28/03/2026
Clarity for Success
-
কোনো বিষয়ে Clarity বা স্বচ্ছতা ছাড়া আত্মবিশ্বাস আসে না। আত্মবিশ্বাস ব্যতীত পারফরম্যান্স ভালো হয় না। পারফরম্যান্স ছাড়া সাফল্য আসে না। তাই আপনি যে কাজে সাফল্য পেতে চাইছেন সে কাজে Clarity অর্জন খুবই গুরুত্বপূর্ণ। এই Clarity আসে Knowledge থেকে।
আপনি যদি সেলস পেশায় সফল হতে চান তাহলে আপনার কোম্পানি, পণ্য, ক্যারিয়ার পাথ সম্পর্কে যতবেশি জানবেন আপনি তত ক্লিয়ার হবেন এবং কাজে আত্মবিশ্বাস পাবেন। এতে আপনার পারফরম্যান্স ভালো হবে। সাফল্যের দেখা পাবেন।
26/03/2026
”সবকিছুই মূল্য দিয়ে কিনতে হয়। সফলতার মূল্য হচ্ছে-আত্মনিয়োগ (Dedication)"
07/08/2024
সংবিধানে ৩টি সংস্কার অতীব জরুরী-
১. কেহ ২ বারের অধীক প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য হতে পারবেন না। কারণ, অগণিতবার রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ একজন ব্যক্তির মধ্যে স্বৈরাচারী মনোভাব সৃষ্টি করে। তখন সে ক্ষমতা পাকাপোক্ত করতে সবরকম চেষ্টা করে।
২. যিনি সংসদ সদস্য, মন্ত্রী ও প্রধানমন্ত্রী হবেন তাকে দলীয় সদস্যপদ থেকে ইস্তফা দিতে হবে। কারণ, নির্বচিত হওয়ার পর তিনি কোন দলের প্রধানমন্ত্রী বা সাংসদ নন। তিনি জনগণের।
৩. প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা ও কর্মচারী (সচিব, আমলা, পুলিশ, সামরিক ও আধাসামরিক বাহিনীর কর্মকর্তা-কর্মচারী ইত্যাদি) অবসর গ্রহণের পর কোন জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ পারবেন না, তবে ভোট দিতে পারবেন।
03/08/2024
অটোপাশ জেনারেশন-Z
---
যেই প্রজন্ম নিয়ে আমাদের ছিল প্রচণ্ড হতাশা
এরা কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না
সবগুলা ঘোড়ার ডিম একেকটা ফার্মের মুরগী,
সেই প্রজন্মই আমাদের এনে দিল
ঘোর অমাবশ্যায় ঘুটঘুটে অন্ধকারে উজ্জল আলোর দিশা।
আমরা এখন দেখতে পাই।
আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরাও মানুষ
আমাদেরও কিছু কথা আছে
কথা বলবার শক্তি আছে
আমার একটা মুখও আছে।
এই বখে যাওয়া প্রজন্মই আজ ফিরিয়ে দিয়েছে
মনের দুঃখে বনে যাওয়া আমি হারাধনের
শেষ সম্বল আমার মুখের ভাষা।
এই প্রজন্মকে আমরা কতইনা অবহেলা করেছি
অটোপাশ বলে তুচ্ছ করেছি।
আরে, জীবনের আসল পরীক্ষায় ওরাইতো শিখিয়ে দিল
কলমটা কীভাবে ঠিকঠাক ধরতে হয়,
কীভাবে বাঁচতে হয়।
এই প্রজন্মকে আমরা ফ্রি ফায়ার পোলাপাইন বলে
কতোই না কটাক্ষ করেছি।
মোবাইলের স্ক্রিনে ফেইক যুদ্ধ করা কিশোরটাই কিনা
আজ আমাদের শিখিয়ে দিল
অধিকারের জন্য কীভাবে সত্যি সত্যি যুদ্ধ করতে হয়
প্রয়োজনে জীবন দিতে হয়।
আচ্ছা, তারা কি ভুলে গিয়েছিল যে,
উত্তরা মিরপুর যাত্রাবাড়ি এগুলো মোবাইলের স্ক্রিন নয়
এখানে কোন লাইফ নেই, সেকেন্ড চান্স নেই?
না, তারা সেটা ভুলে যায়নি।
তারা শুধু চেয়েছে ঘুমটা ভাঙাতে
যে ঘুমে বিভোর এ জাতী গত এক যুগ।
আমরা চিরঋণী তোমাদের কাছে হে তরুণ
আগামীর বাংলাদেশ যে গড়তে হবে তোমাদেরই।
সেল্যুট জেনারেশন-Z
18/07/2024
নিরস্ত্র বুকে কেন করলো রে গুলি
মায়ের বুকটা খালি
নিরব বাকরুদ্ধ বাবা
বোনের আহাজারি।
এপাশ ওপাশ করে সারারাত পার
ঘুম আসেনা চোখে
কত কথা মুখে বলতে চাই
সাহস লাগেনা বুকে।
ভেতরটা আজ বড় অস্থির
মনে মনে প্রতিবাদী
আসলে ভীরু ভন্ড আমি
বড্ড সুবিধাবাদী।
যট্টুক বলেছি ততটুকুতেই
যদি হয়ে যাই শেষ...
শেষ হলে হোক
তারপরেই তো নতুন বাংলাদেশ।
19/01/2024
সুপ্রভাত ঢাকা!
আপনার আজকের দিনটি ভালো কাটুক।
♥️🤲