English Vocabulary Builder

English Vocabulary Builder Don't work hard,
Work Smart. This is the page for visual learners and changes the way to enrich your vocabulary knowledge.

19/09/2025

অভিমান... তোমার সহজাত অভ্যাস।
তুমি চাইলেই এক মুহূর্তে ভালোবাসায় ভরিয়ে দাও,
আবার বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই আমায় দূরে সরিয়ে রাখো।
কখনো কখনো মনে হয়, তুমি কি আদৌ ভাবো—
আমার বুকের ভেতর কতটা শূন্যতা জমে ওঠে,
তোমার একটুখানি অবহেলায়!

আমি কিন্তু সহজ মানুষ।
তোমার সামান্য হাসি দিয়েই আমার সমস্ত দিন উজ্জ্বল হয়ে ওঠে।
আবার, তোমার একটুখানি চুপ থেকেই পৃথিবী অচেনা লাগে।
হাজার মানুষের ভিড়েও আমি নিঃসঙ্গ হয়ে পড়ি,
কারণ ভিড়ের আলো আমার কাছে কিছুই নয়—
যদি সেখানে তুমি না থাকো।

প্রশ্ন জাগে.?
ভালোবাসা কি তবে সবসময় সমানভাবে বাঁচানো যায় না?
কেন এত যত্নে সাজানো অনুভূতিকে এক নিমেষে ভেঙে ফেলা যায়?
তুমি কি জানো.?
রাতভর অভিমানে জেগে থেকেও ভোরের আলোয় আমি কেবল তোমার খোঁজ করি?
তুমি না থাকলেও, প্রতিটি প্রার্থনায় তোমার নাম জড়িয়ে রাখি।

তবু আশ্চর্য!
অভিমান যতই জমুক, তোমার একটিমাত্র ডাকেই সব ভেঙে যায়।
তুমি যতই দূরে সরাও, আমার মন তোমার দিকেই ফিরে আসে।
অভিমান শেষে ভালোবাসাই জয়ী হয়—
কারণ আমার হৃদয় তোমার জন্যই তৈরি,
আমার প্রতিটি স্পন্দন তোমাকেই ডাকে।

জেনে রেখো.,
ভালোবাসা মানে শুধু সুন্দর মুহূর্তে হাত ধরা নয়,
ভালোবাসা মানে অভিমানের দেয়াল পেরিয়েও একে অপরকে বেছে নেওয়া।
আর আমি সেই মানুষ,
যে শতবার অভিমান পেরিয়েও তোমাকেই বেছে নেব,
প্রতিবার, প্রতিদিন, প্রতিমুহূর্তে.!

#আমার #আমার #আমার

Google-এর Secret প্রজেক্ট "Nano Banana" এখন বাস্তব: আপনার নিজের ছবিকে নিয়ে যেতে পারবেন কল্পনার জগতে!এতোদিন আমরা শুধু ছব...
28/08/2025

Google-এর Secret প্রজেক্ট "Nano Banana" এখন বাস্তব: আপনার নিজের ছবিকে নিয়ে যেতে পারবেন কল্পনার জগতে!

এতোদিন আমরা শুধু ছবি বানাতাম এআই দিয়ে - এখন এই ন্যানো ব্যানানা আপনার ছবিকে ইচ্ছেমত জাস্ট প্রম্পট দিয়ে এডিট করে ফেলা যাবে!

জিনিসটা কি এবং কিভাবে ইউজ করবেন সেটা জানার আগে, চলুন দেখি এটা কি কি করতে পারে!

- কথার বা প্রম্পটের ইশারায় ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সহ আরও অনেক কিছু করতে পারবেন! শুধু প্রম্পট দিবেন এমন যে - "আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও", বাকিটা Nano Banana'র হাতে!
- আপনার pet বা যে কোন কিছুর ছবিতে যোগ করুন মজার মজার এলিমেন্ট। যেমন আপনার আদরের বিড়ালকে বানিয়ে ফেলতে পারবেন একটা সুপারহিরো!
- এক ক্লিকে ছবিকে বানান জলরঙের পেইন্টিং (এমন হাজারো ইমেজ স্টাইল আছে, your imagination is only the limit here)! আপনার তোলা ছবিকে দিতে পারবেন যে কোন ধরনের বা স্টাইলের শৈল্পিক ছোঁয়া।
- গ্রুপ ছবি থেকে কাউকে সরানো বা যোগ করা এখন কয়েক সেকেন্ডের ব্যাপার!
- ক্যারেক্টার কনসিসটেন্সি (Character Consistency): একটি ছবিতে থাকা কোনো ব্যক্তি বা বস্তুকে বিভিন্ন পরিবেশে বা পোশাকে পরিবর্তন করার পরেও তার মূল চেহারা এবং বৈশিষ্ট্য কন্সিস্টেন্ট থাকে।
- মাল্টি-ইমেজ ফিউশন (Multi-image Fusion): একাধিক ছবিকে একত্রিত করে একটি নতুন এবং বাস্তবসম্মত ছবি তৈরি করা সম্ভব!
- Conversational Editing: সহজ ভাষায় নির্দেশ দিয়ে ছবির যেকোনো অংশ পরিবর্তন, পরিবর্ধন বা মুছে ফেলা যায়।
- বাস্তবসম্মত ছবি তৈরি: এই মডেলটি অত্যন্ত বাস্তবসম্মত এবং সুপার হাই কোয়ালিটি ছবি তৈরি বানাতে পারে, যা দেখে অনেক সময় একে আসল ছবির থেকে আলাদা করা কঠিন।

আনুষ্ঠানিকভাবে এর নাম দেওয়া হয়েছে জেমিনি ২.৫ ফ্ল্যাশ ইমেজ (Gemini 2.5 Flash Image)! :)

চলুন দেখি এইটা (Nano Banana) কিভাবে এক্সেস করা যায় বিভিন্ন প্লাটফর্মে!

১. জেমিনি অ্যাপ (Gemini App):

সাধারণ ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপে এই ফিচারটি ব্যবহার করা সবচেয়ে সহজ।

ধাপ ১: আপনার স্মার্টফোনে সর্বশেষ সংস্করণের জেমিনি (Gemini) অ্যাপটি খুলুন।
ধাপ ২: চ্যাটবক্সের পাশে থাকা ইমেজ আইকনে ট্যাপ করে একটি ছবি আপলোড করুন অথবা নতুন ছবি তুলুন।
ধাপ ৩: এবার চ্যাটবক্সে আপনি ছবিটি কীভাবে সম্পাদনা করতে চান তা সহজ ইংরেজিতে লিখুন। উদাহরণস্বরূপ:
"Change the background to a beach."
"Add a birthday hat on my dog."
"Make this photo look like a painting."
ধাপ ৪: আপনার নির্দেশ অনুযায়ী জেমিনি ছবিটি সম্পাদনা করে দেবে। আপনি চাইলে আরও নির্দেশ দিয়ে ছবিটি আরও নিখুঁত করে তুলতে পারেন।

২. গুগল এআই স্টুডিও (Google AI Studio):

ডেভেলপার এবং এআই নিয়ে আগ্রহীদের জন্য গুগল এআই স্টুডিও একটি চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে আরও বেশি Control এবং Experimental Features পাওয়া যায়। এইখানেও আমরা Gemini Flash Image ইউজ করতে পারবো!

ধাপ ১: আপনার ওয়েব ব্রাউজারে aistudio.google.com এ যান এবং আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।
ধাপ ২: একটি নতুন প্রম্পট (New Prompt) শুরু করুন।
ধাপ ৩: মডেল ড্রপডাউন থেকে "Gemini 2.5 Flash Image" নির্বাচন করুন।
ধাপ ৪: একটি ছবি আপলোড করুন এবং আপনার prompt-গুলো টেক্সট আকারে লিখুন। এআই স্টুডিওতে আপনি বিভিন্ন প্যারামিটার যেমন- ছবির সংখ্যা, ক্রিয়েটিভিটির মাত্রা ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন।
ধাপ ৫: "Run" বাটনে ক্লিক করে রেজাল্টটা দেখুন। প্রয়োজনে আপনি কোড জেনারেট করে আপনার নিজের অ্যাপ্লিকেশনেও ব্যবহার করতে পারবেন।

৩. জেমিনি এপিআই (Gemini API):

ডেভেলপাররা যারা তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন বা সার্ভিসে ইউজ করতে চান, তারা জেমিনি এপিআই ব্যবহার করতে পারেন।

ধাপ ১: গুগল এআই স্টুডিও থেকে আপনার এপিআই কি (API Key) সংগ্রহ করুন।
ধাপ ২: আপনার পছন্দের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট) ব্যবহার করে গুগল জেনারেটিভ এআই এসডিকে (Google Generative AI SDK) ইনস্টল করুন।
ধাপ ৩: আপনার কোডে জেমিনি ২.৫ ফ্ল্যাশ ইমেজ মডেলটিকে স্পেসিফাই করে দিন এবং ছবি ও টেক্সট প্রম্পট ইনপুট হিসেবে পাঠান।
ধাপ ৪: এপিআই থেকে প্রাপ্ত ফলাফল আপনার অ্যাপ্লিকেশনে শো করুন। বিস্তারিত গাইডলাইন এবং কোড এক্সাম্পলস গুগলের অফিসিয়াল ডেভেলপার ডকুমেন্টেশনে পাওয়া যাবে।

৪. ভার্টেক্স এআই (Vertex AI):

বড় আকারের enterprise এবং মেশিন লার্নিং প্রফেশনালদের জন্য ভার্টেক্স এআই একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা গুগলের ক্লাউড এনভাইরন্মেন্টের সাথে গভীরভাবে কানেক্টেড।

ধাপ ১: আপনার গুগল ক্লাউড কনসোলে (Google Cloud Console) যান এবং ভার্টেক্স এআই (Vertex AI) পেইজটা খুলুন।
ধাপ ২: ভার্টেক্স এআই স্টুডিওতে একটি নতুন প্রম্পট বানিয়ে নিন।
ধাপ ৩: মডেল হিসেবে "Gemini 2.5 Flash Image" নির্বাচন করুন।
ধাপ ৪: এখানে আপনি আপনার ডেটাসেট ব্যবহার করে মডেলটিকে ফাইন-টিউনিং (fine-tuning) করার মতো হাই এন্ডের কাজগুলোও করতে পারবেন।
ধাপ ৫: আপনার প্রয়োজন অনুযায়ী ছবি তৈরি বা এডিট করুন এবং সেটিকে আপনার ক্লাউড-ভিত্তিক ওয়ার্কফ্লোতে অ্যাড করে নিন।

"ন্যানো ব্যানানা" নামটি প্রথম আলোচনায় আসে যখন এটি বিভিন্ন এআই মডেল টেস্টিং প্ল্যাটফর্মে ইউজাররা টেস্ট করছিলো এবং এর অবিশ্বাস্য কার্যক্ষমতার জন্য ফিচারটি বেশ দ্রুত জনপ্রিয়তা লাভ করে। X-এ গুগলের CEO, Sundor Pichai একটা কলার ছবি দিয়ে এইটাকে আরেক্টু মিস্টিরিয়াস করে ফেলেছে অলরেডি :)

সেইভ অথবা শেয়ার করে রাখুন পোস্টটি :)

The fastest path from prompt to production with Gemini

12/07/2025
20/02/2025

সুচিকিৎসার দাবিতে যু'দ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের রাজপথে শোভাযাত্রা। ছবি প্রকাশ - ৯ এপ্রিল, ১৯৭২ সাল।

#ইতিহাসেরখোঁজেগিরিধর #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র

10/08/2024

তাকে বুঝতে পারিনি, সে একজন পাক্কা খেলোয়ার

01/08/2024

রাজাকারের নাতিপুতি করে করে স্লোগান দেওয়াইসে
আমি কে? তুমি কে? রাজাকার, রাজাকার।
এখন আবার জামাত শিবির করতেসে।
এমন না হায় যে আবার নতুন স্লোগান উঠে!

Address

Banani
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when English Vocabulary Builder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to English Vocabulary Builder:

Shortcuts

Share