18/10/2024
আলহামদুলিল্লাহ্...
ফজরের নামাজ পড়ে হালকা পাতলা ঘুম দিলাম ঘুম থেকে উঠেই ফেইসবুক ওপেন করে দেখি আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব মুফতি আব্দুল মালেক সাহেব দা: বা: কে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব দিয়ে সম্মানিত করা হয়েছে...
এই সংবাদটা দেখে আমার কাছে মনে হয়েছে, আজ যদি আমার মরহুম আব্বাজান বেঁচে থাকতেন নিঃসন্দেহে আজ তিনি বায়তুল মোকাররমে জুম'আর নামাজ আদায় করতেন...
ধন্যবাদ জানাই আমাদের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সাহেব কে, বুঝাই যাচ্ছে হকের সূর্য আস্তে আস্তে পুরো পৃথিবীতেই এভাবে উদিত হবে ইন শা আল্লাহ...
আমি বিশ্বাস করি আজ বায়তুল মোকাররমে স্বরণকালের সর্বশ্রেষ্ঠ ভিড় জুম'আর নামাজে হবে...
08/10/2024
আমাদের সব সময় চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, উপকার করতে পারি আর না পারি ক্ষতি যেন কখনোই না হয়...
আর যদি সম্ভব হয় তাহলে উপকার করা কারণ আল্লাহর রাসূল থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি অন্যের উপকার করে মহান রব তার উপকার করে !
মহান রব আমাদের এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তাওফীক দান করুন...
06/10/2024
প্রত্যেকদিন কর্মস্থলে গিয়ে কাজের শুরুতে কয়েক পৃষ্ঠা কুরআনুল কারীম তিলাওয়াত করে কার্যক্রম শুরু করা অত্যন্ত বরকতময়, আল্লাহ পাক আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তাওফিক দান করুন...
01/10/2024
যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করে এবং সূরা ইয়াছিন তিলাওয়াত করবে মহান রব তার সকল বৈধ কাজে পরিপূর্ণ বারাকাহ দান করবেন...
সেই সাথে আমাদের উচিত সূরা ইয়াছিন তিলাওয়াতের পর নিয়মিত কয়েক পৃষ্ঠা তিলাওয়াত করা এতে করে আমরা এক অন্য রকম শান্তি অনুভূত করতে পারবো ইন শা আল্লাহ্ !
24/08/2024
বরকতময় ফজর আলহামদুলিল্লাহ্...
11/08/2024
জীবনের সফল হওয়ার অন্যতম একটি মূল মন্ত্র হলো...
**মোটিভেশন**: নিজেকে সব সময় মোটিভেটেড রাখা এবং নিজের উদ্দেশ্য মনে করিয়ে দেওয়া।
03/08/2024
জীবনে সফল হওয়ার অন্যতম মূলমন্ত্র হলো -
**সময় ব্যবস্থাপনা**: সময়কে সঠিকভাবে ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকা।