Sitar Gurukul, GOLN

Sitar Gurukul, GOLN

Share

Sitar Gurukul, GOLN – Your Complete Guide to Mastering the Sitar and Exploring the Rich World of Indian Classical Music

Welcome to Sitar Gurukul, GOLN – Your Complete Guide to Mastering the Sitar and Exploring the Rich World of Indian Classical Music

Indian classical music is a world of profound beauty and depth, and at the heart of this tradition lies the sitar, a mesmerizing instrument that has captivated audiences for centuries. Sitar Gurukul, GOLN (https://sitargoln.com/) is a dedicated platform designed to he

06/10/2025

“সুরবাহার” কোন যন্ত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?
ক️⃣ তবলা
খ️⃣ সেতার
গ️⃣ সরোদ
ঘ️⃣ বাঁশি

21/09/2025

পাটিয়ালা, শ্যাম চৌরাসিয়া, কাওয়াল বাচ্চা, ইটাওয়াহ, গোয়ালিয়র প্রভৃতি বড় ঘরানার বিশিষ্ট ওস্তাদরা দেশভাগের পর পাকিস্তানে গমন করেছিলেন। প্রশ্ন হচ্ছে, তাদের ঐতিহ্য ও ঘরানা সেখানে কতটুকু বিকশিত হয়েছে?

ওস্তাদ আমানত আলী, বড় ওস্তাদ ফাতেহ আলী, ওস্তাদ সালামত আলী খাঁ প্রমুখ শিল্পীদের যে মূল্যায়ন প্রাপ্য ছিল, তা কি পাকিস্তানে যথাযথভাবে হয়েছে? বাস্তবতা হলো, ভারতে তাদের সমমানের ওস্তাদরা যে সম্মান, জনপ্রিয়তা, আর্থিক স্বচ্ছলতা ও মর্যাদা অর্জন করেছেন, পাকিস্তানে তার অর্ধেকও শিল্পীরা পাননি।

প্রকৃতপক্ষে, এসব ওস্তাদ ও তাদের উত্তরসূরিদের সংগীত বৃহত্তর শ্রোতৃমণ্ডলীর কাছে পৌঁছেছে মূলত তখনই, যখন তারা ভারতের সংগীতশিল্প ও শিল্প-সংস্কৃতির অবকাঠামোর সঙ্গে সংযুক্ত হয়েছেন।

ভারত রাষ্ট্র যে পরিমাণ বিনিয়োগ শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সংগীতের আন্তর্জাতিক বাজার গড়ে তোলার জন্য করেছে, পাকিস্তান তার সামান্য অংশও করতে পারেনি। বরং ভারতের সৃষ্ট বাজারে পাকিস্তানি অনেক শিল্পী সুযোগ পেয়েছেন—বিদেশে কনসার্ট, রেকর্ডিং, ফেলোশিপ ইত্যাদির মাধ্যমে।

ভারত শিল্প-সংস্কৃতি থেকে যে বিপুল বৈদেশিক রাজস্ব অর্জন করেছে, পাকিস্তানের আয় তার ০.০৫ শতাংশও নয়।

বাংলাদেশ প্রসঙ্গে আলাপই করছি না, কারণ বড় ঘরাণার শিল্পীরা এদেশে বসতি গড়েননি। আমাদের দেশে যেসব শিল্পী ছিলেন, তারা হয় সংখ্যায় অল্প ছিলেন, নয়তো বিকশিত হওয়ার মতো পরিবেশ পাননি।

এখানেই পরিবেশগত পার্থক্যের তাৎপর্য স্পষ্ট হয়ে ওঠে। একটি কট্টর, সাম্প্রদায়িক ও সাংস্কৃতিকভাবে রুদ্ধ রাষ্ট্রে সংগীত-সংস্কৃতি কখনো পূর্ণ বিকাশ লাভ করতে পারে না।

যদি সত্যিই সমৃদ্ধ সংগীতচর্চা ও শিল্প-সংস্কৃতি লালন করতে হয়, তবে প্রয়োজন একটি উদার, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও রুচিশীল সমাজব্যবস্থা। এমন এক রাষ্ট্র গঠন করতে হবে, যেখানে শিল্প-সংস্কৃতিকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে এবং তা নীতি ও পরিকল্পনার স্তরে গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।

21/09/2025

স্কুলে সংগীত শিক্ষক নিয়োগের বিরোধিতা মূল রোগ নয়, এটা রোগের উপসর্গ মাত্র।

মূল রোগের চিকিৎসা করান; যদি পারেন।

12/12/2024

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই :(

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকাল আটটায় তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

বিগত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে তেজগাঁওয়ের আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।

পাপিয়া সারোয়ারের জীবন ও কর্ম:
=====================
১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন পাপিয়া সারোয়ার। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গানে গভীর অনুরাগী ছিলেন। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন তিনি ছায়ানটে ভর্তি হন। পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে গান শেখার যাত্রা শুরু করেন।

১৯৬৭ সাল থেকে বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গাইতে শুরু করেন পাপিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি পেয়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে স্নাতক ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই বৃত্তি পেয়ে স্নাতক সম্পন্ন করেন।

পাপিয়া সারোয়ারের প্রথম অডিও অ্যালবাম ‘পাপিয়া সারোয়ার’ প্রকাশিত হয় ১৯৮২ সালে। তাঁর গানের ভুবন জুড়ে রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক গানেও তিনি ছিলেন সফল। জনপ্রিয় গান ‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম’ তাঁকে শ্রোতাদের কাছে আলাদা জায়গা করে দেয়। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘আকাশপানে হাত বাড়ালাম’ প্রকাশিত হয় ২০১৩ সালে।

পাপিয়া সারোয়ারের কিছু অর্জন ও অবদান
==========================
• ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার।
• ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ।
• ২০২১ সালে একুশে পদক।

পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ পরিষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন গানের দল ‘গীতসুধা’।

গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের “আর্ট এন্ড কালচার গুরুকুল” এর প্রতিটি উদ্যোগের পক্ষ থেকে শ্রদ্ধা।

বিদায়, প্রিয় শিল্পী পাপিয়া সারওয়ার।

#পাপিয়া_সারোয়ার #রবীন্দ্রসংগীত #বাংলারগর্ব #সংগীতশিল্পী #বাংলাসংস্কৃতি #একুশেপদক #শ্রদ্ধাঞ্জলি

29/10/2024
29/10/2024

if you have missed ...

01/07/2024

একুশে পদক বিজয়ী বাঙালি সেতারবাদক, সুরকার ও সংগীত পরিচালক ওস্তাদ মীর কাশেম খান এর জন্মদিনে আমাদের শ্রদ্ধা।

Photos from Classical Gurukul, GOLN's post 15/02/2024
09/01/2024

না ফেরার দেশে চলে গেলেন বিশ্বজয়ী শিল্পী, উস্তাদ রশিদ খান। "রামপুর-সহসওয়ান" ঘরানার অন্যতম এই শিল্পীর পরিবেশনা কখনও শোনেননি, এমন শ্রোতা হয়তো পাওয়া কঠিন। বেংগল ফেষ্টিভাল সহ বেশ কয়েকবার বাংলাদেশেও এসেছিলেন তিনি, সেই উপস্থাপনাগুলো উপস্থিত স্রোতা ভুলবেননা কখনওই। উস্তাদ রশিদ খান চলে গেলেন, রেখে গেলেন নিজের পরিবার এবং বিশ্বব্যাপি অজস্র ভক্ত, তবে আজ ও আগামি অনন্তকালের জন্য সকল সাস্ত্রীয় সংগীত শিক্ষার্থীদের অন্যতম আনুপ্রেরণা এবং পথ প্রদর্শক হয়ে থাকবেন। তাই, তিনি অমর।
Arts & Culture Gurukul, GOLN পরিবার এর পক্ষ থেকে, চিরঞ্জিব এই শিল্পীর প্রয়ানে আমরা গভির শোক ও স্রদ্ধা জানাই।

23/12/2023

ব্রেন স্ট্রোকে আক্রান্ত শাস্ত্রীয় সঙ্গীতের আমাদের সময়ের তানসেন, আমাদের সবার প্রিয় ওস্তাদ রশিদ খান।
তার শারীরিক পরিস্থিতি খুবই আশঙ্কাজনক৷। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন৷ হঠাৎ এই ব্রেন স্ট্রোকে তার অবস্থা অত্যন্ত আশংকাজনক হয়ে গিয়েছে।
বর্তমানে তিনি আইটিইউ-তে ভর্তি রয়েছেন৷ তার সুস্থতার জন্য আর্ট-কালচার গুরুকুলের সকল উদ্যোগের সাথে যুক্ত সকল শিল্পী, শ্রোতা ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া-প্রার্থনার অনুরোধ করছি।

05/11/2023

welcome to a brand new episode of sitar gurukul. Liking the new tutorials on the new raga? Let us know in the comments section. your comments always inspire us to keep making more videos. You can mail us at Nish*[email protected] for any querries. In today's episode we are revising a palta from our previous episodes on yaman and transposing it to charukeshi. Learn more in today's episode.

Today's class on "palta - 1" to charukeshi is conducted by Nish*t Dey.

Powered by : Youth Global.

A Gurukul Online Learning Network Production.
© 2019 Gurukul Online Learning Network. All Rights Reserved.
Don't re-upload, re-distribute or re-production Gurukul Online Learning Network's content to avoid copyright strikes.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Navana Sattar Garden
Dhaka
1000