24/02/2026
7 College News
সাত কলেজের কন্ঠস্বর, শিক্ষা ও শিক্ষাঙ্গন এবং শিক্ষার্থীদের প্রতিধ্বনি নিয়ে সাত কলেজ নিউজ।
__Stay connected—Like, Follow and Share!
Educational news page in Bangladesh-
7 College News.
24/02/2026
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (ঢাকেবি) পক্ষে বিপক্ষে লেখার পরামর্শ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
23/02/2026
মাষ্টার্স শেষপর্ব ২০২৪ সনের ১৫ মার্চের পরীক্ষার পরিবর্তিত তারিখ ৫ই মার্চ অনুষ্ঠিত হবে।
২০২৪ সনের অনার্স ১ম বর্ষ
রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ফলাফল প্রকাশ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অপেক্ষায় শিক্ষার্থীরা।
23/02/2026
ফের দখল ঢাকা কলেজের ফুটপাত, রশি টানিয়ে শিক্ষার্থীদের প্রতিরোধ
অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে ঢাকা কলেজের সামনের ফুটপাত দখলমুক্তের ১০ মাস পর ফের দখলের চেষ্টা করছেন একদল হকার। কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ দোকান বসানো শুরু হলে ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা ও চলাচলের সুবিধার জন্য ফুটপাত থেকে দোকান সরিয়ে রশি টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে একদল শিক্ষার্থী অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করেন।
ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনাকারী শিক্ষার্থী পিয়াস করিম বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার্থে আমরা সবাই মিলে কলেজের সামনের ফুটপাত দখলমুক্ত করি। প্রায় ১০ মাস এটি দখলমুক্ত ছিল। বিভিন্ন সময়ে কিছু লোকজন দখলের চেষ্টা করলেও সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর শক্ত অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি।
20/02/2026
ইডেন মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হোসনে আরা পারভীন। তিনি
বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে কর্মরত ছিলেন।
সাত কলেজের অনার্স ১ম বর্ষ ২০২৪ সনের মার্কেটিং বিষয়ের ফলাফল প্রকাশ।
পবিত্র রমজান মাসে দেশের সকল প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই দীর্ঘ ছুটি শুরু হচ্ছে।
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে রোজা শুরু হবে।
নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জনাব আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ লেখাপড়া শেষে কর্মসংস্থান, তার আলোকে শিক্ষা ব্যবস্থাপনা সাজানো হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ-আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেবো না। তবে আমাদের বিগত সরকারের সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।
বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সরকার অবগত আছে। সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।
এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পাঠ্যপুস্তক প্রণয়নে উন্নত দেশগুলোর অনুসৃত বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করা হবে। বিশেষ করে ইতিহাসের বই তৈরিতে একাধিক স্তরের ইতিহাসবিদদের মতামত নিয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করা হবে। অতীতের ভুল নিয়ে না ভেবে ভবিষ্যতে সঠিকভাবে কাজ করাই সরকারের লক্ষ্য।
জনাব ববি হাজ্জাজ বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি। তবে শিক্ষা সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সঙ্গে মাঝে মাঝেই আলোচনা হবে এবং জবাবদিহির মধ্যেই কাজ করা হবে। আমরা মাত্রই দায়িত্ব নিয়েছি। তবে এটুকু পরিষ্কার করে বলতে পারি, যে কোনো পাঠ্যপুস্তক প্রণয়নে বিশ্বে উন্নত দেশগুলো যে পদ্ধতি অনুসরণ করে, আমরা সেই পদ্ধতিই অনুসরণ করব।
এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকগণ ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস রিলিজ
ঢাকা, ১৮ ফেব্রয়ারি ২০২৬:
স্বাক্ষরিত
খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়
ঠিকমতো লেখাপড়া করো তো, নকল আর হবে না : শিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Dhaka University
Dhaka
1000