30/10/2024
একরকম নিঃস্ব অবস্থায় আমি ঢাকায় সংগঠন শুরু করি। সম্বল শুধুমাত্র আবৃত্তি করতে পারা (জানা নয় 🙂) আর কয়েকজন সহকর্মীর সান্নিধ্য। কবিতাশ্রম এর সাংগঠনিক যাত্রা শুরুর ৩ বছর পর তাঁর কাছে যাই সহযোগিতার আশায়। তিনি ফেরাননি। শুধু সেই সময়ই নয়, কখনোই তাঁর কাছ থেকে রিক্ত হাতে ফিরিনি আমি। কখনো কখনো ডেকে নিয়েছেন নিজেই। আবৃত্তি আর সংগঠনের প্রয়োজনে।
তাঁর এই স্নেহমিশ্রিত প্রেম আমাকে আপ্লুত করেছে। আমাকে সাহস যুগিয়েছে সংস্কৃতির রাজপথে দৃপ্তপায়ে হাঁটতে। তাঁর কাছে আমি কৃতজ্ঞ। আবৃত্তিঅঙ্গনে তাঁকে আমার সাংগঠনিক অভিভাবক মানি। সে হিসেবে তিনি কবিতাশ্রমেরও অভিভাবক বটেক। আজ আবৃত্তিশিল্পী Maskur Kollol-এর জন্মদিন। এই শুভ দিনে তাঁর মঙ্গল কামনা করছি।
শুভ জন্মদিন, বাংলা মায়ের বীর সন্তান। ভালবাসা জানবেন। ❤
প্রতিষ্ঠাতা, কবিতাশ্রম