Talibatul_ilm Tutoring

Talibatul_ilm Tutoring

Share

সহীহ্ কোরআন ও তাজউইদ কোর্স,ইসলামিক ইষ্টাডিজ এর অনলাইন ও অফলাইন লার্নিং প্লাটফর্ম।

07/12/2025

📚 জানুয়ারি কোরআন শিক্ষা কোর্স – বিস্তারিত তথ্য

⭐ কোর্সের উদ্দেশ্য

শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা শেখানো

মাখরাজ, সিফাত, তাজবিদ নিয়ম সহজভাবে বোঝানো

দৈনন্দিন আমলের দোয়া ও ছোট সূরা মুখস্থ করানো

কোরআনের মৌলিক অর্থ ও শিক্ষার সাথে পরিচয় করানো হাদিস শিক্ষা।

📌 যে যে বিষয়গুলো শেখানো হবে

1️⃣ নূরানী কায়দা / বেসিক কোরআন

2️⃣ তাজবিদ

3️⃣ কোরআন পাঠ

পূর্ণ কোরআন তিলাওয়াত (যাদের প্রয়োজন)

4️⃣ অতিরিক্ত বিষয়

নামাজ শিখানো

দৈনন্দিন মাসনুন দোয়া

আচরণ ও ইসলামিক আদব।

সলাহ সহীহকরন দোয়াসমূহ।

রাসূল সাঃ ৪০ টি বেসিক হাদিস।

🕒 কোর্সের মেয়াদ

৬ মাস / ১ বছর (যে ধাপে ভর্তি হতে আগ্রহী ইনবক্স করুন)

সপ্তাহে ৪ দিন (অনলাইন/অফলাইন )

👩‍🏫 ভর্তি যোগ্যতা

বয়স: 6+ থেকে বয়স্ক সবাই

পূর্বে কোরআন জানা থাকুক বা না-ই থাকুক

আলাদা ব্যাচ: বাচ্চা / ফিমেল

💻 অনলাইন ক্লাস সুবিধা

লাইভ ক্লাস (Zoom / Google Meet)

আলাদা গ্রুপে শিক্ষক মনিটরিং

হোমওয়ার্ক ও মাসিক প্রোগ্রেস রিপোর্ট

📍 অফলাইন ক্লাস
নিদ্দিষ্ট এরিয়ার জন্য শুধুমাত্র

💰 কোর্স ফি

বেসিক নূরানী কোর্স: ৮০০ টাকা/মাস

তাজবিদ/তিলাওয়াত কোর্স:২০০০ টাকা/মাস
বিস্তারিত জানুন ইনবক্স করে।

01/12/2025

প্রিয় ত্বলীবে ইলম!✨

25/11/2025

আয়াতুল বীর_
ভালো কাজ এটা নয় যে তোমরা মুখ ফিরালে পূর্ব বা পশ্চিম দিকে; বরং নেকি হলো সেই ব্যক্তির, যে ঈমান আনে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি এবং নবীদের প্রতি।
আর যে আপন ধন-সম্পদ প্রিয় হওয়া সত্ত্বেও আত্নীয়-স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, মাঙ্গনেওয়া এবং দাস-মুক্তির জন্য ব্যয় করে।
যে সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে এবং দারিদ্র, অসুস্থতা ও যুদ্ধের সময় ধৈর্যধারণ করে।
এরাই সত্যবাদী এবং এরাই পরহেজগার।
(সূরা বাকারা ২:১৭৭) নং আয়াতকে আয়াতুল বীর বলা হয়।
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓئِكَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَۚ وَآتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِي الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَالسَّآئِلِيْنَ وَفِي الرِّقَابِۚ وَأَقَامَ الصَّلٰوةَ وَآتَى الزَّكٰوةَۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوْاۚ وَالصّٰبِرِيْنَ فِي الْبَأْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَأْسِۗ أُولٰٓئِكَ الَّذِيْنَ صَدَقُوْاۖ وَأُولٰٓئِكَ هُمُ الْمُتَّقُوْنَ
⭐ আয়াতুল বীর-এর ফজীলত↙

এই আয়াত আমাদের শেখায় পরিপূর্ণ নেক মানুষ কাকে বলে—শুধু কিবলায় মুখ ফিরানো বা বাহ্যিক আমল নয়, বরং অন্তরের ঈমান, সৎ চরিত্র,ওয়াদা রক্ষা এবং সমাজিক দায়িত্ব একসাথে পূরণ করাই সত্যিকার বীররূপ নেকি।

এতে ঈমানের ছয়টি মৌলিক স্তম্ভের কথা এসেছে, যা মানুষের আন্তরিক বিশ্বাসকে দৃঢ় করে এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণ শেখায়।

এই আয়াত দান, যাকাত, এতিম-দরিদ্র, মুসাফির, মাঙ্গনেওয়াকে সাহায্য করার কথা বলেছে, যা সমাজে দয়া, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।

ওয়াদা পূরণ, সত্যবাদিতা ও সবর করার নির্দেশের মাধ্যমে এটি মানুষের চরিত্রকে সুন্দর, ধৈর্যশীল ও বিশ্বস্ত করে তোলে।

কষ্ট, রোগ, যুদ্ধ বা জীবনের পরীক্ষায় স্থির থাকা—এইসব গুণকে আল্লাহ পছন্দ করেন বলে আয়াতটি আমাদের আল্লাহর নৈকট্য অর্জনের পথ দেখায়।

পুরো আয়াতের শিক্ষা হল: শুধু ইবাদত নয়—সঠিক ঈমান, সাহিত্যিক আমল, ভালো আচরণ ও মানুষের উপকার—এসব মিলেই প্রকৃত নেকির পরিপূর্ণতা।

゚viralシ

23/11/2025

একজন পাকিস্তানি যাদুকরের বক্তব্য...
আমি মাঝে মাঝে কিছু জ্বীনদের পাঠাতাম যখন কেউ আমার কাছে অন্যের বিরুদ্ধে কালু জাদু করতে আসত। জ্বীনদেরকে বিভিন্ন খারাপ কাজের জন্য পাঠানো হত, যেমন কারো বাড়ির শান্তি অস্থিতিশীল করার জন্য, কারো অসুস্থতা সৃষ্টি করতে অথবা কারো মস্তিষ্ক এবং মেজাজ খিটখিটে করার জন্য। মাঝে মাঝে কারো উপর জ্বীন চালনা করা হলে কখনো কখনো জ্বীনেরা ফিরে এসে আমাকে বলত যে তারা কাউকেই সেখানে দেখতে পায়নি, আবার কখনো কখনো তারা বলত যে তারা শুধু তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে কিন্তু তবুও কাউকে দেখতে পাচ্ছে না।
তখন আমি আফারিত দের (ইফ্রিদ) পাঠাই, যাদের ক্ষমতা জ্বীনদের মধ্যে সর্বোচ্চ এবং তারাও একই অজুহাত দিয়ে ফিরে আসত।
এরপর আমি জ্বীনদের আবারও পুনরায় যাদের বিরুদ্ধে তাদেরকে পাঠানো হয়েছিলো তাদের নাম, জায়গার ঠিকানা এবং কোন অবস্থানে আছে সেটি বলি। এবং তারা উত্তর দেয় যে হ্যাঁ আমরা আপনার বলে দেয়া জায়গাতেই গিয়েছিলাম কিন্তু তাদের খুঁজে পাই নি!
আমি তখন অনুধাবন করতে পেরেছিলাম যে, ওইসব লোকদের সুরক্ষার স্তর, তাদের চারপাশের সুরক্ষা বেস্টনি বেশ মজবুত।
আবার এমন কিছু লোক আছে যাদের আদৌ কোনো সুরক্ষা নেই, এদের কালো জাদু দিয়ে শিকার করা এবং ইচ্ছেমতো কালো জাদুতে আক্রান্ত করা আমার জন্য খুব সহজ।
যাদেরকে আফারিত (ইফ্রিদ) পর্যন্ত খুজে পায় না সেসব লোকজন কুরআন এবং সালাত দিয়ে তাদের চারপাশে ভালমত সুরক্ষা বলয় তৈরী করে রাখে। কিন্তু যখন তারা মাঝে মাঝে তাদের সালাত মিস করে, জ্বীনেরা তাদের দেখতে না পেলেও শুধুমাত্র তাদের কণ্ঠস্বর শুনতে নির্দিষ্ট একটি দুরুত্ব থেকে।
যাদের প্রকৃত সুরক্ষা আছে, জিনরা তাদের দেখতে পায় না যাই হোক না কেন।
এবং তারপর আমি কুরআনের একটি আয়াত সম্পর্কে বুঝতে পারলামঃ
*যখন তুমি কুরআন তেলাওয়াত করো, তখন তোমার এবং যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে একটি অদৃশ্য পর্দা স্থাপন করে দেই*
যার অর্থ আপনি মানুষের মন্দ ব্যাপার এবং দুষ্ট জ্বীন উভয়ের বিরুদ্ধেই ঢাল (সুরক্ষা বলয়) পাবেন।"
প্রতিদিন কুরআন পড়ুন।
সহীহ মুসলিম এবং ইবন হিব্বানে নবী (সঃ) বলেছেনঃ "তোমাদের ঘরগুলিকে কবরস্থানে পরিণত করো না (কোরআন বা জিকির যে ঘরে নেই)।
যেখানে সূরাতুল বাকারা (আয়াতুল কুরসি্) নিয়মিত পাঠ করা হয় সেখান থেকে শয়তান ও দুষ্ট জ্বীন আতংকিত হয়ে পালিয়ে যায়।

Photos from Talibatul_ilm Tutoring's post 13/11/2025

তারকিব অর্থ বিশ্লেষণ করা।কোন একটি বাক্যকে ভেঙে বিশ্লেশন করাকে তারকিব বলে।যেমন👇

#আরবি #শিক্ষা #কোরআন

13/11/2025

মুদাফ কখনো আলিফ লাম ও তানভীন নেয়না।
মুদাফে এই দুইটি জিনিস থাকেনা।
মুদাফ ইলাইহি সর্বদা যের ও আলিফ লাম নেয়।
মুদাফ ইলাইহি আলিফ লাম থাকলে দুই যের নেয় আর আলিফ লাম না থাকলে একযের নেয়।

#আরবি #কোরআন #শিক্ষা

11/11/2025

☘️☘️পূর্ণ ও অপূর্ণ বাক্য☘️☘️

🟤নাকেরা + নাকেরা = মাউসুফ + সিফাত
وَرْدَةٌ + كَبِيْرَةٌ
অর্থ: একটি বড় গোলাপ।

🟤মারেফা + মারেফা = মাউসুফ + সিফাত
الوَرْدَةُ + الكَبِيْرَةُ
অর্থ: বড় গোলাপটি।

🔴মারেফা + নাকেরা = মুবতাদা + খবর
☘️الوَرْدَةُ + كبِيْرَةٌ
অর্থ: গোলাপটি বড়।

🔴(মারেফা + মারেফা) + নাকেরা = মুবতাদা + খবর
☘️الوَرْدَةُ + الكَبِيْرَةُ + جميلة
= مَوْصُوْفٌ + صِفَةٌ
=مُبْتَدَأ
মুবতাদা + খবর = পূর্ণ বাক্য✅

অর্থ: বড় গোলাপটি সুন্দর।

💠নোট:👇

🟦মাউসুফ,সিফাত মিলে পূর্ণ বাক্য হয়না। বাক্যের অংশ হয়।

🟦 একটি বাক্যে ২টি অংশ থাকে।
১. মুবতাদা (১ম অংশ)
২.খবর (২য় অংশ)

🍁মুবতাদা ও খবর মিলে পূর্ণ বাক্য হয়।
🍁আরবিতে পূর্ণ বাক্যকে ❝জুমলাতুল ইসমিয়্যাহ বলে❞।
©IOM

05/10/2025

🌿—ইসলামে আদব (শিষ্টাচার) শেখা, জ্ঞান অর্জনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী শিক্ষায় আদবকে এমনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যেন তা জ্ঞানের মূল ভিত্তি।
আপনি যতোই টাকাওয়ালা হয়ে থাকেন না কেনো আদব না থাকলে এই টাকা থেকে কোন লাভ নাই।যে টাকা আপনাকে শিক্ষককে সন্মান করতে শিখায়না।নিচে বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরা হলো 👇

🌸 আদব শেখার গুরুত্ব

🔹 ইসলাম বলে, যে জ্ঞানের সাথে আদব নেই, সে জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে।
🔹 আদব মানুষকে বিনয়ী, ধৈর্যশীল, ও আল্লাহভীরু করে তোলে।
🔹 একজন ছাত্র বা শিক্ষার্থী যদি আদব না শেখে, তবে সে কখনো প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না।

🌿 হাদীস ও উক্তি

🕋 ১. নবী করিম ﷺ বলেছেন:

> "যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।"
— (সহিহ বুখারী, সহিহ মুসলিম)

👉 এই হাদিস আমাদের শেখায়—শিক্ষা অর্জনের আগে ভাষা ও আচরণের আদব রপ্ত করা জরুরি।

🕌 ২. ইবনে আল-মুবারক (রহ.) বলেন:

> "আমরা সামান্য জ্ঞান শিখার আগে অনেক আদব শিখতাম।"
— (ইবনে আবদুল বার, জামি’ বায়ানিল ইলম, খণ্ড ১, পৃ. ১৪৮)

👉 অর্থাৎ, সাহাবি ও তাবেয়িরা আগে শিষ্টাচার, আচরণ, বিনয় ও চরিত্র গঠন করতেন, তারপর জ্ঞানের পথে অগ্রসর হতেন।

📖 ৩. ইমাম মালিক (রহ.)-এর কথা:

> “আমার মা আমাকে বলেছিলেন, যাও—রাবেয়ার কাছ থেকে আদব শিখো, তারপর জ্ঞান শিখো।”

👉 এখানেও দেখা যাচ্ছে, আলেমরা আদবকে জ্ঞানের পূর্বশর্ত মনে করতেন।

🌸 ৪. রাসুল ﷺ বলেছেন:

> “তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ, যার চরিত্র সবচেয়ে উত্তম।”
— (সহিহ বুখারী, হাদিস: ৬০২৯)

👉 উত্তম চরিত্র, বিনয়, আচরণ ও শিষ্টাচারই আদবের প্রকৃত রূপ।

💫 সারসংক্ষেপ

📖 আদব শেখা কেন জরুরি?
১️⃣ এটি জ্ঞানকে বরকতময় করে।
২️⃣ শিক্ষক ও জ্ঞানের প্রতি শ্রদ্ধা তৈরি করে।
৩️⃣ অহংকার, রূঢ়তা ও অশালীনতা দূর করে।
৪️⃣ চরিত্র ও নৈতিকতা গড়ে তোলে।
৫️⃣ সমাজে জ্ঞানী ও নৈতিক মানুষ তৈরি হয়।

✨ সংক্ষিপ্ত শিক্ষা

> "আদব ছাড়া জ্ঞান, ফুল ছাড়া গাছের মতো — রঙ নেই, ঘ্রাণ নেই।"
In Islam, learning manners (adab) before seeking knowledge is deeply emphasized. Adab is considered the foundation of all true learning. Here’s a detailed explanation with authentic Hadith and sayings 👇

🌸 The Importance of Learning Adab Before Knowledge

🔹 Islam teaches that knowledge without manners leads to arrogance.
🔹 Adab makes a person humble, patient, and God-conscious.
🔹 Without manners, knowledge loses its blessing and purpose.

🌿 Hadith and Scholars’ Sayings

🕋 1. The Prophet Muhammad ﷺ said:

> “Whoever believes in Allah and the Last Day should speak good or remain silent.”
— (Sahih al-Bukhari, Sahih Muslim)

👉 This Hadith teaches us that before learning knowledge, one must first learn the manners of speech and behavior.

🕌 2. Ibn al-Mubarak (رحمه الله) said:

> “We learned manners (adab) for thirty years, and then we learned knowledge for twenty years.”
— (Ibn Abd al-Barr, Jāmi‘ Bayān al-‘Ilm, vol. 1, p. 148)

👉 The early scholars focused on character, humility, and respect before studying books or sciences.

📖 3. Imam Malik (رحمه الله) said:

> “My mother told me: Go to Rabi‘ah and learn his manners before you learn his knowledge.”

👉 Even great scholars were taught that adab comes before ilm (knowledge).

🌸 4. The Prophet ﷺ said:

> “The best among you are those who have the best manners and character.”
— (Sahih al-Bukhari, Hadith 6029)

👉 Good character, humility, and proper behavior are the true essence of adab.

💫 Summary

📖 Why is learning manners important before knowledge?
1️⃣ It brings barakah (blessing) to one’s knowledge.
2️⃣ It creates respect for teachers and learning.
3️⃣ It removes arrogance and harshness.
4️⃣ It builds character and morality.
5️⃣ It turns knowledge into a means of goodness, not pride.

✨ Beautiful Reminder

> “Knowledge without manners is like a tree without flowers — no beauty, no fragrance.”

゚ ゚viralシ

11/09/2025

#কোরআন

10/09/2025

সুরাহ তুর 37 নং আয়াত এ মার্ক করা অংশে আমরা "ছদ" পড়বো না "ছীন" পড়বো? এর নিয়ম শিখুন সহীহ্ কোরআন ও তাজউইদ কোর্সে ইনশাআল্লাহ্।

#কোরআন ゚ ゚

07/09/2025

🚩 আল-কুরআনের সাথে আমাদের আচরণ❗️
✖️অনেকে ছোটবেলায় কোন মতে একবার কুরআন ‘খতম’ দেন। তারপর কুরআনের সাথে তার সম্পর্ক চিরতরে ‘খতম’ হয়ে যায়।
✖️হয়ত বেশির ভাগের বাসাতেই আল-কুরআন গিলাফে মুড়িয়ে সাজিয়ে রাখা শো-পিস।
✖️আমরা অনেকেই বিশুদ্ধভাবে কুরআন পড়তে পারি না।
✖️যারা কোন মতে কুরআন পড়তে পারি আমরা তা বুঝি না, বোঝার দরকার আছে বলেও মনে করি না।
✖️আমার বাবা যদি বিদেশ থেকে আমাকে চিঠি লেখে, আমি কি না পড়ে একে সাজিয়ে বা গলায় ঝুলিয়ে তাবিজ বানিয়ে রেখে দেব?
✖️রাষ্ট্রপ্রধানের কাছ থেকে যদি আমার উদ্দেশ্যে একটা চিঠি আসে আমার অবস্থা কী হবে? সেটার বক্তব্য না জানা পর্যন্ত আমার জীবনে কোন শান্তি থাকবে?
✖️অথচ রাজাধিরাজ আল্লাহ আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন। আমাদের পার্থিব ও পরকালীন যাবতীয় কল্যাণের বার্তা দিয়েছেন। পথ বাতলে দিয়েছেন। কিন্তু তাতে কী বলা হল সেটা না বুঝেই আমরা নিশ্চিন্তে তেলাওয়াত করে চলেছি!
✖️আমাদের জীবনে আল-কুরআনের প্রতিফলন নেই। আমাদের বিশ্বাস, কর্ম বা আখলাকে এর কোন প্রতিফলন নেই।

-উস্তাদ নাসিল শাহরুখ

07/09/2025

অনলাইন ক্লাশ আলহামদুলিল্লাহ।
#কোরআন #কোর্স ゚

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka

Opening Hours

Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 21:00