Edumondol

Edumondol EduMondol is dreamed to be the first-ever enriched online school in Bangladesh.

EduMondol believes that education and training opportunities from home will result in effective and efficient human capital in Bangladesh.

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড:গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস...
08/11/2022

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (পুমাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিলা), থিয়াগো সিলভা (চেলসি), মারকুইনহোস (পিএসজি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমার (জুভেন্টাস)।

মিডফিল্ডার: ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড: নেইমার জুনিয়র (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড),রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো)।

ইত্তেফাক/এসএস
বিষয়:
বিশ্বকাপব্রাজিলফুটবলদল ঘোষণাফিফা বিশ্বকাপ কাতার ২০২২

28/10/2022
01/03/2022

এসএসসি ও এইচএসসি পরীক্ষা কতটি বিষয়ে, জানাল শিক্ষা বোর্ড
প্রথম আলো বিশেষ প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১৩: ২৯

চলতি বছরের এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে তিনটি বিষয় বাদে বাকি বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। অন্যদিকে এইচএসসিতে একটি বিষয় বাদে বাকি বিষয়গুলোর ওপর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রশাসন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ‘জরুরি বিজ্ঞপ্তি’ দিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে গত রোববার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সংগঠন ‘আন্তশিক্ষা বোর্ড চেয়ারম্যানস কমিটির’ সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব করা হয়েছিল। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত বছরের শেষ দিকে ২০২১ সালের এসএসসি ও এইচএসসিতে শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। এ বছর সেগুলোর সঙ্গে বাংলা, ইংরেজি, গণিতসহ বেশির ভাগ বিষয়ের পরীক্ষা হবে।
এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হবে না সেগুলো হলো—ধর্ম ও নৈতিক শিক্ষা; তথ্য ও যোগাযোগপ্রযুক্তি; বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান (বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিভাগভেদে বিভাজন হয়)। ফলে বিভাগভেদে একজন শিক্ষার্থীকে এই চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না। এই বিষয়গুলোর মূল্যায়ন হবে বিষয় ম্যাপিং করে।
এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হবে সেগুলো হলো—বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা। বিভাগভেদে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) এসব বিষয় বিভাজন হয়।

২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে হবে এসএসসি পরীক্ষা। যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (সৃজনশীল ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে। আর যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরের (সৃজনশীল ৩০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে। তবে ইংরেজি প্রথম পত্রে ৫০ এবং দ্বিতীয়পত্রেও ৫০ নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে। পরীক্ষার সময় ও নম্বর বিভাজনের নির্দেশিকাও দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।
পরীক্ষা হবে দুই ঘণ্টায়। এর মধ্যে এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) অংশের সময় ২০ মিনিট এবং রচনামূলক বা সৃজনশীল অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। স্বাভাবিক সময়ে যেসব বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা ৩ ঘণ্টায় হতো।
অন্যদিকে এইচএসসিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বাদে বাংলা, ইংরেজি, গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয় এবং একটি ঐচ্ছিক বিষয়ের ওপর পরীক্ষা হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের মূল্যায়ন হবে ‘বিষয় ম্যাপিং’ করে।
স্বাভাবিক সময়ে এসএসসিতে বিভিন্ন বিষয়ে ১২টি পত্রে ও এইচএসসিতে বিভিন্ন বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এইচএসসিতে যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরে এবং যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের পরীক্ষা হবে। তবে বাংলা দ্বিতীয় পত্রে ৫০, ইংরেজি প্রথম পত্রে ৫০ ও দ্বিতীয়পত্রে ৫০ নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে। এইচএসসিতেও পরীক্ষা হবে দুই ঘণ্টায়।
করোনা মহামারির কারণে এসএসসি ও এইচএসসির পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। এ কারণে ক্লাসের সঙ্গে পরীক্ষাও পিছিয়ে যায় বা বাতিল করতে হয়েছে। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিল। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছিল সরকার। এই ছুটি শেষে ২২ ফেব্রুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও করোনার অভিঘাতের কারণে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হচ্ছে না। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হলেও এখন আগামী ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।

01/03/2022

এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট
প্রথম আলো বিশেষ প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১২: ১১

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। এর মধ্যে এসএসসি পরীক্ষা হবে আগামী ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা হবে ২২ আগস্ট। এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ‘জরুরি বিজ্ঞপ্তি’ দিয়ে পরীক্ষার সম্ভাব্য তারিখ, ফরম পূরণ, প্রস্তুতিমূলক পরীক্ষার তারিখসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষাসংক্রান্ত আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ১৩ এপ্রিল। নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৯ মে।
অন্যদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ৮ জুন। তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা হতে পারে আগামী ১৪ জুলাই।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্বে) তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, নির্বাচনী পরীক্ষার বিকল্প হিসেবে এবার প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কতটি বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে, তাও জানানো হয়েছে। এর আগে গত রোববার শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড চেয়ারম্যানস কমিটির সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নির্বাচনী পরীক্ষা (টেস্ট) না নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। ওই সভাতেই বিকল্প হিসেবে পরীক্ষা শুরুর আগে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছিল কমিটি। করোনার সংক্রমণের কারণে ঠিকমতো শ্রেণি কার্যক্রম না হওয়াতেই মূলত এটিসহ পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব করা হয়েছিল। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড।

https://drive.google.com/drive/my-drive
24/05/2021

https://drive.google.com/drive/my-drive

Google Drive is a free way to keep your files backed up and easy to reach from any phone, tablet, or computer. Start with 15GB of Google storage – free.

https://youtu.be/Ksq7B3ms_3o
11/10/2020

https://youtu.be/Ksq7B3ms_3o

IBA BBA DU ADMISSION TIPS I have described the question patterns of admission test of BBA Program of IBA, DU. IBA Admission Test, BBA, MBA, University of Dhaka

03/10/2020

Class 3, Math, Chapter 8, Fraction
We have tried to explain fraction in the easiest way for students of class 3. All the points of the Text Book have been covered.

Address

Shantinagar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Edumondol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Edumondol:

Shortcuts

Share