05/08/2024
যারা গণভবন ও সংসদ ভবনে ভাংচুর করলেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করলেন, এবং যারা চেষ্টা করলেন কিন্তু শিক্ষার্থী ভাই-বোন ও কিছু বিবেকবান মানুষের তৎপরতার কারণে পারলেন না, তাদের প্রতি একটি প্রশ্ন - আমাদের এতোগুলো শিক্ষার্থী ভাই-বোন ও সাধারণ মানুষ কি এই রাষ্ট্রের সম্পদ এভাবে নষ্ট ও লুটপাট করার জন্য জীবন দিয়েছেন? লজ্জা, লজ্জা, লজ্জা।
আমাদের দেশের সম্পদ আমাদের সকলের। এই সম্পদ রক্ষা করার দায়িত্বও আমাদের সবার। বিজয়ের জন্য আমাদের ভাই-বোনদের যে ত্যাগ, তা কখনোই বৃথা যেতে দেওয়া যায় না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমরা কি সেই ত্যাগের মূল্য দিতে পারলাম? নিজেদের দায়িত্ববোধ এবং দেশের প্রতি শ্রদ্ধা দেখাতে শিখুন।