অভি'স GK

অভি'স GK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অভি'স GK, Public School, Dhaka.

সাফল্যের জন্য তোমাকে ৩টি বিষয় মনে রাখতে হবে- ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।মনে রাখবে,পরিশ্রম এবং নিষ্ঠা থাকলে যে কোন কিছুই সম্ভব।

18/09/2026

নাম: Gunvor (গানভর)

ধরন: আন্তর্জাতিক কমোডিটি/এনার্জি ট্রেডিং কোম্পানি

সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

বাংলাদেশের সঙ্গে আলোচনায় কেন: বাংলাদেশ Gunvor USA LLC থেকে দীর্ঘমেয়াদে LNG (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির চুক্তি করেছে।

চুক্তির সময়কাল: ২০২৬–২০৩৮

মোট: ১১৭ কার্গো LNG।

২০২৬ সালে ৫ কার্গো, ২০২৭ সালে ৬ কার্গো এবং ২০২৮ সালে ৩ কার্গো দেওয়ার অনুমোদিত পরিকল্পনা ছিল।

13/09/2026

১৮তম ব্রিকস সম্মেলন ২০২৬ সংক্রান্ত প্রশ্ন

প্রশ্ন: ২০২৬ সালের ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: নতুন দিল্লি, ভারত (নির্দিষ্ট স্থান: ভারত মণ্ডপম)।

প্রশ্ন: ২০২৬ সালের ব্রিকস সম্মেলনের মূল প্রতিপাদ্য (Theme) কী ছিল?

উত্তর: "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability"।

প্রশ্ন: ২০২৬ সালের ব্রিকস সম্মেলনে কোন যৌথ ঘোষণা গৃহীত হয়?

উত্তর: নিউ দিল্লি ঘোষণা (New Delhi Declaration 2026)।

প্রশ্ন: ভারত এ পর্যন্ত কতবার ব্রিকস সম্মেলনের সভাপতিত্ব করেছে?

উত্তর: ৪ বার (২০১২, ২০১৬, ২০২১ এবং ২০২৬)।

প্রশ্ন: ২০২৬ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতের কোন মূল দৃষ্টিভঙ্গির ওপর জোর দেওয়া হয়েছে?

উত্তর: "Humanity First" (মানবতা প্রথম) এবং গ্লোবাল সাউথ (Global South)-এর উন্নয়ন।

📌 ব্রিকস (BRICS) এর সদস্য ও সম্প্রসারণ সংক্রান্ত প্রশ্ন

প্রশ্ন: বর্তমানে (২০২৬ সালে) ব্রিকস-এর মোট পূর্ণাঙ্গ সদস্য দেশ কতটি?

উত্তর: ১১টি (সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়া পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যোগ দেয়)।
প্রশ্ন: ব্রিকসের বর্তমান ১১টি সদস্য দেশ কী কী?

উত্তর: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত (UAE), সৌদি আরব এবং ইন্দোনেশিয়া।

প্রশ্ন: ২০২৪ সালের ১ জানুয়ারি কোন ৪টি দেশ ব্রিকসের পূর্ণ সদস্যপদ লাভ করে?

উত্তর: মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত (UAE)।

প্রশ্ন: ২০২৬ সালের সম্মেলনে মূল ৫টি দেশের মধ্যে কোন দেশের রাষ্ট্রপ্রধান সশরীরে উপস্থিত ছিলেন না?

উত্তর: ব্রাজিল (প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা স্থানীয় নির্বাচনের কারণে আসতে পারেননি, তাঁর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিত্ব করেন)।

📌 ব্রিকস এর মৌলিক ও ঐতিহাসিক তথ্য (Static GK)

প্রশ্ন: 'BRIC' (ব্রিক) শব্দটির প্রথম প্রবক্তা কে?

উত্তর: ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও'নিল (Jim O'Neill), ২০০১ সালে।

প্রশ্ন: ব্রিকস (BRICS) আনুষ্ঠানিকভাবে কবে গঠিত হয়?

উত্তর: ২০০৬ সালে (নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রথম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়)।

প্রশ্ন: ব্রিকস-এর প্রথম শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: ২০০৯ সালে, ইয়েকাতেরিনবার্গ, রাশিয়া।

31/08/2026

এশিয়ার নোবেল হিসেবে পরিচিত 'র‍্যামন ম্যাগসেসে' পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রুনা খান।
তিনি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।
◉ এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশী এই পুরস্কার পেয়েছেন।

29/08/2026

💥 ওআইসির (OIC) নতুন মহাসচিব ⎯ ইসমাইল উলদ শেখ আহমেদ [মৌরিতানিয়া]
◉ OIC মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
◉ তিনি ২৭ আগস্ট ২০২৬ নির্বাচিত হন এবং ২৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন।

29/08/2026

সাম্প্রতিক নেপালের ভয়াবহ ভূমিধস, হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঘটনা থেকে পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন—
১. নেপালের সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগের অন্যতম প্রধান কারণ কী ছিল?
ক) ঘূর্ণিঝড়
খ) হিমবাহের ধস
গ) সুনামি
ঘ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
✅ উত্তর: খ) হিমবাহের ধস
২. সাম্প্রতিক দুর্যোগে নেপালের কোন জেলা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে?
ক) কাঠমান্ডু
খ) পোখারা
গ) রাসুওয়া (Rasuwa)
ঘ) ললিতপুর
✅ উত্তর: গ) রাসুওয়া
৩. GLOF-এর পূর্ণরূপ কী?
ক) Global Lake Overflow Flood
খ) Glacial Lake Outburst Flood
গ) Glacier Level Overflow Flow
ঘ) Global Landslide Outburst Flood
✅ উত্তর: খ) Glacial Lake Outburst Flood
৪. নেপালের সাম্প্রতিক দুর্যোগে কোন নদী ব্যবস্থাটি গুরুত্বপূর্ণ?
ক) Lhende Khola–Bhote Koshi–Trishuli
খ) Ganges–Yamuna
গ) Mekong–Salween
ঘ) Indus–Jhelum
✅ উত্তর: ক) Lhende Khola–Bhote Koshi–Trishuli
৫. নেপাল কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
ক) ভারত ও ভুটান
খ) ভারত ও চীন
গ) চীন ও পাকিস্তান
ঘ) ভারত ও বাংলাদেশ
✅ উত্তর: খ) ভারত ও চীন
৬. নেপালকে ‘Landlocked Country’ বলা হয় কেন?
ক) পাহাড়ি দেশ বলে
খ) সমুদ্রের সঙ্গে সরাসরি কোনো সীমান্ত নেই বলে
গ) চারদিকে পাহাড় বলে
ঘ) নদী বেশি বলে
✅ উত্তর: খ) সমুদ্রের সঙ্গে সরাসরি কোনো সীমান্ত নেই বলে
৭. নেপালের রাজধানী কোনটি?
ক) পোখারা
খ) ললিতপুর
গ) কাঠমান্ডু
ঘ) বিরাটনগর
✅ উত্তর: গ) কাঠমান্ডু
৮. Mount Everest-এর নেপালি নাম কী?
ক) Annapurna
খ) Sagarmatha
গ) Dhaulagiri
ঘ) Kanchenjunga
✅ উত্তর: খ) Sagarmatha
৯. নেপালের সাম্প্রতিক হিমবাহ-সম্পর্কিত দুর্যোগের সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশি সম্পর্কিত?
ক) জলবায়ু পরিবর্তন
খ) মরুকরণ
গ) সমুদ্রপৃষ্ঠের নিম্নগতি
ঘ) ভূমিকম্পই একমাত্র কারণ
✅ উত্তর: ক) জলবায়ু পরিবর্তন
১০. ভূমিধসের ফলে নদীর পানি আটকে যে হ্রদ তৈরি হয় তাকে কী বলা হয়?
ক) Oxbow Lake
খ) Barrier Lake
গ) Crater Lake
ঘ) Lagoon
✅ উত্তর: খ) Barrier Lake
১১. নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র কোনটি?
ক) Rasuwagadhi
খ) Birgunj
গ) Biratnagar
ঘ) Janakpur
✅ উত্তর: ক) Rasuwagadhi
১২. SAARC-এর সদর দপ্তর কোথায়?
ক) ঢাকা
খ) নয়াদিল্লি
গ) কাঠমান্ডু
ঘ) কলম্বো
✅ উত্তর: গ) কাঠমান্ডু

22/08/2026

BIDA, BEZA ও PPPA একীভূত হয়ে গঠিত হল - ‘ইনভেস্ট বাংলাদেশ’।

১। যাত্রা করে: ২০ আগস্ট, ২০২৬।
২। যে ৩টি সংস্থা একীভূত হয়ে গঠিত হয়েছে:
- BIDA: Bangladesh Investment Development Authority
- BEZA: Bangladesh Economic Zones Authority
- PPPA: Public-Private Partnership Authority
৩। ইনভেস্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে BIDA, BEZA এবং PPPA ৩টি সংস্থা বিলুপ্ত করা হয়েছে।
৪। গঠিত হয়েছে: ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর ধারা ১-এর উপধারা (২) বলে।
৫। ইনভেস্ট বাংলাদেশ - একটি সংবিধিবদ্ধ সংস্থা।
৬। প্রধান কার্যালয়: ঢাকা।
৭। বোর্ড: ১জন চেয়ারম্যান এবং ৭জন সদস্য নিয়ে গঠিত হবে।
৮। চেয়ারম্যান একই সঙ্গে কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

21/08/2026

IBA = Invest Bangladesh Authority

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬
কার্যকর :২০ আগস্ট ২৬

বেজা,
বিডা ও
পিপিপি কর্তৃপক্ষ
একীভূত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার #ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠন করেছেন।

একদম!হাল ছাড়া যাবেনা।
18/08/2026

একদম!
হাল ছাড়া যাবেনা।

17/08/2026

🔶 SDG (Sustainable Development Goals) এর ১৭টি লক্ষ্য মনে রাখার উপায়:

🔹 প্রেক্ষাপট ১:

একজন (১) ❝দরিদ্র❞ বালকের (২) ❝ক্ষুধা-মুক্তি❞ না হওয়ায় সে (৩) ❝সুস্বাস্থ্য❞ নিশ্চিত করতে পারেনি। এইজন্য সে (৪) ❝মানসম্মত শিক্ষা❞ গ্রহণ করতে পারেনি, যার জন্য সে জানেনা (৫) ❝নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা❞ কী?

▫️লক্ষ্য ১: সব ধরনের দারিদ্র্যের অবসান।
▫️লক্ষ্য ২: ক্ষুধা মুক্তি, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষির উন্নয়ন।
▫️লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা।
▫️লক্ষ্য ৪: অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা।
▫️লক্ষ্য ৫: জেন্ডার সমতা অর্জন ও নারীর ক্ষমতায়ন।

🔹 প্রেক্ষাপট ২:

সকলের জন্য (৬) ❝নিরাপদ পানি❞, (৭) ❝টেকসই জ্বালানি❞ ও (৮) ❝অর্থনৈতিক প্রবৃদ্ধির❞ জন্য (৯) ❝উদ্ভাবন ও অবকাঠামো❞ একান্ত জরুরি। এর মাধ্যমেই সম্ভব (১০) ❝বৈষম্য বিলোপ❞ করা।

▫️লক্ষ্য ৬: নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা।
▫️লক্ষ্য ৭: সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আধুনিক জ্বালানি।
▫️লক্ষ্য ৮: টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মর্যাদাপূর্ণ কাজ।
▫️লক্ষ্য ৯: টেকসই শিল্পায়ন, উদ্ভাবন ও অবকাঠামো।
▫️লক্ষ্য ১০: বৈষম্য হ্রাস।

🔹 প্রেক্ষাপট ৩:

(১১) ❝শহরে❞ (১২) ❝ভোগ❞ বাড়ায় (১৩) ❝জলবায়ুতে❞ বিরূপ প্রভাব পড়েছে। ফলে (১৪) ❝জলজ জীবন❞ ও (১৫) ❝স্থলজ জীবন❞ বাধাগ্রস্থ হচ্ছে। এই অবস্থায় (১৬) ❝শাস্তি ও ন্যায়বিচারের❞ জন্য সকলের (১৭) ❝অংশীদারিত্ব❞ দরকার।

▫️লক্ষ্য ১১: টেকসই শহর ও জনবসতি।
▫️লক্ষ্য ১২: দায়িত্বশীল ভোগ ও উৎপাদন।
▫️লক্ষ্য ১৩: জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ।
▫️লক্ষ্য ১৪: জলজ জীবনের সুরক্ষা ও টেকসই ব্যবহার।
▫️লক্ষ্য ১৫: স্থলজ জীবনের সুরক্ষা ও বন ব্যবস্থাপনা।
▫️লক্ষ্য ১৬: শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
▫️লক্ষ্য ১৭: টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব।

©

13/08/2026

সরকারি দায়িত্বে মন্ত্রীর পরিবর্তন:

১। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী: সালাহউদ্দিন আহমেদ।
২। স্বরাষ্ট্রমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Address

Dhaka
HTTPS://WWW.FACEBOOK.COM/DELOWAR.OVIKHAN

Telephone

+8801794902325

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভি'স GK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to অভি'স GK:

Shortcuts

Share

Category