05/07/2024
কীভাবে পাবলিক স্পিকিং-এ ভালো করা সম্ভব?
আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভালো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পাবলিক স্পিকিং। কিন্তু অধিকাংশ মানুষ পাবলিক স্পিকিং কে চ্যালেঞ্জিং মনে করেন। পাবলিক স্পিকিং তাদের কাছে এক আতঙ্কের নাম।
কিন্তু মজার বিষয় কী জানেন?
এই আতঙ্ককেই কাটিয়ে উঠে আপনি হয়ে উঠতে পারেন একজন দক্ষ পাবলিক স্পিকার। বিশ্বসেরা পাবলিক স্পিকারদের বলতে শুনবেন যে তারাও একসময় পাবলিক স্পিকিং-কে ভয় পেতেন। তবে তারা কীভাবে আজ এত ভালো বক্তা?
এর উত্তর হলো পাবলিক স্পিকিং এর ভয় দূর করতে কিছু ধাপ এবং কৌশল রয়েছে যা অনুসরণ করে তারা আজ এ পর্যন্ত এসেছেন।
আজ আলোচনা করবো ৫টি বিষয় সম্পর্কে যা আমাদেরকে একজন আত্মবিশ্বাসী বক্তা হতে সাহায্য করবে....
১। প্রথম পদক্ষেপটি খুব গুরুত্বপূর্ণ
বলা হয় ব্যক্তির ১ম পদক্ষেপটিই তাকে ৫০% সফলতার দিকে নিয়ে যেতে সক্ষম। তাই প্রথম প্রথম নিজের ভয় কাটাতে আপনার বন্ধুদের সভায় বা ছোটখাটো সভায় স্পিচ দেয়ার চেষ্টা করুন। নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসুন। দেখবেন ধীরে ধীরে আপনি ভয় কাটিয়ে উঠছেন।
২। আপনার টপিক সম্পর্কে জানুন
আপনি কোনো বিষয়ের উপর যত জানবেন, ততই আপনার জন্য সেই বিষয় নিয়ে কথা বলা সহজ হবে। তাই কোন টপিক এর উপরে স্পিচ দেয়ার আগে আপনার টপিকটি সম্পর্কে ভালভাবে জেনে নিন। এতে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।
৩। বেশি বেশি অনুশীলন করুন
যে কোন দক্ষতা আয়ত্ত্ব করতে অনুশীলন এর কোনো বিকল্প নেই। আপনার স্পিচ দেয়ার আগে বার বার সম্পূর্ণ স্পিচটি অনুশীলন করুন। যত বেশি অনুশীলন করবেন তত ভালো স্পিচ দিতে সক্ষম হবেন।
৪। আপনার সফলতা কে ভিজুয়ালাইজ করুন
আমরা সবচেয়ে বেশি ভাবি ব্যর্থতা নিয়ে। "আমি যদি না পারি!" "আমার যদি কোনো ভুল হয়ে যায়! " ইত্যাদি চিন্তা আমাদের আত্মবিশ্বাসকে ভেঙ্গে দেয়। তাই, প্রথমেই মনের মধ্যে ইতিবাচক ধারনা পোষণ করতে হবে। এতে করে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
৫। শ্রোতাদের নিয়ে দুশ্চিন্তা নয়; বরং কন্টেন্ট এর উপর ফোকাস করুন
একটি বিষয় জেনে রাখুন, আপনার শ্রোতাদের মনোযোগ থাকবে আপনি কী ধরনের নতুন তথ্য তাদেরকে দিচ্ছেন তার উপর। আপনি কীভাবে তা উপস্থাপন করছেন তা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তাই, আপনি আপনার বক্তব্যের বিষয়বস্তুর উপরে আপনার প্রধান ফোকাস রাখুন। দুশ্চিন্তা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিবে।
সবশেষে একটি কথা মনে রাখবেন। আপনি যখন বক্তব্য রাখবেন, আপনার দর্শক কিন্তু জানবেন না যে আপনি কতখানি নার্ভাস (যতক্ষণ পর্যন্ত তা আপনি দিচ্ছেন)। আর যদি আপনার শ্রোতারা বুঝতে ও পারেন, তবে তারা সকলেই আপনার সফলতাই চাইবেন। অর্থাৎ, কেউ আপনার বিপরীতে নয় বরং সবাই আপনার সাথেই আছেন। সুতরাং, চিন্তা কীসের! আজই শুরু করে দিন....
এরকম পাবলিক স্পিকিং এর উপর আরও টিপস জানতে স্কুল অব পাবলিক স্পিকিং এর পেইজে চোখ রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন!