Shawkat ali online class

Shawkat ali online class Hi, I'm Shawkat Ali Miah. I'm a teacher of Mathmatics. I have a youtube channel mentioned in the page

যাদের মা-বাবা আছেন তারা ইলন মাস্ক, বিল গেটস এবং মুকেশ আম্বানি এদের চেয়েও বেশি দামি। মা -বাবার সেবা করলেই শুধু  দুনিয়ায...
19/11/2025

যাদের মা-বাবা আছেন তারা ইলন মাস্ক, বিল গেটস এবং মুকেশ আম্বানি এদের চেয়েও বেশি দামি। মা -বাবার সেবা করলেই শুধু দুনিয়ায়ই দামি হবে না আখেরাতেও দামি হবে।

প্রকৃতির নিয়মকে বাধাগ্রস্ত করা যায় না। প্রকৃতি তার আপন গতিতেই চলে। একটি মেয়ে বিড়ালকে ( 🐈 ) তার মালিক পরম যত্নে লালন ...
16/11/2025

প্রকৃতির নিয়মকে বাধাগ্রস্ত করা যায় না। প্রকৃতি তার আপন গতিতেই চলে। একটি মেয়ে বিড়ালকে ( 🐈 ) তার মালিক পরম যত্নে লালন পালন করে। তার খাবার- দাবারের কোনো কমতি নেই। বিড়ালটা দেখতে দেখতে বড়ো হয় প্রকৃতির নিয়ম অনুসারে সে মা হওয়ার বয়সে উপনীত হয়। সে বাসার দরজার সামনে বসে মিউ মিউ চিৎকার করে কিন্তু তার মালিক তাকে বাহিরে যেতে দেয় না। আমি ব্যাপারটা বুঝতে পারি। বিড়ালটা আমার পা ঘেঁষে আমার পাঞ্জাবি ধরে আকুতি মিনতি করে টানতে থাকে এবং বুঝতে চায় তাকে যেন বাইরে যেতে দেওয়া হয়।সে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা হুলো বিড়াল দরজার নিচ দিয়ে দেখে আরো উচ্চস্বরে চিৎকার করতে থাকে। মালিক যখন তাকে প্রকৃতির নিয়মে সাড়া দিতে দেয় না তখন সে একদিন সুযোগ বুঝে বাসা থেকে পালিয়ে বের হয়ে যায়। কয়েক দিন ধরে সে আর বাসায় ফিরে না। মালিক ভাবছেন বিড়ালটা হয়তো আর ফিরে আসবে না কিন্তু মালিকের ভাবনা ভুল প্রমাণ করে সে আবার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর তার আর আগের মতো চঞ্চলতা দেখা যায় না। তার শরীরে এখন এক অদ্ভুত স্থিরতা । প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সে যেন তার ভেতরের সমস্ত অস্থিরতা ঝেড়ে ফেলেছে। সে চুপচাপ দরজার সামনে রাখা পাপুসে শুয়ে থাকে। প্রকৃতির নিয়মে মা হওয়ার যে ইচ্ছে, স্বপ্ন, স্বাদ, আকাঙ্ক্ষা তা পূরণ হওয়ার অপেক্ষার পালা। এখন তার হৃদয়ে এক নতুন জীবনের স্বপ্নের বীজ বুনেছে। বিড়ালটা হয়তো পালিয়েছিল, কিন্তু সে তো পালিয়েছিল তার অস্তিত্বের ডাকে! প্রকৃতির নিয়মকে মাদকগ্রস্ত করা যায়নি। এখন বিড়ালটি শুধু অপেক্ষা করছে, প্রকৃতির নিয়মে তার নতুন জীবনকে পৃথিবীতে স্বাগত জানানোর পালা। সার্থক হোক তার মাতৃত্বের, সার্থক হোক প্রকৃতির নিয়মের।

04/11/2025
মোঃশওকত আলী মিঞা।অবসর প্রাপ্ত সিনিয়র গণিত শিক্ষক।(সিলভারডেল প্রিপারেটরি এন্ড গার্লস হাই স্কুল, ওয়ারী, ঢাকা -১২০৩।)শিক্...
26/10/2025

মোঃশওকত আলী মিঞা।
অবসর প্রাপ্ত সিনিয়র গণিত শিক্ষক।(সিলভারডেল প্রিপারেটরি এন্ড গার্লস হাই স্কুল, ওয়ারী, ঢাকা -১২০৩।)
শিক্ষকতার অভিজ্ঞতা ২৯ বছর।
বি.এসসি (অনার্স) পরিসংখ্যান, এম.এসসি(গণিত)
এম. এড ( SMTE) ঢাকা বিশ্ববিদ্যালয়।
পরিক্ষক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা।
নিরিক্ষক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‌
৮ম শ্রেণির শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান।
৯ ও ১০ শ্রেণির শিক্ষার্থীদের গণিত, উচ্চতর গণিত, রসায়ন ও পদার্থ বিজ্ঞান।
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উচ্চতর গণিত।
যত্ন সহকারে পড়ানো হয়। আমার বাসায় এসে পড়তে পারবে এবং আমি বাসায় গিয়েও পড়াই।
আমার বাসার ঠিকানা: ২২/১ লারমিনি স্ট্রিট, ওয়ারী ঢাকা -১২০৩।
মোবাইল নাম্বার: ০১৮৭৯৪০৩৮০১, ০১৭৩২৬১০৩৩৬, ০১৬২৯৯৪১৯৬২ , ০১৬১৪৯৩৫৫২৭, ০১৬৪৮৭৬৭৩৮৯ ।
বি: দ্রষ্টব্য: বোর্ড পরীক্ষায় পাশের শতভাগ নিশ্চিয়তা।

08/05/2025

মোঃ শওকত আলী মিঞা।
এম.এসসি (গণিত)
এম.এড , ঢাবি।
গণিত শিক্ষক (সিলভারডেল গার্লস হাই স্কুল, ওয়ারী ঢাকা -১২০৩।
শিক্ষকতার অভিজ্ঞতা ২৮ বছর।
পরিক্ষক ( মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা)
পুর:নিরিক্ষক ( মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা)
A+ এর নিশ্চয়তা দিয়ে গণিত ও উচ্চতর গণিত পড়ানো হয়।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজ সহ অন্যান্য স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার: ০১৮৭৯৪০৩৮০১ অথবা ০১৭৩২৬১০৩৩৬ এই নম্বরে।

চলার পথে বাধা আসতেই পারে কিন্তু থেমে গেলে চলবে না বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে।
10/04/2025

চলার পথে বাধা আসতেই পারে কিন্তু থেমে গেলে চলবে না বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে।

এসএসসি পরীক্ষা-২০২৫ ইং পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়: ৩ (বীজগাণিত রাশি) এর অংক শিক্ষার্থীদের জন্য পোষ্ট প...
04/04/2025

এসএসসি পরীক্ষা-২০২৫ ইং পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়: ৩ (বীজগাণিত রাশি) এর অংক শিক্ষার্থীদের জন্য পোষ্ট পরলাম।

২৫ তম বিবাহ বার্ষিকী।
13/02/2025

২৫ তম বিবাহ বার্ষিকী।

আমার ছেলে মনময়। আমার পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ উপহার। আর একটি উপহার আমার মেয়ে মম। আনন্দ, দুঃখ -কষ্টে বেঁচে থাকার অবলম্বন।
04/10/2024

আমার ছেলে মনময়। আমার পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ উপহার। আর একটি উপহার আমার মেয়ে মম। আনন্দ, দুঃখ -কষ্টে বেঁচে থাকার অবলম্বন।

পৃথিবী নামক স্টেশন:পৃথিবীতে অবস্থানকাল এত সংক্ষিপ্ত যে এখানে পরস্পরের মধ্যে অনর্থক যুক্তি ,তর্ক,  হিংসা ,অসন্তুষ্টি ,ঝগড...
23/06/2024

পৃথিবী নামক স্টেশন:
পৃথিবীতে অবস্থানকাল এত সংক্ষিপ্ত যে এখানে পরস্পরের মধ্যে অনর্থক যুক্তি ,তর্ক, হিংসা ,অসন্তুষ্টি ,ঝগড়া, মারামারি ,পাওয়া না পাওয়ার কঠিন হিসাব, একে অন্যকে হেয় করা ,অপমান করা ,অন্যকে ক্ষমা না করা ,প্রতিদ্বন্দ্বী ভাবা ইত্যাদি বিষয়গুলো নিয়ে "সময় এবং শক্তি" অপচয় করা বুদ্ধিমানের কাজ নয়।
পৃথিবীর যাত্রাকাল এত সংক্ষিপ্ত যে, এখানে কেউ আপনাকে অপমান করেছে, ঠকিয়েছে ,ভয় দেখিয়েছে ,বিশ্বাসঘাতকতা করেছে? চাপ নেবেন না, আরাম করুন ,ক্ষমা করে দিন , এতে আপনিও ভালো থাকবেন এবং সৃষ্টিকর্তাও আপনার উপর সন্তুষ্ট থাকবেন। এসব বিষয়ে চাপ না নিয়ে ক্ষমা করে , আরাম করতে কেন বলছি তা আপনাকে জানতে হবে, এর কারণ হচ্ছে পৃথিবী নামক স্টেশনে যাত্রা বিরতি কাল খুবই ছোট। এত অল্প সময়ে আপনার উপর অর্পিত দায়িত্ব কখন শেষ করবেন? "সময় এবং শক্তি" নষ্ট হয়ে গেলে আপনার আসল কাজটাই তো করা হবে না। আল্লাহ আপনাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্যই তো হাসিল হবে না।

Address

Dhaka
WARI-1203

Alerts

Be the first to know and let us send you an email when Shawkat ali online class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category