Mohsin Patwary

Mohsin Patwary Learn Basic English With Fun.
(1)

20/09/2026

গত কয়েকদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শারীরিকভাবে বেশ দুর্বল সময় পার করছি। অসুস্থ হওয়ার পর নতুন করে বুঝলাম আল্লাহর দেওয়া সুস্থতা সত্যিই কত বড় একটি নিয়ামত। আমরা প্রতিদিন স্বাভাবিকভাবে চলাফেরা করি, কাজ করি, কথা বলি-কিন্তু সুস্থ থাকার এই সাধারণ বিষয়গুলোর মূল্য অনেক সময় অসুস্থ না হওয়া পর্যন্ত ঠিকভাবে অনুভব করি না।

এই কয়েকটা দিন আমাকে অনেক কিছু ভাবিয়েছে। জীবনের ব্যস্ততা, কাজের চাপ, নানা দুশ্চিন্তার মাঝেও শরীর ও সুস্থতার প্রতি যত্নশীল হওয়া কতটা জরুরি, সেটা আরও গভীরভাবে উপলব্ধি করছি।

আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুস্থতার পথে আছি।আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন দ্রুত আমাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।

আপনারাও সবাই নিজের এবং পরিবারের মানুষের যত্ন নিন। ডেঙ্গুর এই সময়ে সচেতন থাকুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা করবেন না।

সুস্থতা সত্যিই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন। আমিন।

19/09/2026

প্রতিনিয়ত ইউটিউবের পুরোনো ক্লাসগুলো নিয়ে অসংখ্য মেসেজ আসছে। আমরা বুঝতে পারছি, অনেক শিক্ষার্থী এই ক্লাসগুলোর ওপর নির্ভর করে পড়াশোনা করছিলে।

মহসীন স্যারও বেশ কিছুদিন ধরে অসুস্থ। আর এক হাজারেরও বেশি ভিডিও চাইলেই তো অল্প সময়ের মধ্যে আবার নতুন করে তৈরি করা সম্ভব নয়। প্রতিটি ক্লাসের পেছনে রয়েছে বছরের পর বছর পরিশ্রম, প্রস্তুতি, সময় আর অসংখ্য নির্ঘুম রাত।

তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হতাশ হবে না। স্যার সুস্থ হয়ে ইনশাআল্লাহ তাঁর সর্বোচ্চ শক্তি, সময় ও মেধা দিয়ে আবারও তোমাদের পাশে থাকবেন। ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আবার তৈরি করা হবে এবং নতুন নতুন ক্লাসও দেওয়া হবে।

তোমাদের পড়াশোনা যেন থেমে না যায়-এটাই আমাদের সবচেয়ে বড় চেষ্টা থাকবে।

শুধু একটু ধৈর্য রাখো, পাশে থাকো এবং স্যারের জন্য দোয়া করো। ইনশাআল্লাহ, আবারও সবকিছু নতুন করে গুছিয়ে উঠবে। 🤍
নতুন চ‍্যানেল লিংক কমেন্টে…..

19/09/2026

যারা বিভিন্ন সমস্যার কারনে DU ICU ব্যাচে ভর্তি হতে পারোনি তাদের জন্য সুখবর🔥
৫০০ জন পাচ্ছো বিশেষ সুযোগ❗

18/09/2026

ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব বলে কিছু নেই! 💪🔥

18/09/2026

জীবনের আসল শিক্ষা...

17/09/2026

ক্লান্তিটা একদিন শান্তি এনে দিবে ইনশাআল্লাহ ✊- Mohsin Patwary Motivation

17/09/2026

চ্যানেলে Vocabulary এর জন‍্য অনেকগুলো ফ্রি ক্লাস ছিলো। এই ক্লাসগুলো কী আবার নিবো?

আমি শূন্য থেকে শুরু করতে জানি। তাই আবারও নতুন করে শুরু করলাম- নতুন YouTube channel-গুলোতে নিয়মিত video দেওয়া শুরু করেছি।...
16/09/2026

আমি শূন্য থেকে শুরু করতে জানি। তাই আবারও নতুন করে শুরু করলাম- নতুন YouTube channel-গুলোতে নিয়মিত video দেওয়া শুরু করেছি।
ইনশাআল্লাহ, সবার দোয়া, ভালোবাসা আর সহযোগিতায় এই channel-গুলোও একদিন আবার শিক্ষার্থীদের ভরসার জায়গা হয়ে উঠবে।যারা Admission & Job Candidate, তারা এই channel-টি subscribe করতে পারেন।
আর SSC এবং HSC শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা channel-এর link দেওয়া আছে। নিজের প্রয়োজন অনুযায়ী channel-টি subscribe করে পাশে থাকবেন।

16/09/2026

তুমি অবশ্যই পারবে..

16/09/2026

তোমার দুঃসময়ে কেউ পাশে নেই...?

Address

101/1, Monipuripara, Tejgaon
Dhaka
1215

Opening Hours

Monday 08:00 - 23:30
Tuesday 08:00 - 23:30
Wednesday 08:00 - 23:30
Thursday 08:00 - 23:30
Friday 08:00 - 23:30
Saturday 08:00 - 23:30
Sunday 08:00 - 23:30

Telephone

+8801810103012

Alerts

Be the first to know and let us send you an email when Mohsin Patwary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mohsin Patwary:

Shortcuts

Share

Category