আমলে সালেহ্

আমলে সালেহ্ আল্লাহ তায়ালার অনুগ্রহ হতে নিরাস হয়ো না।

07/06/2025

তোমরা যদি তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন কর অথবা প্রকাশ কর, আল্লাহ তা জানেন। আর আসমানসমূহে যা কিছু আছে ও যমীনে যা আছে, তাও তিনি জানেন। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান’।

আল কুরআন।

06/06/2025

মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায়। আর যে কেউ এরূপ করবে, আল্লাহর সাথে তার কোন সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোন ভয়ের আশঙ্কা থাকে। আর আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের ব্যাপারে সতর্ক করছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন।
আল কুরআন।

06/06/2025

‘হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন। আর যাকে চান অপমানিত করেন, আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান’।

আল কুরআন।

05/06/2025

হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা।
আল কোরআন।

19/05/2025

‎

‘আবদুল্লাহ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, পাঁচ প্রকারের ক্ষতিকারক প্রাণী যাদেরকে কেউ ইহরাম অবস্থায়ও যদি মেরে ফেলে, তাহলে তার কোন গুনাহ নেই। এগুলো হল বিচ্ছু, ইঁদুর, পাগলা কুকুর, কাক এবং চিল।

সহিহ বুখারী, হাদিস নং ৩৩১৫

#আমল #সুরা

18/05/2025

‎

জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা পাত্রগুলো ঢেকে রেখো, পান করার পাত্রগুলো বন্ধ করে রেখো, ঘরের দরজাগুলো বন্ধ করে রেখো আর সাঁঝের বেলায় তোমাদের বাচ্চাদেরকে ঘরে আটকে রেখো। কারণ এসময় জ্বিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনকিছুকে দ্রুত পাকড়াও করে। আর নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে। কেননা অনেক সময় ছোট ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্জ্বলিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। ইব্‌নু জুরাইজ এবং হাবীব (রহঃ) আত্বা (রহঃ) হতে “কেননা এসময় জ্বিনেরা ছড়িয়ে পড়ে” এর স্থলে “শয়তানেরা ছড়িয়ে পড়ে” বর্ণনা করেছেন।

সহিহ বুখারী, হাদিস নং ৩৩১৬

#ইবাদত #আমল #সুরা

12/11/2024

হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয় আপনি মহাদাতা।

আল কুরআন।
#ইবাদত

24/10/2024

"হে প্রিয়, জেনে রাখো, যখন কোনো পরনারী তোমার সামনে দিয়ে অতিক্রম করে তখন শয়তান চায় তুমি তার দিকে দৃষ্টি দাও এবং দেখো সে দেখতে কেমন। সে সময় শয়তানের সাথে তর্ক করা উচিৎ যে, আমি কেন দেখব?
এই নারী যদি বিশ্রী হয় তাহলে শুধু শুধু আমি স্বাদবিহীন গুনাহে জড়িয়ে যাব। আর যদি সুন্দরী হয় তবে তো গুনাহের সাথে সাথে মনে আফসোসও সৃষ্টি হবে যে, আমি যদি তাকে পেতাম। অথচ প্রত্যেক নারীকেই তো আর অর্জন করা সম্ভব না।
সুতরাং অন্তরে আফসোস জাগানোর দ্বারা কী লাভ? এবার অন্তরই সিদ্ধান্ত নেবে, ঠিক আছে দেখো না। তাহলে গুনাহও হবে না, অন্তরে আফসোসও জাগবে না। মনে স্বস্তি বজায় রাখাই জ্ঞানীদের কাজ"
-ইমাম গাযালী (রাহ.)
বইঃ এখন যৌবন যার -মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী

20/10/2024
18/10/2024

আসসালামু আলাইকুম 🌸
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
"যে ব্যক্তি নিয়মিত ইস্তিগ্‌ফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সর্ব প্রকার বিপদাপদ হতে মুক্ত করবেন,
এবং সব রকম দুশ্চিন্তা হতে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান হতে রিযিকের ব্যবস্থা করবেন, যা সে কল্পনাও করতে পারেন না। "

(সুনানে আবু দাঊদ-১৫১৮)

17/10/2024

আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।

সূরা বাকারা

17/10/2024

দু'আ কবুলের একটি পরীক্ষিত আমল 💫

বৃহস্পতিবার মাগরিবের সাথে সাথেই জুমু'আর দিন শুরু হয়ে যায়। এখন থেকেই এই আমল শুরু করতে পারি দু'আ কবুলের জন্য। তাহলে কালকে সূর্যাস্তের পূর্বেই ১০০০ বার দুরুদ পড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
চেষ্টা করবেন জুমু'আর দিন সূর্যাস্তের পূর্বেই আমলটি শেষ করার এবং দু'আ করার।

রাসূলুল্লাহ ﷺ বলেন,
“জুমু'আর দিনে এমন একটি সময় রয়েছে, যেখানে এমন কোন মুসলিম নাই যে, সে যদি তখন আল্লাহর নিকট কিছু চায়, আল্লাহ তাকে দিবেন না। আর তোমরা আসরের পরে (মাগরিবের আগের) সে সময়টা তালাশ করো।” (আবু দাউদ)

এই আমলের মাধ্যমে রাসুল (ﷺ) এর উপর দুরুদও পড়ার সাথে সাথে দু'আ কবুলের আমলও করা হয়ে যাবে ইনশাআল্লাহ।
সংগৃহীত। #এডমিন

Address

Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when আমলে সালেহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share