17/01/2026
Epigenetics এবং DNA সিকুয়েন্সিং নিয়ে যাদের আগ্রহ আছে তারা জয়েন করতে পারেন।
Saturday January 17th
9 pm BD time, 10 am US EST
https://us02web.zoom.us/j/89178807688?pwd=4Hst2L2rmIC0ru4pbVgmP6aS46wkhh.1
17/09/2025
Hello Microbes, keep rocking!
24/08/2025
আজকের গুরুত্বপুর্ন আলোচনায় আমন্ত্রণ সবাইকে। বিদ্র: জন এর আগেরবারের শো'তে অনেকেই জুমে লগইন করতে পারেন নি আসন ফিলআপ হয়ে যাবার দরুন। তাই মিস্ করতে না চাইলে অন টাইমে লগ ইন করুন। ধন্যবাদ
https://ufl.zoom.us/j/94075376479
Meeting ID: 940 7537 6479
9 PM Bangladesh Time
21/07/2025
এক যুগ আগে বার্ণ পেশেন্ট নিয়ে কিছু কাজ করার অভিজ্ঞতা হয়েছিলো (ছবি গুলো ২০১২ সালের)। আপনি বার্ণ ইউনিটে ভিজিট করলে মাথা ঠিক রাখতে পারবেন না। এতো অবর্নণীয় কষ্ট মানুষের। বার্ন রোগীরা অন্য রোগীদের তুলনায় অনেক সংবেদনশীল হন কারণ তাদের ত্বক ও ইমিউন সিস্টেম দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত থাকে, ফলে সংক্রমণের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।
অতএব, “আপনার উপস্থিতি নয়, অনুপস্থিতিই হতে পারে রোগীর বাঁচার কারণ।” আসুন জেনে নেই কেন?
হাসপাতালে দর্শনার্থীদের ভিড়ের ক্ষতিকর প্রভাবঃ
😷 বার্ন রোগীদের ইমিউন সিস্টেম দুর্বল থাকে, তাই সামান্য জীবাণুই মারাত্মক হতে পারে।
🚷 হাসপাতালের জীবাণুমুক্ত পরিবেশ ব্যাহত হয়, বিশেষ করে বার্ন ইউনিটে যেখানে কঠোর ইনফেকশন কন্ট্রোল ব্যবস্থা থাকে।
💉 রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয় – অতিরিক্ত ভিড় রোগীর মানসিক চাপ বাড়ায় এবং নার্স-ডাক্তারের চলাচলে বাধা সৃষ্টি করে।
🚑 জরুরি সেবা বা রেসপন্স টাইম ধীর হয়ে পড়ে, কারণ করিডোর ও ওয়ার্ডে বাধা তৈরি হয়।
🦠 সংক্রমণের ঝুঁকি বহুগুণে বাড়ে – দর্শনার্থীরা বাহক হিসেবে কাজ করতে পারে, এমনকি নিজেরা অসুস্থ না হলেও রোগের জীবাণু বহন করতে পারে।
🧤 হাইজিন মানা হয় না – অনেক দর্শনার্থী হাত পরিষ্কার না করেই রোগীর সংস্পর্শে আসেন, যা সরাসরি ইনফেকশনের কারণ।
💊 রেজিস্ট্যান্ট জীবাণু ছড়িয়ে পড়ে – বহিরাগতরা বহির্জগৎ থেকে বহুধরনের অ্যান্টিবায়োটিক-রেজিস্ট্যান্ট জীবাণু নিয়ে আসে।
🧬 সুপারবাগ তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে, যেগুলো সাধারণ অ্যান্টিবায়োটিকে কাজ করে না।
🔊 শব্দদূষণ রোগীর বিশ্রাম ও রিকভারির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে — বার্ন রোগীদের বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ।
📣 আবেগঘন পরিবেশে কান্নাকাটি ও হট্টগোল রোগীর মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
আপনার ভালোবাসা প্রার্থনায় রাখুন, এই মুহুর্তে শুধুমাত্র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর বার্ন রোগীদের পাশে থাকা দরকার।
15/07/2025
শিক্ষার্থীদের জন্য নানা রকম সেশন আয়োজন করি আমি এর মাধ্যমে। দেশ বিদেশ থেকে শিক্ষার্থী, গবেষক, চাকুরীজীবী সবাইকে যুক্ত করি যেনো দেশে বসেই শিক্ষার্থীরা সঠিক নির্দেশনা পায়। কিন্তু গতকাল দেখালাম, ফেসবুকের ভুত সবগুলো এপিসোড গিলে খেয়েছে। একটা পর্বও রাখেনি। ভাগ্যিস YouTube এ সব রাখা ছিলো। https://www.youtube.com/.FirozAhmed/videos
নিজের লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা সহজভাবে বিতরনের জন্য শিঘ্রই নতুন কিছু আয়োজন নিয়ে আসছি ইনশাআল্লাহ।
29/06/2025
🔬 দেশে বিজ্ঞান ও উদ্ভাবনের মূল্য কোথায়?
বিজ্ঞানচর্চার নামে অদ্ভুত কিছু প্রতিচ্ছবি—বিশেষপ্রীতির বলয়ে ঘুরপাক খায়। অল্প কিছু গবেষক, যাঁদের প্রকৃত উদ্ভাবন সামান্যই, অথচ বরাদ্দে তাঁরাই বারংবার অগ্রগামী। দায়সারা গবেষণার পরিসংখ্যান দিয়ে আমাদের দেখানো হয় "উন্নয়নের মিসাইল"।
জাতিগতভাবে কোথাও যেন নেই কোনও প্রজ্ঞার দীপ্তি, নেই উদ্ভাবনী আদর্শ বা রাষ্ট্রীয় দিকনির্দেশনা। দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের জন্য নেই সুসংহত নীতি, নেই অতীব প্রায়োজনীয় দেশীয় গবেষণার জন্য বাস্তবভিত্তিক প্রণোদনা।
সবচেয়ে দুঃখজনক — সারাদেশ যখন অটো রিক্সার অত্যাচারে জর্জরিত ঠিক তখনই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের গবেষকরা উদ্ভাবন করেন “দেশীয় টেসলা রিকশা”!! জাতি যেন অনন্তকালের অলীক অপেক্ষায় ছিল—এই দিন দেখার জন্য!
এই অন্ধ গবেষণা-প্রবাহে আমরা কি সত্যিই সামনে এগোচ্ছি, নাকি চোখ বুঁজেই ঘুরে বেড়াচ্ছি এক চক্রাকার ব্যর্থতায়?
12/05/2025
Our Next Gen Microbiologist.
পুরো বিভাগকে একটি ফ্রেমে আবদ্ধ করার চেষ্টা। সবার পজিটিভ ইফোর্টে অনেক এগিয়ে যাবে বিভাগ, এই প্রত্যাশা।
10/03/2025
গতকাল বেশ ভালো লাগার একটি দিন ছিলো জাবি তে। বিশ্ব বই উপহার দিবস উপলক্ষে শিক্ষার্থীদেরকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে আগ্রহী শিক্ষার্থীদের হাতে তাদের পছন্দের বই উপহার দিয়েছি গতকাল। ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি এলামনাই এসোসিয়েশন (DUMAA) এই আয়োজনের নেপথ্যে কাজ করেছে। নিজের পছন্দের বই উপহার পেয়ে শিক্ষার্থীরাও বেশ আনন্দিত ছিলো। বেঁচে থাকুক পাঠক সমাজ। বেঁচে থাকুক বই পড়ার অভ্যাস। বই হউক আমাদের নিত্যদিনের সঙ্গী।
10/01/2025
Dear Students
If you're new to Bioinformatics and want to give it a try, this module is perfect for you. I personally attended this online training and can guarantee that it will be highly beneficial if you're looking to step into the world of genomics. I know there are lots of enthusiastic minds out there who don't know where or how to start. Trust me, this training module could be the groundbreaking deal you need in the world of bioinformatics.
https://www.facebook.com/share/p/19nbPyTyrE/
Happy New Year 2025
Greetings from LABS!!
LABS is excited to announce the Bioinformatics Genome Analysis: Bacterial Genome Essentials training session once again. The first round went so well and all our participants were highly pleased. Considering all the feedback we received we designed an extended training session for the next gen research enthusiasts.
This 7-day long event will take place on 17-23 January 2025 from 8.30 PM to 10.30 PM everyday.
An ASM sponsored certificate will be provided to all successful participants.
Topics Covered:
-Basics of Whole Genome Sequencing
-Genome Assembly and Annotation
-Characterization of Genomic Features
-Hands-on Project and Data Presentation
Registration Details:
Link: https://forms.gle/HmVvGzsyChHn2zFw6
Bkash or nagad at 01929409044
Fee for Students: 2000 BDT
Professionals: 3500 BDT
Registration Deadline: January 13th, 5:00 PM
Requirement: Basic understanding of Biology, DNA sequence, basic computer, web browsing, a core i5 pc with 8 GB ram and good internet connection.
Very limited seats available! Don’t miss this opportunity to enhance your skills in bioinformatics and bacterial genome analysis.