Bangladesh Biology Olympiad Dhaka South Region

Bangladesh Biology Olympiad Dhaka South Region

Share

This is the official Page of South Zone Region-Bangladesh Biology Olympiad.

Photos from Bangladesh Biology Olympiad Dhaka South Region's post 06/05/2026

বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড (BDBO) ঢাকা দক্ষিণ অঞ্চলের সম্মানিত ২০২৬ কমিটি সদস্যদের পরিচিতি প্রকাশ করা হলো।

উক্ত কমিটি একটি দক্ষ, দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ দলের সমন্বয়ে গঠিত, যারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি সদস্য নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে BDBO-এর কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলছে।

তাদের সম্মিলিত প্রচেষ্টা ও নেতৃত্ব ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৈজ্ঞানিক চর্চা ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা রইলো।

29/04/2026

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৮ মে অনুষ্ঠিতব্য জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২৬-এর ভেন্যু American International University-Bangladesh নির্ধারণ করা হয়েছে।

Photos from Bangladesh Biology Olympiad Dhaka South Region's post 25/04/2026

বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড ২০২৬ – ঢাকা সাউথ রিজিয়নের উৎসব সফলভাবে অনুষ্ঠিত হলো ১৭ এপ্রিল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BUET)-এ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, উপাচার্য, বুয়েট।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ তারিক আরাফাত, অধ্যাপক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট; ড. মোঃ সাগির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং ড. রাখা হরি সরকার, সভাপতি, বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটি।

এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড ঢাকা সাউথ রিজিয়নের সভাপতি ড. তাহমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

দিনব্যাপী আয়োজনজুড়ে ছিল জাতীয় সংগীত, স্বাগত বক্তব্য, কেন্দ্রীয় কমিটির সাথে ইন্টার‌্যাক্টিভ সেশন, সম্মানিত অতিথিদের মূল্যবান বক্তব্য, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী।

তরুণ জীববিজ্ঞানপ্রেমীদের উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণে মুখর ছিল পুরো আয়োজন। আগামী দিনের বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গড়ার পথে এ এক অনুপ্রেরণার নাম।

19/04/2026

ঢাকা দক্ষিণ আঞ্চলিক-এর ফলাফল অনলাইনে প্রকাশিত হয়েছে।
bdbo.org/rbo-2026

সকল বিজয়ী (চ্যাম্পিয়ন, ১ম রানার আপ, ২য় রানার আপ) জাতীয় উৎসবের রেজিস্ট্রেশন করে ফেলুন দ্রুত।

লিংক: https://registration.bdbo.net/Registrations/PaymentInfo

যারা পুরষ্কার সংগ্রহ করতে পারেন নি তারা জাতীয় উৎসবের দিনে নিয়ে নিবেন।
বর্তমানে অফিস থেকে পুরষ্কার দেওয়া হবে না!

18/04/2026



বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড – ঢাকা দক্ষিণ রিজিয়নের উৎসবে আয়োজিত BDBO ঢাকা দক্ষিণ রিজিয়ন ফটো কনটেস্ট।

কনটেস্টে অংশ নিতে BDBO ঢাকা দক্ষিণ আঞ্চলিক উৎসবে আপনার তোলা ছবি পোস্ট করুন ফেসবুকে এবং জানিয়ে দিন আমাদেরকেও। কনটেস্টে অংশগ্রহণের সর্বশেষ সময় ২১শে এপ্রিল, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কনটেস্টে অংশ নিতে আপনার আপলোড করা ছবির ক্যাপশনে ব্যবহার করুন এবং পোস্টের লিংক শেয়ার করুন এই পোস্টের কমেন্ট বক্সে। ধন্যবাদ।

তোমার চোখে BDBO, তোমার ফ্রেমে বিজ্ঞানের গল্প।


16/04/2026

𝗧𝗵𝗲 𝗲𝘅𝗮𝗺 𝘁𝗶𝗺𝗲 𝗵𝗮𝘀 𝗯𝗲𝗲𝗻 𝗰𝗵𝗮𝗻𝗴𝗲𝗱 𝗳𝗿𝗼𝗺 𝟴:𝟯𝟬 𝘁𝗼 𝟭𝟬:𝟯𝟬.

16/04/2026
15/04/2026

এইটাই শেষ সুযোগ! আজই রেজিস্ট্রেশন করো!

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ (ঢাকা দক্ষিণ আঞ্চলিক উৎসব)-এ অংশ নেওয়ার শেষ দিন আজ!
স্বপ্ন যদি হয় জীববিজ্ঞানে কিছু বড় করার—এই সুযোগটা মিস করো না!

📌 তোমার জন্য অপেক্ষা করছে—
🔹 নতুন কিছু শেখার সুযোগ
🔹 প্রতিযোগিতার রোমাঞ্চ
🔹 নিজের যোগ্যতা প্রমাণ করার মঞ্চ

💳 নিবন্ধন ফি: ৩০০ টাকা
🗓 তারিখ: ১৭ এপ্রিল, ২০২৬
📍 স্থান: ECE বিল্ডিং, বুয়েট

👉 এখনই রেজিস্ট্রেশন করো: registration.bdbo.net

⚠️ Don’t wait for “next time”—because this is your time.

14/04/2026

আর মাত্র ২ দিন!!!

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ (ঢাকা দক্ষিণ আঞ্চলিক উৎসব)-এর রেজিস্ট্রেশনের শেষ সময় ঘনিয়ে আসছে। দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো।

📌 অংশগ্রহণের বিভাগ:
🔹 জুনিয়র — ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি
🔹 সেকেন্ডারি — ৯ম ও ১০ম শ্রেণি
🔹 হায়ার সেকেন্ডারি — ১১শ ও ১২শ শ্রেণি

💳 নিবন্ধন ফি: ৩০০ টাকা

🗓 তারিখ: ১৭ এপ্রিল, ২০২৬
📍 স্থান: ECE বিল্ডিং, বুয়েট।

এখনই ভিজিট করো: registration.bdbo.net

14/04/2026

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ (ঢাকা দক্ষিণ আঞ্চলিক উৎসব)-এর রেজিস্ট্রেশন পুরোদমে চলছে। তুমি কি তৈরি সেরা হওয়ার লড়াইয়ে?

📌 অংশগ্রহণের বিভাগ:
🔹 জুনিয়র — ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি
🔹 সেকেন্ডারি — ৯ম ও ১০ম শ্রেণি
🔹 হায়ার সেকেন্ডারি — ১১শ ও ১২শ শ্রেণি

💳 নিবন্ধন ফি: ৩০০ টাকা

🗓 তারিখ: ১৭ এপ্রিল, ২০২৬
📍 স্থান: ECE বিল্ডিং, বুয়েট।

এখনই ভিজিট করো: registration.bdbo.net

14/04/2026

শুভ বাংলা নববর্ষ
নতুন বছরে জ্ঞানের আলোয় আলোকিত হোক প্রতিটি তরুণ মন—
Bangladesh Biology Olympiad পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


University Of Dhaka
Dhaka
1200