English Surgery

English Surgery

Share

A fun way to learn to read and write english. Its aims to bring an authentic fighter. Senior Lecture In English, BCS Achievement

07/10/2022

& ADMISSION ENGLISH

Topics: Lingking Verb (সহজে শেখার কৌশল)

⭕আমরা প্রায়শই Lingking verb নির্ণয় ও এর ব্যবহারে জটিলতায় পড়তে হয়। আজকের পর্ব শেষ হওয়ার পর আশা করি linking verb এ আর কোন ভুল হবেনা, ইনশাআল্লাহ।

শুরুতেই linking verb বুঝতে হলে আমাদেরকে যা বুঝতে হবে তা হচ্ছে, ও object কি?

আমরা অনেকেই compliment & object এর মধ্যে মিলিয়ে ফেলি। মনে রাখতে হবে compliment & object আয়ত্ব করতে না পারলে linking verb এর জটিলতা ও ভুল করা থেকেই যাবে।

1.I am Niloy.
2. I am active.
3. I know Niloy.

খেয়াল করুন উপরের ১ম উদাহরণে , I যিনি Niloy ও তিনি। এখানে Niloy, word টি I কে modify করছে, এবং I & Niloy একি ব্যাক্তি।
আবার ২য় উদাহরণে, I কে modify করছে active,word টি। এখানেও I এবং active একই ব্যাক্তি । এই ২টি উদাহরণে Niloy & active হল compliment.

কিন্তু ৩য় উদাহরণে, I এবং Niloy আলাদা ২জন ব্যাক্তিকে নির্দেশ করছে। I এবং Niloy ২জন আলাদা ব্যাক্তি। এখানেNiloy হল object.

সুতরাং আমরা বলতে পারি, subject এবং compliment একই ব্যাক্তি কে নির্দেশ করে।
কিন্তু subject এবং object আলাদা ব্যাক্তি কে নির্দেশ করে।

* এবার আসি, linking verb কাকে বলে?
সোজা কথায় বললে, subject এবং linking word এর মাঝের শব্দকে linking verb বলে।

*আবার verb কে be verb দ্বারা পরিবর্তন করে যদি অর্থ মিলে যায় তাহলেও তাকে linking verb বলে।

যেমন:

1. He looks hungry.
এখানে looks এর পরিবর্তে যদি be verb 'is' বসাই তাহলে হচ্ছে
*He is hungry
যার অর্থ মিলে যাচ্ছে সুতরাং looks একটি linking verb.
কিন্তু যদি be verb দ্বারা পরিবর্তন করার পর অর্থের ব্যাঘাত ঘটে তাহলে তা linking verb নয় বরং তা action verb হবে।

* পৃথিবীতে লক্ষ লক্ষ verb আছে কিন্তু linking word আছে মাত্র ১১টি। পৃথিবীর সকল verb কে adverb modify করতে পারে কিন্তু এই ১১টি verb কে adverb, modify করতে পারেনা। এই ১১টি linking verb কে শুদুমাত্র adjective, modify করে।

* চলুন গুরুত্বপূর্ণ linking verb এর তালিকা দেখে নেওয়া যাক।

1. Be ( am /is/are/was/were)

2. Become

3.Remain

4.Stay

5.Appear

6.Seem

7.Sound

8.Feel

9.look

10.Smell

11.Teast

12-Turn

13-Get

আসুন, উদাহরণ দিয়ে clear করে দেই, আর সারা জীবন মনে রাখি।

1.He speaks loud/loudly.
2.He writes slow/slowly.
3.He remain silent/silently.
3. He becomes a doctor.
4.He looks beautiful.

১ম উদাহরণে loud or loudly হবে? আমরা সকলেই জানি loudly, ২য় উদাহরণে কি হবে? slow or slowly? সবাই জানি slowly হবে।
৩য় উদাহরণে কি হবে? silent or silently? অনেকেই বলবেন silenty আবার কেউ বলবেন silent. আর একটু confused করে দিচ্ছি, ১ম ২টি উদাহরণে adverb বসিয়েছি, কারণ আমরা জানি verb কে modify করে adverb, loudly এবং slowly, adverb কাজেই loudly & slowly হচ্ছে সঠিক উত্তর, অন্যদিকে ৩য় উদাহরণে যদি আমরা silenty লিখি তাহলে আমরা মারাত্মক ভুল করলাম। কারণ সঠিক উত্তর হচ্ছে silent.
যদিও আমরা জানি verb কে modify করতে adverb হয়। প্রশ্ন হল কেন silent হবে যা কিনা adjective. আর উপরে loudly & slowly কেন হল? তাহলে আমরা কখন কোনটা বসাবো?
এখন confusion দূর করে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। আমার উপরে দেওয়া ১১টি linking verb এর তালিকায় remain, verb টি আছে। অর্থাৎ এটি একটি linking verb, আর আমরা উপরে জেনেছি linking, verb কে শুধুমাত্র adjective, modify করে, adverb পারেনা।

সুতরাং নিয়ম অনুযায়ী ১ম ২টি উদাহরণে adverb বসেছে। ৩য় উদাহরণে silent বসেছে।

Note: Adverb কখনো lingking verb কে modify করতে পারেনা।
linking verb কে শুদু মাত্র adjective modify করে।
* Linking verb এর পর adjective বসে।

৪র্থ ও ৫ম উদাহরণেও যথারীতি linking word, becomes & looks থাকার কারণে adjective, a doctor এবং beautiful বসেছে ।
৫ম বাক্যে beautifully বসেনি কারণ looks একটি linking verb.

বি:দ্র: linking verb এর পর adverb বসলেও বসতে পারে, তবে তা কখনোই verb কে modify করবেনা।

যেমন: He is very good.

খেয়াল করুন, is হচ্ছে আমাদের ১১টি linking verb এর be verb এর অন্যতম। অর্থাৎ এটি একটি linking verb. আর very হল adverb যা linking verb এর পরে বসেছে। কিন্তু আমি বলেছিলাম বসতে পারে হঠাৎ, কিন্তু তা কখনোই verb কে modify করবেনা। তাহলে very, কাকে modify করছে? is কে? উত্তর হচ্ছে 'না' লক্ষ করুন very, word টি good, word টি কে modify করছে যা adjective.কিন্তু is কে modify করতে পারছেনা।

" ব্যতিক্রম "

* linking verb এর শেষের ৪টি verb, (feel, look, smell, taste) এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে।

উদাহরণ দিয়ে বুঝার চেস্টা করি।

1.He feels bad /badly.

2.He feels me bad / badly.

১ম উদাহরণে উত্তর কি হবে? feels একটি linking verb কাজেই উত্তর হবে bad.

কিন্তু ২য় উদাহরণে যদি bad লিখি তাহলে ভুল হবে। কেন? খেয়াল করুন feels এর পরে object আছে compliment নয়। সুতরাং এখানে feels, linking verb এর কাজ করছেনা। কারণ উপরে আমরা জেনেছিলাম linking বলে subject এবং compliment এর মাঝের verb কে। তাহলে এখানে bad, না হয়ে হবে badly যা একটি adverb.

Note: এই ( feel, look,smell taste) ৪টি linking verb এর পর object থাকলে তার পর adjective না হয়ে adverb হয়।



আশা করি linking verb নিয়ে আর কোন ভুল হবেনা ইনশাআল্লাহ।

এবার আপনাদের পরীক্ষার পালা, আশা করি সবাই অংশ নিবেন এই ছোট্ট পরীক্ষায়, এতে করে বুঝা যাব কতটুকু বুঝলেন।

নিচের example গুলিতে সঠিক উত্তর কি কি হবে? comments এ লিখুন।

1.Honey taste sweet/sweetly /sweetness.
2.She feels tired/ tiredly/ tiredness.
3. We are happy/happily/Happiness.
4. He looks after careful /carefully/carefulness.

সংশোধিত ও পরিমার্জিত।

24/09/2022

যে প্রেমের নামাজে দাঁড়ায় নি, সে কখনো ভালো প্রেমিক নয়। সে জানে না প্রেম—
প্রেমের আচরণ!
সে জানে না, স্তব-স্তুতি আর আত্মসমর্পণ।

যে বলে নি, প্রেম-ই মহান— আল্লাহু আকবার।
সে শিখেনি সম্বোধন বিপুল প্রার্থনায় 'তোমাকে ভালোবাসি'-র অনিন্দ্য অধিকার।

যে রুকু করে নি, সে জানে না। রুকু মানে শুধু রুকু নয়— নতজানু হওয়া।
প্রেমের কাছে কতটুকু ভালোবেসে হওয়া গেল নত।
এই নাও পড়ে দ্যাখো প্রেমের প্রকাশ
তোমাকে পাওয়ার সব মূল দাবি-দাওয়া।

প্রেমের নামাজে যে দাঁড়ায় নি, যে করে নি সেজদা প্রিয়ে-মুখে এবং
’সুবহানা রব্বিয়াল আলা’— বলে নি মুখ ফুটে
সে জানে না, প্রেমের সময় ঘনালে; পৃথিবী জায়নামাজ হয়ে উঠে!

প্রেমের নামাজে যে দাঁড়ায় নি, সে বুঝে নি প্রেম— লুকানো অভিলাষ!
সে ভালো প্রেমিক নয়, শিখে নি প্রেম— প্রেমের তুমুল অভ্যাস।

[৯ই আশ্বিন, ১৪২৯]

Abdullah Bin Akil

28/08/2022

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ব্যতিক্রমধর্মী ১০০ টি গুরুত্বপূর্ণ বাংলা শব্দার্থ

১) সালতি-- ছোট ডিঙ্গি নৌকা
২) প্রদোষ-- সন্ধ্যা
৩) কূপমণ্ডূক-- কুনোব্যাঙ
৪) আহব-- যুদ্ধ
৫) সওগাত-- উপহার
৬) হোমাগ্নি-- আগুন
৭) মুঢ়োতা-- কুসংস্কার
৮) বামেতর-- ডান
৯) সায়র—দিঘি
১০) পার্বণ—উৎসব
১১) লেফাফা—মোড়ক
১২) আদিখ্যেতা—ন্যাকামি
১৩) চয়ন—সম্ভার
১৪) অর্ঘ — মূল্য কিন্তু অর্ঘ্য- পূজার উপকরণ
১৫) সোপান—সিঁড়ি
১৬) মূঢ়তা—অনভিজ্ঞতা
১৭) অনিন্দ্য--নিখুঁত
১৮) নির্নিমেষ–অপলক
১৯) বায়স–কাক
২০) খেচর—পাখি
২১) প্রথিতযশা—খ্যাতনামা
২২) আদ্যোপান্ত—আগাগোড়া
২৩) অভিরাম—সুন্দর
২৪) আভরণ—অলংকার কিন্তু আবরণ--ঢাকনি
২৫) উপাদান—উপকরণ কিন্তু উপধান-- বালিশ
২৬) অনীক-- সৈনিক
২৭) উপরোধ-- অনুরোধ
২৮) শুখো--অনাবৃষ্টি কিন্তু হাজা - অতিবৃষ্টি
২৯) কুম্ভিলক - নকলবাজ
৩০) শীকর -- বৃষ্টির জল/জলকণা
৩১) কোকনদ--লাল পদ্ম।
৩২) নীর--পানি কিন্তু নীড়--পাখির বাসা
৩৩) মক্ষিকা--মাছি।
৩৪) পাণি--হাত।
৩৫) ওদন - অন্ন, খাবার
৩৬) সমীরণ--বাতাস
৩৭) পরার্থ– পরোপকার
৩৮) রম্ভা--কলা
৩৯) পনস-- কাঁঠাল
৪০) বুধ--জ্ঞানী
৪১) তাঞ্জাম--পালকি
৪২) আকাল -- দুর্ভিক্ষ।
৪৩) মার্জার -- বিড়াল।
৪৪) অভিনিবেশ -- মনোযোগ।
৪৫) নির্মোক -- সাপের খোলস।
৪৬) শ্বশ্রু - শাশুড়ি কিন্তু শ্মশ্রু --গোঁফদাড়ি।
৪৭) জঙ্গম - গতিশীল ।
৪৮) বহুব্রীহি - বহু ধান।
৪৯) অপলাপ - অস্বীকার
৫০) কিরীট - মুকুট কিন্তু কিরীটিনী - মুকুট ভূষিত।
৫১) কৌমুদি - জোৎস্না।
৫২) কুমুদ -পদ্ম।
৫৩) ঈদৃশ - এই রকম কিন্তু তাদৃশ - সে রকম।
৫৪) বারীন্দ্র - সমুদ্র।
৫৫) সমভিব্যাহারে - সঙ্গে নিয়ে।
৫৬) মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার।
৫৭) আততায়ী - গুপ্তঘাতক।
৫৮) কুক্কুট-- মুরগী।
৫৯) বেসাতি - কেনা বেচা।
৬০) অরবিন্দ -- পদ্ম
৬১) মকর - সমুদ্র।
৬২) নীপবৃক্ষ - কদম গাছ।
৬৩) রসাল - আম।
৬৪) বারিধি - সমুদ্র।
৬৫) আঁশটে - মাছের আঁশের গন্ধযুক্ত।
৬৬) মীনসন্তান - মাছ।
৬৭) ওয়াগণ - মালগাড়ি।
৬৮) আরক্ত - লালচে।
৬৯) বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা।
৭০) রায়ট - দাঙ্গা।
৭১) আদমশুমারী - লোক গণনা পদ্ধতি।
৭২) সৎকার-- আপ্যায়ন।
৭৩) বহিত্র - নৌকা।
৭৪) দামিনী - বিদ্যুৎ।
৭৫) জলধি - সমুদ্র।
৭৬) বিবর্ধন - উত্তেজনা।
৭৭) বিরাগী - উদাসীন।
৭৮) বীচী - তরঙ্গ।
৭৯) খপোত - উড়োজাহাজ।
৮০) রাতুল - লাল।
৮১) উর্ণনাভ - মাকড়সা।
৮২) নির্বন্ধ - বিধা

19/08/2022

কাঁটাবন গেছেন এক মহিলা পাখি কিনতে।

ভাই আপনাদের কাছে তোতা পাখি হবে?

বিক্রেতা বলল, জ্বি ম্যাডাম আমাদের দু'ধরনের তোতা পাখি হবে।

কী রকম?

ধরেন এক ধরনের তোতা আছে আপনি যা বলবেন হুবহু তাই বলবে। আরেক ধরনের তোতা আছে আপনি যা বলবেন ও তা বলবে না। ও খুব ভেবে চিন্তে জবাব দিবে।

দারুণ তো। যেটা ভেবেচিন্তে জবাব দেয় সেটাই দেখান।

বিক্রেতা খাঁচায় ভরা একটা তোতা এনে মহিলার সামনে রাখল।

মহিলা বলল, আমি কি ওকে একটু পরীক্ষা করে দেখতে পারি?

অবশ্যই

মহিলা আদুরে গলায় বলল, হ্যারে তোতা বলতো, আমি কেমন?

তোতা সাথে সাথে জবাব দিল, ফালতু মহিলা..

মহিলা রেগেমেগে অস্থির। না না আমি আপনার এই বেয়াদব পাখি নিব না।

প্লিজ ম্যডাম এক মিনিট দাড়ান।
বলেই বিক্রেতা তোতা পাখিটাকে খাঁচা সহ দোকানের পেছনে নিয়ে গেল। সেখানে পানি ভর্তি বালতি ছিল। পাখিটাকে কয়েকবার বালতির পানিতে চুবিয়ে বলল, ফের যদি উল্টাপাল্টা বলিস এই পানিতে তোকে চুবিয়ে মারব, মনে রাখিস।

বিক্রেতা খাঁচা সহ পাখি আবার সামনে আনলো
হ্যা ম্যাডাম এবার আপনি যা খুশি জিজ্ঞেস করতে পারেন

মহিলা খুশি হয়ে বললেন, হ্যারে তোতা আমি কেমন বলতো?

খুব ভাল

ধর রাতে আমি বারোটার পর বাসায় ফিরলাম, কী বলবি?

কাজের চাপে বাসায় ফিরতে দেরী হয়ে গেছে।

গুড

যদি আমার সাথে কোন লোক থাকে কি বলবি?

আপনার স্বামী

গুড

যদি আমার সাথে দু'জন লোক থাকে কি বলবি?

আপনার স্বামী আর আপনার শশুড়।

গুড

যদি তিনজন থাকে?

আপনার স্বামী, শশুড় আর দেবর

আর যদি চারজন থাকে?

তোতা ক্ষেপে গিয়ে বলল, আমি আগেই বলছিলাম এই মহিলা ফালতু মহিলা...

#মেহেরাব_মাশুক

18/08/2022

ব্যাংক রিটেনে ভালো করতে নিচের ০৫ টি কাজ রেগুলার করবেন -

1. Eassy Writing:

বিভিন্ন পত্রিকা/ নেট থেকে সাম্প্রতিক বিষয় বা গুরুত্বপূর্ণ কোন ইস্যু নিয়ে পয়েন্ট আকারে keynote সাজিয়ে রাখতে চেষ্টা করবেন। আর লেখায় আডভ্যান্স গ্রামার প্রয়োগ করতে চেষ্টা করবেন। অন্ততঃপক্ষে প্রতিদিন ফোকাস নোট থেকে ২ পৃষ্ঠা লেখার অভ্যাস করবেন ( ডেটা/ চার্ট সহ)। বিভিন্ন পত্রিকা/ নেট থেকে সাম্প্রতিক বিষয় বা গুরুত্বপূর্ণ কোন ইস্যু নিয়ে পয়েন্ট আকারে keynote সাজিয়ে রাখতে চেষ্টা করবেন । কারণ সাধারণত পরীক্ষায় তেমন বেশি ভাবার সময় পাওয়া যায় না । তাই যা ভাবার কেন্দ্রে প্রবেশ করার আগেই ভেবে ও যথাযথ প্লানিং করে নিতে হবে । বাংলা ও ইংরেজির গুরুত্বপূর্ণ ফোকাস গুলো বিভিন্ন বই/ ওয়েবসাইট/ পত্রিকা থেকে কাটসাট করে নিজেই নোট আকারে সাজিয়ে রাখবেন । বিশেষ করে পজিটিভ, নেগেটিভ,অবদান,গুরুত্বপূর্ণ সাইড গুলো লিখে রাখবেন ।

2. Letter Writing:

যে কোন একটি লেটার পরীক্ষায় যেভাবে লিখেন ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবেন ,শুধু ফরম্যাট দেখলে চলবে না। অভ্যাস না থাকলে মাঝের অংশে ভালভাবে লিখতে পারবেন না। বাজারের দু'একটা বই অনুসরণ করতে পারেন।

3. Passage (Reading Skill)

প্যাসেজে সাধারণত ২০ নম্বর থাকে, এই সেক্টরে ভালো করার জন্য চাই চর্চা। অন্তত ব্যাংকে আসার মত ৫০টা প্যাসেজ চর্চা করলে পরিক্ষায় ভালো করা সম্ভব।

4. Summary / Precis Writing:

এইখানে ১৫ নম্বর বরাদ্দ থাকে। BJS & Bank জবে লিখিত পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইটি। প্রদত্ত প্যাসেজ এর তিনভাগের এক ভাগ লিখতে হয়। লেখায় সময় চেষ্টা করবেন - Reduction System of Clause ব্যবহার করতে।

5. Translation (40 Marks):

অনুবাদে ভাল করার জন্য বেশ কিছু কৌশল রয়েছে। কৌশল গুলো রপ্ত করতে পারলেই অনায়াসে ৮৫%-৯০% নম্বর তুলা সম্ভব। অন্তত ১০০/১৫০টি অনুবাদ চর্চা করলে পরিক্ষায় ভাল করা সম্ভব।
বাংলা থেকে ইংরেজি ৫০/৭৫ টি
ইংরেজি থেকে বাংলা ৫০/৭৫ টি।
বেশির ভাগ শিক্ষার্থীদেরকে দেখা যায়, পরিক্ষায় আসার কয়েকদিন পূর্বে অনুবাদ চর্চা করা। মূলত এটা অনেকটা তৃষ্ণার্ত ও ক্লান্ত পথিককে এক ঢোক পানি দেওয়ার মত, যা তার তৃষ্ণা নিবারণ না করে বরং তা বাড়িয়ে তোলে।

(উপরোক্ত লেখা সম্পূর্ণ আমার ব্যক্তিগত। যারা ফোকাস রাইটিং ও অনুবাদে নিজেকে উইক মনে করেন শুধুমাত্র তারা ফলো করতে পারেন ।

বিভিন্ন ফোকাস রাইটিং গুলো কে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে । যেমনঃ The Padma Bridge & its importance, লোডশেডিং, ব্যাংক,অর্থনীতি, মুক্তিযুদ্ধ, আইটি, ইন্টারনেট , বেকারত্ব, শিক্ষা, সোস্যাল মিডিয়া, রিসেন্ট ক্রাইসিস, কমার্স সাইট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতি রিলেটেড ফোকাস রাইটিং গুলোতে Starting & Ending কীভাবে কী লিখবেন, সেগুলো সুন্দরভাবে নোট করে অনুশীলন করবেন । Data মুখস্থ রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু লাইন মুখস্থ করে রাখতে পারেন এবং রিলেটেড ফোকাস রাইটিং গুলোতে এপ্লাই করতে পারেন ।

বি.দ্র: যেসব ভাই-বোনেরা ইংরেজিতে দূর্বল, ব্যাংক বিসিএস এর প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে তারা আমার Sarjim Hossain এই পেইজে ফলো দিয়ে রাখুন এখন প্রচুর ভিডিও + লাইভ ক্লাস পাবেন।

18/08/2022

ইংরেজিতে এমন একটা শব্দ বল যেটাকে উল্টো পড়লেও একই হবে।

যেমনঃ level

18/08/2022

#ফিরেদেখা

শুভ সকাল
صباح الخير
Good Morning
আজ বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ; ১৯ মহররম, ১৪৪৪ হিজরী; ০৩ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ;

এক নজরে দেখে নিন আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু খবর।

♦️১৮০০ সালের এইদিনে, লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।

♦️১৮০৪ সালের এইদিনে, ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপোর্ট সেদেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন ।

♦️১৯৬১ সালের এইদিনে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম শুরু হয়।

♦️১৯৬৩ সালের এইদিনে, জেমস মেরেডিথ প্রথম কালো নাগরিক যিনি মিসিসিপি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

♦️১৭৯৪ সালের এইদিনে জন্মগ্রহণ করেন, জন ক্লার্ক মার্শম্যান ইংরেজ সাংবাদিক ও ঐতিহাসিক, জনপ্রিয় সংবাদপত্র “ফ্রেন্ড অব ইন্ডিয়া” র প্রকাশক। (মৃ.০৮/০৭/১৮৭৭)।

♦️১৯৪৯ সালের এইদিনে জন্মগ্রহণ করেন, সেলিম আল দীন, বাংলাদেশী নাট্যকার, গবেষক। (মৃ. ২০০৮)।

♦️১২২৭ সালের এইদিনে মৃত্যুবরণ করেন, চেঙ্গিজ খান, প্রধান মঙ্গোল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান, ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি। (জ. ১১৬২)

♦️১৯৪৫ সালের এইদিনে মৃত্যুবরণ করেন, সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। (জ. ১৮৯৭) (স্বীকৃত নয়)

♦️১৯৭৫ সালের এইদিনে মৃত্যুবরণ করেন, শওকত আলী, রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা। (জ. ১৯১৮)

আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন সবাইকে Job English এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন এবং সাথে থাকুন ।

Photos from English Surgery's post 18/08/2022

Common Errors যা জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Green Road
Dhaka