Al Amin Islamia Fazil B A Madrasah

Al Amin Islamia Fazil B A Madrasah ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত।

২০২৬ সনে ৫৩তম থানাভিত্তিক  স্কুল-মাদ্রাসার  গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় লালবাগ থানার "সাতার" ইভেন্টে অংশগ্রহণ করে ...
09/09/2026

২০২৬ সনে ৫৩তম থানাভিত্তিক স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় লালবাগ থানার "সাতার" ইভেন্টে অংশগ্রহণ করে আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বিজয়ী হয়।
বিজয়ীদের সাথে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ।

03/09/2026
সৌদী আরব সবকার কর্তৃক প্রদত্ত শিক্ষা বৃত্তির আবেদন দাখিল ও নিবন্ধন সংক্রান্ত।
13/07/2026

সৌদী আরব সবকার কর্তৃক প্রদত্ত শিক্ষা বৃত্তির আবেদন দাখিল ও নিবন্ধন সংক্রান্ত।

সময় কারো জন্য অপেক্ষা করে না। বছরের প্রথম দিন থেকেই সময়ের সঠিক ব্যবহার এবং নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকা সাফল্যের মূল চাব...
14/04/2026

সময় কারো জন্য অপেক্ষা করে না। বছরের প্রথম দিন থেকেই সময়ের সঠিক ব্যবহার এবং নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকা সাফল্যের মূল চাবিকাঠি।

নৈতিকতা শিক্ষার জন্য মাদরাসা শিক্ষার কোন বিকল্প নেই। ======================১৫ জানুয়ারি বৃহস্পতিবার কামরাঙ্গীরচর আল- আমি...
16/01/2026

নৈতিকতা শিক্ষার জন্য মাদরাসা শিক্ষার কোন বিকল্প নেই।
======================

১৫ জানুয়ারি বৃহস্পতিবার কামরাঙ্গীরচর আল- আমিন ইসলামিয়া ফাজিল মাদরাসা কর্তৃক পরিচালিত আদর্শ নূরানী নাজেরা ও হিফজুল কুরআন বিভাগের উদ্যোগে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো: শহীদুল্যার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ শামসুল আলম বলেন- বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামী নৈতিকতার দারুন অভাব রয়েছে। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে নৈতিকতা শিক্ষা দেয়া অত্যন্ত প্রয়োজন। আর নৈতিকতা শিক্ষার জন্য মাদরাসা শিক্ষার কোন বিকল্প নেই।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসার মহাপরিচালক এবং খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসাইন, মতিঝিল মেজবাহুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ ডঃ মহিউদ্দিন
আহমেদ,আজিমপুর হাফেজ আব্দুর রাজ্জাক মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ট্রেইনার কারী সিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজ সেবক হাজী গোলাম মোস্তফা, মুফতি আব্দুল কাদির স্থানীয় মসজিদের ইমাম ও খতিববৃন্দ।

লালবাগ থানা ৫৪তম ক্রীড়া প্রতিযোগিতায় দ্বৈত  ব্যাডমিন্টন (ছাত্র) ইভেন্টে রানার্সআপ হয়েছে আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
14/01/2026

লালবাগ থানা ৫৪তম ক্রীড়া প্রতিযোগিতায় দ্বৈত ব্যাডমিন্টন (ছাত্র) ইভেন্টে রানার্সআপ হয়েছে আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

আল-আমিন ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
01/01/2026

আল-আমিন ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

25/12/2025

*অতীব জরুরী নোটিশ*
এতদ্বারা আল আমীন ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১/১২/২৫ ইং বুধবার সকাল ৮টায় মাদ্রাসার বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল ঘোষণা এবং 'মা' সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

*উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মিয়া মোহাম্মদ নুরুল হক ।*

সংশ্লিষ্ট সকলকে সকাল ৭:৪৫ এর মধ্যে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্দেশক্রমে
*মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ*
অধ্যক্ষ
আল আমীন ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা।
২৪ ডিসেম্বর ২০২৫

22/09/2025

এতদ্বারা আল-আমীন ইসলামিয়া আলিম মাদ্রাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে,
বাংলাদেশ সরকারের উদ্যোগে ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর (প্লে-৯ম শ্রেণি) পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ চলমান। ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করতে হবে । যারা রেজিস্ট্রেশন করবে তারাই কেবল টিকা নিতে পারবে।

নিচের ওয়েবসাইট ও ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন।
www.vaxepi.gov.bd

02/08/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আল -আমীন ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষে ভর্তি চলছে। মাদরাসার EIIN- 108056
যোগাযোগ-
০১৮৪৫ ৯৬০৩০০

Address

324, Madrasah Road, Tekerhati, Kamrangirchar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Al Amin Islamia Fazil B A Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Amin Islamia Fazil B A Madrasah:

Shortcuts

Share