Civil Job Preparation

Civil Job Preparation

Share

সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য পুরকৌশল চাকরি প্রস্তুতি ও গাইডলাইন।

Photos from Civil Job Preparation's post 06/02/2026

BEPZA সার্কুলার! 🎯
সহকারী প্রকৌশলী (সিভিল) = ০৬ টি।


01/02/2026

LGD-2026 জেলা পরিষদ শাখার সহকারী প্রকৌশলী (AE) পদের পরীক্ষার ফলাফল! ✅

Photos from Civil Job Preparation's post 31/01/2026

LGD-2026 জেলা পরিষদ শাখার আজকের AE লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন। 🎯
এমসিকিউ প্রশ্ন পেলে জানাবেন প্লিজ! ✅

26/01/2026

CWASA Exam Notice 🎯 (😥)
পদ: সহকারী প্রকৌশলী।
পরীক্ষার তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬।
সময়: বিকাল ২ টা থেকে বিকাল ৩ টা।
এক্সাম টেকার: চুয়েট (CUET)।

24/01/2026

BWMRI-2026 আজকের পরীক্ষার প্রশ্ন। 🔰
Bangladesh Wheat and Maiz Research Institute (BWMRI)

Post: Assistant Engineer

Total Marks: 70
(Tech:40, Non-Tech:30)
Time: 1 hr.

Technical/Departmental Questions:
(Each question contains 4 marks)

1. What are the causes of pavement failures?
2. What are the main causes of Irrigation System failure?
3. What are the steps of safety planning in a Construction project?
4. How can you manage the cost and time delay in a construction project?
5. What are the difference between Estimating and Costing?
6. What is the significance of compaction test in Foundation Engineering?
7. What is P-wave and S-wave in Geotechnical Engineering?
8. What do you mean by water-cement ratio in construction?
9. What is the importance of permeability test in soil mechanics?
10. Why dpc is used in boundary wall?

Non-tech :
Bangla-10
English-10
GK-5
Math-5


Photos from Civil Job Preparation's post 23/01/2026

LGD-2026 জেলা পরিষদ শাখার আজকের SAE পদের এমসিকিউ ও লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন। 🔰
সামনের AE পদের পরীক্ষার ধারণার জন্য কাজে লাগতে পারে। ✅


08/01/2026

৫০তম বিসিএস প্রিলি ৩০ জানুয়ারি! 💥
শেষ সময়ে কোন কৌশল আপনাকে এগিয়ে রাখবে?

👉 অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা দিয়েছেন শানিরুল ইসলাম শাওন ভাই 👇

আসসালামু আলাইকুম
বিসিএস প্রার্থীগণ আশা করি সকলেই সুস্থ শরীরে কিন্তু শেষ মুহূর্তের মানসিক চাপে আছেন। পরীক্ষার যখন আর বাকি মাত্র ২১ দিন, তখন মানসিক চাপ হওয়াটাই স্বাভাবিক। তবে আপনার সঠিক রণকৌশল ইন শা আল্লাহ আপনাকে এ তিন লক্ষের যুদ্ধে সফলতম কয়েক হাজারদের একজন হতে সহায়ক হবে।

আমি ৪১,৪৩,৪৪,৪৫ টানা চারটা প্রিলি দিয়েছি এবং পাশ করেছি আলহামদুলিল্লাহ। আমার কোনো প্রিলিতেই আমি সময়ের টানাটানি নিয়ে ঝামেলায় পড়িনি। ৪১,৪৩ ও ৪৪ এর পরীক্ষা আমি সময়ের পূর্বে শেষ করে বরং পরীক্ষা শেষের জন্য বসে অপেক্ষা করেছি। আল্লাহপাক আমাকে সাহায্য করেছেন, আমার রাস্তা সহজ করে দিয়েছেন। আর এর পরে, আমার দিক থেকে আমি পরীক্ষার পূর্বে প্রচুর মডেল দিতাম।

আমার টার্গেট থাকত ১.৩০ ঘণ্টায় পরীক্ষা শেষ করা। মূল পরীক্ষার পূর্বে আমি দেড় ঘণ্টায় মডেলগুলো দিতাম আর মূল পরীক্ষায় দেড় ঘণ্টায় ১-২০০ ক্রমিকে mcq গুলো দাগিয়ে পরের আধা ঘণ্টা বরাদ্দ রাখতাম না পারা কোয়েশেনগুলোর উত্তর খুঁজে পেতে ব্রেইনস্টর্মিং এর জন্য।

আপনি সারা বছর পড়েছেন, এখন শেষ মুহুর্তে মনে হবে- 'আমি তো দেখি কিছুই পারি না'! এটা খুব স্বাভাভিক। নিজের ইনপুট নেয়া জিনিসগুলো এখন আউটপুটের এফিশিয়েন্সি যাচাই করা প্রয়োজন। তাই জানা বিষয়গুলো বা তথ্যাদি আপনি প্রশ্নে রিলেট করে উত্তর করতে পারছেন কিনা, বা প্রশ্নের এসেন্স বুঝতে পারছেন কিনা- এর জন্য বেশি করে মডেল দেয়া উচিত। প্রতিটা অংশে কত পাচ্ছেন, কয়টা সঠিক বা কয়টা ভুল (যেমন- গণিতে ২০ টায় ১৬ টা দাগিয়েছেন, ১৪ টা হয়েছে, ২ টা ভুল, প্রাপ্ত নম্বর ১৩, ২ টা ভুল না দাগালে ১ নম্বর বেশি পেতাম) - এমন এনালাইসিস করুন। এতে আপনার ভুল করার টপিকগুলোর টেনডেন্সি বা স্ট্রং জোন বা আপনার আন্দাজে দাগানোগুলোর সঠিক হওয়ার হার (ইনট্যুইশন সাকসেস রেট) অনুধাবন করতে পারবেন ভালো।

আর শেষ মোমেন্টে কঠিন ভোকাব, আনকমন গাণিতিক সূত্র, মানসিকের ফর্মুলা, জিকের কঠিন সাল বা ডেটাগুলো, বিজ্ঞান এর আনকমন বিগত প্রশ্নগুলো, নৈতিকতার বিগত প্রশ্ন+ সুশাসনের উপাদান+ গ্রন্থ+ সংজ্ঞা, ব্যাকরণের প্রকৃতি-প্রত্যয় বা সমাসের কঠিনগুলো, ইংরেজির বারবার আসা রাইটারগণ - এভাবে নিজের সুবিধামত নোট রেডি রাখুন।

এই বিশ দিনে গড়ে ২ দিন ধরে এবং দুই একটা সাবজেক্টে এক দিন করে মোট ১৭-১৮ দিনে ফাইনাল রিভিশন শেষ করুন।
আর দিনে দুইটা মডেল।

ইন শা আল্লাহ স্টিফনেস কেটে গিয়ে অনেকাংশে কনফিডেন্স পাবেন।

সকলেই মনের নিয়্যত বা ইচ্ছা সৎ রাখবেন। ইন শা আল্লাহ ভালো কিছুই হবে।
ফি আমানিল্লাহ।

শানিরুল ইসলাম শাওন
৪১তম BCS, পুলিশ।
৪৩তম BCS, প্রশাসন।

08/01/2026

MHPW (PWD) Preliminary (MCQ) Result 🎯
সহকারী প্রকৌশলী (সিভিল)।
নগর উন্নয়ন অধিদপ্তর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
BPSC Non-Cadre Exam


Photos from Civil Job Preparation's post 07/01/2026

GDA-2025/26 লিখিত পরীক্ষার প্রশ্ন ✅
সহকারী প্রকৌশলী।

03/01/2026

সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য এবারের ৫০তম বিসিএস অনেকটা স্বপ্নের মতো। যেখানে রয়েছে সবমিলিয়ে ১০১টা ক্যাডার পদ। 🎯

৫০তম বিসিএস: প্রস্তুতিকথা ✅

এই মাসের ৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি। এই সময়ে আপনাদের যে বিষয় গুলোতে সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত হবে—

১. ইংরেজি সাহিত্য। এই বিষয়ে ১৫ নম্বর। খুব বেশি পড়ার প্রয়োজন হয় না। কম আর সিলেক্টিভ ওয়েতে যদি পড়েন ১৫ তে ১৫ না পেলেও ১৩/১৪ পাওয়া যাবে। তাই এটা এখন বেশি করে পড়ুন।

২. সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধ। এই বিষয়ে এবার নম্বর ১৫। এই বিষয়েও বেশি পড়তে হয় না। কিছু টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। এই সময় এটাতে সময় দিলে ১৫ তে ১২-১৪ ভালো ভাবেই তুলতে পারবেন।

৩. মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা খুব বেশি রিপিট হয় না। কিন্তু একই টাইপের প্রশ্ন অনেক আসে। এজন্য বিগত বিসিএস প্রিলি + রিটেন সহ সব পড়ে ফেলবেন। প্রাক্টিস করলে পরীক্ষায় ৯০% উত্তর করতে পারবেন। বিগত ছাড়া আলাদা পড়ার দরকার নেই।

৪. আইসিটি। এই বিষয়ে ১৫ নম্বর। আইসিটির পড়া খুব বেশি এমনটাও না। আইসিটির প্রতিটা বিষয়ের সাথে আমাদের দৈনন্দিন জীবন ওতপ্রোতভাবে জড়িত। কিছু বেসিক টপিক যদি পড়ে রাখেন তাহলেই এটাতে ১০/১২ তোলা সম্ভব। যেমন: রাউটার, ক্লাউড কম্পিউটিং, লজিক গেইট, ফায়ারওয়াল, সাইবার ক্রাইম, TCP/IP প্রটোকল, ডাটাবেজ, এমবেডেড কম্পিউটার, ম্যালওয়্যার, ভাইরাস, র‍্যাম, রম, রেজিস্টার, ক্যাশ মেমরি, অপারেটিং সিস্টেম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজার, ওয়েব সাইট নাম, কম্পাইলার, ইন্টারপ্রেটার, হার্ড ডিস্ক, SSD, Floppy Disk, POST, Kernel, ই-কমার্স, ওপেন সোর্স, ক্লজ সোর্স সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল মেমরি, সিপিইউ, মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার, ৫জি, ৬জি, শিডিউলিং অ্যালগরিদম, IP/MAC Address ইত্যাদি।

৫. ইংরেজি গ্রামার। বিসিএসের বিগত প্রশ্ন নিয়ম সহ সব পড়ে ফেলুন। কমন পড়বেই। প্রশ্ন না পড়লেও নিয়ম পড়বে। যেসব থেকে প্রায়ই প্রশ্ন হয়— Clause, Phrase, Appropriate Preposition, Use of Article, Noun, Pronoun, Sub Verb Agreement (কিছু কমন নিয়ম আছে, ওইগুলাই ঘুরে ফিরে আসে, এজন্য বিগত প্রশ্নে আসা গুলা পড়লেই হবে), Degree/Sentence Transformation, Voice Change, Gerund, Participle, Transitive/Intransitive Verb, Causative Verb, Linking Verb, Suffix/Prefix, Number, Gender, Identification of Parts of Speech, Vocabulary (Barron 333 + BCS বিগত) ইত্যাদি।

৬. ভূগোল। নম্বর ১০ হলেও ভূগোল পড়ার সুবিধা হলো এটা পড়লে জিকে ৫০% কভার হয়ে যায়। এজন্য এই সময় এটা পড়লে জিকের হিউজ সিলেবাস থেকে কিছুটা মুক্তি পাবেন।

** গণিতে বেশি সময় দেওয়ার এই সময় দরকার নেই।
** বাংলা সাহিত্য ও ব্যাকরণ এখন প্রশ্ন সহজ হচ্ছে না। এটা সারাদিন পড়লেও যা হবে না পড়লেও ধরে নিন তাই হবে। তবে বিগত প্রশ্নে টপিক এনালাইসিস করে ধরতে পারলে ৬০-৭০% উত্তর করে আসতে পারবেন।
** বাংলাদেশ ও আন্তর্জাতিক ৫০। এই অংশে সাম্প্রতিক এখন তুলনামূলক আগের চেয়ে বেশি আসতে পারে। কিছু কমন জিকে আসবে যেগুলো এমনেই পারবেন। কিছু আসবে একের অধিক উত্তর বা কনফিউশানমূলক। এজন্য সিলেক্টিভ টপিক গুলা বারবার পড়ে নিতে পারেন সব এখন না পড়ে। যেমন: সমীক্ষা জাতীয় জিনিসপত্র বারবার পড়া যাতে সংখ্যা ভালভাবে মনে থাকে।
** বিজ্ঞান শুধু বিগত প্রশ্ন পড়েন। আর কিছু পড়ার দরকার নেই। এটা পড়া না পড়া সেম।

✴️ এখন সবচেয়ে বেশি পড়বেন বিগত বিসিএসের ১০-৪৯তম এর প্রশ্ন। প্রচুর রিভাইস করতে হবে উইথ এনালাইসিস।

** যেগুলো উপরে বলা হয়েছে সেগুলোতে নম্বর কম কিন্তু সহজেই নম্বর তোলা যায়। ওইগুলো বারবার পড়ুন যেন প্রশ্ন কঠিন হলে ওইগুলো দিয়ে ব্যাকাপ দিয়ে উতরিয়ে যেতে পারেন।

মনে রাখবেন, সবজান্তা হলেই বিসিএস প্রিলি টেকা যায় না, বিসিএস প্রিলিতে জানার দক্ষতার সাথে স্ট্র‍্যাটেজিক্যাল হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।

– বিসিএস নেস্ট

01/01/2026

🔰 নতুন বছরে পুরকৌশল চাকরি ভাবনা 🔰

বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের সরকারি চাকরি: আপনার জন্য সেরা সেক্টর কোনটি?

ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করার পর আমাদের সবার মনেই একটা কমন প্রশ্ন ঘুরপাক খায়—"এখন কী করব? সরকারি না বেসরকারি?"

সত্যি বলতে, দীর্ঘমেয়াদী নিরাপত্তা, সামাজিক সম্মান এবং একটা গোছানো ক্যারিয়ারের কথা ভাবলে বাংলাদেশে সরকারি চাকরি এখনো ইঞ্জিনিয়ারদের পছন্দের তালিকার একদম শীর্ষে। অনেকেই একে ‘সোনার হরিণ’ বলেন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়।

প্রতিবছর হাজার হাজার ইঞ্জিনিয়ার পাস করে বের হচ্ছেন, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই ভুল সেক্টর টার্গেট করেন। কেউ শুধু বেতনের অঙ্ক দেখেন, আবার কেউ পোস্টিং বা কাজের ধরন না বুঝেই আবেদন করেন। দিনশেষে চাকরিটা পেলেও মানসিক শান্তি মেলে না।

আজকের এই ব্লগটি কোনো গতানুগতিক ক্যারিয়ার গাইড নয়। একজন সরকারি প্রকৌশলী হিসেবে মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সামনে বাংলাদেশের সরকারি ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোর একটা বাস্তব চিত্র (Career Map) তুলে ধরব। যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন—আপনার ব্যক্তিত্ব ও লক্ষ্যের সাথে কোন সেক্টরটি সবচেয়ে ভালো মানায়।

চলুন, সেক্টরগুলোর ‘পোস্টমর্টেম’ করা যাক! 👇

⚡ ১. বিদ্যুৎ খাত: যেখানে আলো, সেখানেই সুযোগ
(Power Generation, Distribution & Transmission)

বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবচেয়ে বড় ও স্থিতিশীল জায়গা হলো এই বিদ্যুৎ খাত। এর মূল চালিকাশক্তি হলো BPDB। দেশজুড়ে এর নেটওয়ার্ক, তাই কাজের সুযোগও বিশাল।
কোথায় কাজ করবেন?

উৎপাদন (Generation): NWPGCL, EGCB, APSCL, RPCL, CPGCBL ইত্যাদি।
বিতরণ (Distribution): শহরের জন্য DESCO, DPDC, NESCO, WZPDCL আর গ্রামের জন্য BREB/PBS।
সঞ্চালন (Transmission): PGCB (যারা মূলত বিদ্যুতের হাইওয়ে তৈরি করে)।
বাস্তবতা কী? এখানে পোস্টিং শহর থেকে একদম প্রত্যন্ত গ্রাম—যেকোনো জায়গায় হতে পারে। কাজের ধরণ সাধারণত শিফট ডিউটি ও অফিস ওয়ার্কের মিশ্রণ। গ্রোথ রেট একটু ধীর হলেও চাকরিটি অত্যন্ত নিরাপদ।
এটি কার জন্য? আপনি যদি ‘কোর ইঞ্জিনিয়ারিং’ ভালোবাসেন এবং লং-টার্ম স্ট্যাবিলিটি চান, তবে চোখ বন্ধ করে এই সেক্টর বেছে নিতে পারেন।

🔥 ২. গ্যাস ও জ্বালানি খাত: ইঞ্জিনিয়ারদের ‘ড্রিম সেক্টর’ (PetroBangla Group)

অনেকেই গ্যাস ও তেল খাতকে ইঞ্জিনিয়ারদের ‘Dream Sector’ বলেন। পেট্রোবাংলা বা এর অধীনস্থ কোম্পানিগুলোতে কাজ করার একটা আলাদা ‘গ্ল্যামার’ আছে।

মূল প্রতিষ্ঠানসমূহ:
গ্যাস তোলা বা অনুসন্ধানের জন্য: BAPEX, BGFCL, SGFCL।
গ্যাস পৌঁছানোর জন্য (ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন): Titas, GTCL, KGDCL, PGCL ইত্যাদি।
অন্যান্য: মাইনিং বা এলপিজি নিয়ে কাজ করে RPGCL, BCMCL।
বাস্তবতা কী? এখানে কাজের টেকনিক্যাল ভ্যালু অনেক বেশি। পোস্টিং বেশিরভাগ ক্ষেত্রেই ফিল্ড লেভেলে হয়। কাজটা বেশ চ্যালেঞ্জিং, তবে জাতীয় জ্বালানি নিরাপত্তায় সরাসরি অবদান রাখার গর্ব আছে এখানে।
এটি কার জন্য? যারা ফিল্ড ওয়ার্ক ভয় পান না এবং হাই-ইম্প্যাক্ট বা বড় পরিসরের ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাদের জন্য এটি সেরা।

☢️ ৩. নিউক্লিয়ার সেক্টর: প্রযুক্তির চূড়ান্ত শিখর
(NPCBL & BAEC)

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের গর্ব। এটি বাংলাদেশের সবচেয়ে Specialized ইঞ্জিনিয়ারিং ডোমেইন।

বাস্তবতা কী? এখানকার পরিবেশ আন্তর্জাতিক মানের। সেফটি কালচার এবং ডিসিপ্লিন এখানে শেষ কথা। আপনার পোস্টিং মূলত রূপপুরেই হবে এবং কাজ হবে অত্যন্ত ডকুমেন্টেশন ও প্রসিডিউর মেনে।
এটি কার জন্য? যারা প্রচণ্ড ডিসিপ্লিন মেনে চলতে পারেন এবং নিখুঁত (Precision-based) কাজ পছন্দ করেন, তাদের জন্যই এই সেক্টর।

🚰 ৪. আরবান লাইফস্টাইল: WASA ও RAJUK

সবাই প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে চান না, অনেকেই ঢাকায় বা বড় শহরে থিতু হতে চান। তাদের জন্য WASA এবং RAJUK হলো আদর্শ জায়গা।
কেন বাছবেন? মূলত ঢাকা-বেসড পোস্টিং, ফিক্সড অফিস আওয়ার এবং ফ্যামিলি-ফ্রেন্ডলি পরিবেশ। যারা দিনশেষে নিজের বাসায় ফিরতে চান, তাদের জন্য এর চেয়ে ভালো অপশন কমই আছে।

🏭 ৫. ভারী শিল্প: মেশিনের ঘরঘড়ানি যাদের পছন্দ
(BCIC - সার, সিমেন্ট ও কেমিক্যাল)

যারা সত্যিকারের ম্যানুফ্যাকচারিং বা প্রসেস ইঞ্জিনিয়ারিং ভালোবাসেন, তাদের জন্য BCIC হলো স্বর্গরাজ্য।
কোথায় কাজ করবেন? শাহজালাল ফার্টিলাইজার, যমুনা ফার্টিলাইজার, আশুগঞ্জ ফার্টিলাইজার কিংবা ছাতক সিমেন্টের মতো বড় বড় কারখানায়।
বাস্তবতা কী? পোস্টিং হবে ইন্ডাস্ট্রিয়াল জোনে। কাজের পরিবেশ হবে একদম প্ল্যান্ট-বেসড। এখানে অভিজ্ঞতাই আপনার সবচেয়ে বড় সম্পদ।

📝 ৬. বিসিএস ও অন্যান্য (PSC, Railway, LGED)

পাবলিক সার্ভিস কমিশন (PSC)-এর মাধ্যমে নিয়োগ পাওয়া চাকরিগুলো হলো প্রশাসনিক ক্ষমতা ও টেকনিক্যাল নলেজের এক দারুণ সংমিশ্রণ।
জনপ্রিয় দপ্তরসমূহ: PWD, Railway, LGED, RHD, জনস্বাস্থ্য প্রকৌশল, কাস্টমস, বা টেলিকম (BTCL/BTRC)।

এটি কার জন্য? যারা ইঞ্জিনিয়ারিং নলেজের পাশাপাশি প্রশাসনিক (Administrative) পাওয়ার প্র্যাকটিস করতে চান, তাদের জন্য বিসিএস বা পিএসসি-র চাকরিগুলো সেরা।

শেষ কথা: সিদ্ধান্ত আপনার

সরকারি চাকরি মানেই কিন্তু ‘যা পেলাম তাই করলাম’ নয়। আপনার ভালোলাগা, কাজের ধরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার সাথে যে সেক্টরটি মিলে যায়, সেটিই আপনার জন্য সেরা।

একজন সরকারি প্রকৌশলী হিসেবে আমার পরামর্শ থাকবে—শুধু হুজুগে না মেতে, নিজেকে প্রশ্ন করুন, "আমি আসলে কেমন জীবন চাই?"। এই গাইডটি আপনার সেই উত্তর খুঁজে পেতে সাহায্য করবে।
লেখাটি আপনার ইঞ্জিনিয়ার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, হয়তো তাদেরও কনফিউশন দূর হতে পারে!
শুভকামনা আপনার ক্যারিয়ারের জন্য!

© সংকলিত

Civil Job Preparation

Photos from Civil Job Preparation's post 29/12/2025

🔰গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (GDA) এর Assistant Engineer পদের প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন-সমাধান।
✅তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৫।

By: Matrix Series


Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka