13/04/2026
আজ আমাদের জন্য খুবই আনন্দের ! 🎉
আমাদের প্রিয় স্টুডেন্ট অভি তার ক্লাসে প্রথম স্থান অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
অভির কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা এবং লক্ষ্য অর্জনের দৃঢ় ইচ্ছাই তাকে আজ এই সুন্দর সাফল্য এনে দিয়েছে।
অভির সম্মানিত অভিভাবকদের প্রতিও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা, কারণ সন্তানের সাফল্যের পেছনে তাদের দিকনির্দেশনা, সহযোগিতা ও উৎসাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমরা আশা করি অভি ভবিষ্যতেও এভাবেই এগিয়ে যাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করবে।
অভির জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো। 🌟📚
13/04/2026
“শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।” —
এই প্রেরণাদায়ক উক্তিকে সামনে রেখে
গণিত শিক্ষা কেন্দ্র, শেওড়াপাড়া শাখায় শুরু হয়েছে আমাদের প্রথম মাসিক পরীক্ষার মডেল টেস্ট।
শিক্ষার্থীদের অংশগ্রহণ, মনোযোগ এবং পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। প্রতিটি ছোট পদক্ষেপই তাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, আজকের এই পরিশ্রমই আগামী দিনের মিষ্টি সাফল্যের ফল বয়ে আনবে।
📸 কিছু মুহূর্ত তুলে ধরা হলো—
সবাই দোয়া করবেন, যেন আমাদের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করতে পারে।
#গণিতশিক্ষাকেন্দ্র #মডেলটেস্ট #শেওড়াপাড়া #শিক্ষাইশক্তি
31/03/2026
প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট -২০২৫
28/02/2026
ষষ্ট সাপ্তাহিক পরীক্ষা।
শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ ও পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। প্রতিটি পরীক্ষা সাফল্যের পথে আরেকটি দৃঢ় পদক্ষেপ।
সবার জন্য রইলো শুভকামনা।
18/02/2026
৫ম সাপ্তাহিক পরীক্ষা-২০২৬
"মেধার স্বীকৃতিতে অনুপ্রেরণার এক সুন্দর মুহূর্ত "
দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে যারা মেধা স্থান অর্জন করেছে, সেই সব প্রিয় শিক্ষার্থীদের আজ পুরস্কার প্রদান করা হচ্ছে “গণিত শিক্ষা কেন্দ্র” (শেওড়াপাড়া শাখা)-এ।
শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি তাদের পরিশ্রম, অধ্যবসায় এবং নিয়মিত চেষ্টার প্রতিফলন। আমরা বিশ্বাস করি—সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ পেলে প্রতিটি শিশুই নিজের সেরাটা দিতে পারে।
এই ছোট্ট পুরস্কার তাদের সামনে আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে—এই আমাদের প্রত্যাশা।
সব কৃতি শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন।
তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল আমাদের দোয়া ও শুভকামনা।
03/02/2026

02/02/2026
Monipur School Sylabus 1st Monthly
31/01/2026
📢 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (কোচিং)
▪️রসায়ন বিষয়ে ২ জন শিক্ষক প্রয়োজন
▪️তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ- দ্বাদশ শ্রেণী ) বিষয়ে ১ জন শিক্ষক প্রয়োজন
▪️জীববিজ্ঞান বিষয়ে ২ জন শিক্ষক প্রয়োজন
▪️হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ১ জন শিক্ষক প্রয়োজন
▪️বাংলা- বিষয়ে ২ জন শিক্ষক প্রয়োজন
📝 প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা ও নির্দেশনা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতক অধ্যয়নরত
ক্লাস পরিচালনা: ৩য় থেকে দ্বাদশ শ্রেণী
পরীক্ষার ধরণ: MCQ ও লিখিত
প্রশ্নের ধরণ : বিষয় ভিত্তিক
পরীক্ষার সময়সীমা: ১ ঘন্টা
🗓 শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি
তারিখ: ২২/০২/ ২০২৬ (শনিবার)
পরীক্ষার সময়: সকাল-10.00 ঘটিকা
[সরাসরি CV নিয়ে পরীক্ষার জন্য আসতে পারবেন, কোনো রেজিষ্ট্রেশেনর প্রয়োজন নেই ]
💼 ডিউটি ও বেতন
ডিউটি সময়: সকাল ৯.০০টা থেকে দুপুর ২.৩০ ( ৬ দিন)
বেতন: ৯ থেকে ১৫ হাজার ( আলোচনা সাপেক্ষে)
📍 পরীক্ষার স্থান ও প্রতিষ্ঠানের ঠিকানা
প্রতিষ্ঠান : গণিত শিক্ষা কেন্দ্র
ঠিকানা: 30, East Shewrapara (Hatiler Goli), Kafril, Mirpur, Dhaka-1216
ফোন: 01723427736 -WhatsApp (Only text)
ই-মেইল: [email protected]
21/01/2026
প্রথম সাপ্তাহিক পরীক্ষায় "গণিত শিক্ষা কেন্দ্র" শেওড়াপাড়া শাখার শিক্ষার্থীরা দারুণ সাফল্য অর্জন করেছে।
এছাড়া যারা অসাধারণ ফলাফল করে মেধার পরিচয় দিয়েছে, সেই মেধাবী স্টুডেন্টদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে।
সফল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
18/01/2026
কোচিং-এর প্রথম মূল্যায়ন পরীক্ষা🇧🇩
আজ আমাদের কোচিং সেন্টারে সুশৃঙ্খল পরিবেশে প্রথম পরীক্ষা নেওয়া হচ্ছে। নির্ধারিত সিট প্ল্যান অনুযায়ী আসন ব্যবস্থা, নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হচ্ছে। এতে স্টুডেন্টরা যেমন স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে, তেমনি গার্ডিয়ানরাও নিশ্চিন্ত।