেনসেস এর সাথে কানেকশন তৈরি করা। শিশুর সাথে প্লে করবেন। আপনার টার্গেট থাকবে আপনার শিশুকে খেলার মাধ্যমে শিখাবেন।এর মাধ্যমে আপনার শিশুর বিকাশের উন্নতি হবে।
©তৃপ্তি পোদ্দার
চাইল্ড এডুকেশন স্পেশালিষ্ট।
10/03/2024
Development Milestone 😇
( বয়স অনুযায়ী শিশুর স্বাভাবিক বিকাশের মাইলফলক)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka