Latif Hall

Latif Hall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Latif Hall, Education, Shahid Tajuddin Ahmed Sorony, Dhaka.

31/12/2024

ইউনিভার্সিটিতে পড়ালেখাটা ঠিকমতো করো। ভাষা শিখো। আইএলটিএস দাও। জিআরই দাও।

সুযোগ হলে বিভিন্ন প্রজেক্টে কাজ করো।

দক্ষিণ কোরিয়া যাও। চীন, জাপান, মালয়শিয়াতে যাও। ইউরোপের অনেক দেশ এখনো টিউশন ফি ছাড়াই ডিগ্রি দেয়। সেখানে যাও।

নর্থ আমেরিকা আছে।

লেগে থাকলে কোন না কোন দেশে যেতেই পারবে।

দেশ ছাড়লে আর কোন প্রশ্ন ফাঁস থাকবে না। ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। কারো পদলেহন করতে হবে না। কোন চেতনা বিক্রি করতে হবে না।

জীবনের কিছু গ্লানি থেকে অন্তত মুক্তি পাবে।

নিজেকে গড়তে পারলে দেশকেও গড়ার চেষ্টা করতে পারবে। নিজেকে গড়তে না পারলে, দুই পয়সার মূল‍্য বাংলাদেশে পাবে না।

ক্ষমতা না থাকলে আর চেতনা বিক্রি করতে না পারলে, বাংলাদেশের মতো সমাজে “অর্জুন গাছ” হলেও, শুধু লাঞ্ছনাই ভাগ‍্যে জুটবে।

হ‍্যাপি নিউ ইয়ার!
…………………..

আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান। তাকে মন ও মননে বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিন...
18/04/2024

আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান। তাকে মন ও মননে বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়',এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন। তাকে বুঝান ভালো শিক্ষা,ভালো রেজাল্ট করার থেকে বেশি গুরুত্বপূর্ণ | নিউজ পেপার এ প্রকাশিত সমস্ত শিক্ষার্থীর সফলতার গল্প সত্য হয় না |

তাকে বলেন,যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে,পিএইচডি করেও কোন ফায়দা নেই।নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন। তাকে শিখান একমাত্র ধার্মিক ব্যক্তি এ দিনশেষে শান্তিতে মরতে পারে | অসৎ উপার্জন চিরস্থায়ী হয় না |

তাকে বলেন, কোন দেশেই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না।পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ,জাতি,মানুষ,সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ,বারো বছর বয়স হলেই যেন তার ভিতর চীনের মহাপ্রাচীর কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়। তার মধ্যে যেন স্বপ্ন তৈরি হয় যে আমি লুক্সেমবার্গকে আমার দ্বিতীয় বাড়িটি বানাবো যে দেশের জিডিপি কানাডা আমেরিকা থেকেও বেশি |

বাচ্চাকে অভাব শিখাবেন কিন্তু তা পালন করা শেখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো,নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যে আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে,তারা হতাশাগ্রস্ত লোক।এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

এই পোস্ট সবাই বুঝতে পারবে না, বোঝার ক্ষমতা থাকা কথাও না, আমরা আমাদের চিন্তার শৃংখলায় আবদ্ধ সেখান থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা খুব কম মানুষের আছে ❤️

28/07/2020

#ইতিহাস

১৯৪৯ এর ফেব্রুয়ারিতে Council of Technical Education in Pakistan এর রিপোর্ট মোতাবেক ১৯৫৫ সালে করাচী ও ঢাকায় দু’টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সি. এল. আই. ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন-এর অর্থানুকুল্যে স্থাপিত হয় বর্তমানের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তখন যার নাম ছিল ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট (ইপিপিআই)। আমেরিকার ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসরনে পরিচালিত তিন বৎসর মেয়াদি চারটি প্রযুক্তিতে (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পাওয়ার) ১২০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্সটি Associate in Engineering নামে প্রত্যয়ন হতো। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী এই কোর্সে ১১টি টেকনোলোজি চলমান রয়েছে।

অবস্থান
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট
তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং পশ্চিমে ঢাকা- টংগী মহাসড়ক।[৩]

ক্যাম্পাস
মূল ক্যাম্পাসে রয়েছে চারতলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড় ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম ও ল্যাবরেটরী এবং একটি ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার। উত্তর পাশে সোনালি ব্যাংক ঢাকা পলিটেকনিক শাখা, পূর্বে পোষ্ট অফিস আছে। ঢাকা পলিটেকনিক ফিল্ড ক্যাম্পাস হতে একটু দুরে অবস্থিত।

প্রযুক্তি
একাডেমিক প্রযুক্তি সমূহের মধ্যে রয়েছে-

১. স্থাপত্য প্রযুক্তি
২. ইলেকট্রনিক্স প্রযুক্তি
৩. ইলেকট্রিক্যাল প্রযুক্তি
৪. ফুড প্রযুক্তি
৫. রসায়ন প্রযুক্তি
৬. কম্পিউটার প্রযুক্তি
৭. পরিবেশগত প্রযুক্তি
৮. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রযুক্তি(আর.এ.সি)
৯. মেকানিক্যাল প্রযুক্তি
১০. সিভিল প্রযুক্তি
১১. অটোমোবাইল প্রযুক্তি

সংগঠন
রাজনৈতিক
বাংলাদেশ ছাত্রলীগ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
সাংস্কৃতিক

ছাত্রাবাস
পূর্বে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল থাকলেও বর্তমানে ছাত্রদের জন্য ৩টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল রয়েছে।

১. লতিফ ছাত্রাবাস , এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্রাবাস

২. কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস

৩. জহির রায়হান ছাত্রাবাস

৪. মনিরুজ্জামান ছাত্রাবাস (এখন সংরক্ষিত শিক্ষক দের জন্য)

৫. কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস (এখন পওনী থাকে বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস )

৬. আজিজ ছাত্রাবাস (এখন পাওনী থাকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়)

প্রিয় ক্যাম্পাস ♥♥♥একসময় ইচ্ছে করেই শতবার পালাতাম আর এখন ইচ্ছে করলেও পালাতে পারি না।কারনটা হল ক্যাম্পাসের ইতিটানা এখানে ...
03/07/2020

প্রিয় ক্যাম্পাস ♥♥♥

একসময় ইচ্ছে করেই শতবার পালাতাম
আর এখন ইচ্ছে করলেও পালাতে পারি না।

কারনটা হল ক্যাম্পাসের ইতিটানা এখানে শেষ।

পেয়েছি অনেক ভাই-ব্রাদার, অনেক মামা, আর পেয়েছি জ্বালাতন করার জন্য অনেক ফ্রেন্ডস-সার্কেল।

বিশেষ করে ভালবাসার শিক্ষক, শিক্ষিকা🥰

29/05/2020
ভালোবাসা❤️জীবনের অবাধ স্বাধীনতার চিন্তাহীন নির্মল এক অধ্যায় ছিলো।
23/05/2020

ভালোবাসা❤️
জীবনের অবাধ স্বাধীনতার চিন্তাহীন নির্মল এক অধ্যায় ছিলো।

17/05/2019

গরম কালে সামান্য চুলোর গরম আমরা সহ্য করতে পারি না। সে আমরাই কিনা বলি, মুসলিম তো! জাহান্নাম থেকে এক সময় না এক সময় জান্নাতে যাবো! এই একই ব্যক্তিকে যদি চুলোর উপর ফুটন্ত পানিতে এক মিনিটের জন্য আঙ্গুল চুবিয়ে রাখতে বলা হয় তো তাকে লাখ টাকা দিলে ও রাখবে না অথচ সে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জাহান্নামের কঠিন আগুনের দহনকে ভ্রূক্ষেপই করছে না!!
এর চেয়ে বোকা কি কেউ আছে?

17/05/2019

"যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, তারা হলো সেইসব লোক যারা অনর্থক কথা বলে, এবং যারা অন্যকে ছোট করে, এবং যারা কথা বলার সময় নিজেদের (পাণ্ডিত্য) জাহির করে।" [তিরমিযি; হাদীস : ৬৩১]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। এই বদঅভ্যাস থাকলে আসুন, এখন থেকেই নিজেদের সংশোধন করি।

Address

Shahid Tajuddin Ahmed Sorony
Dhaka
1208

Telephone

029116724

Alerts

Be the first to know and let us send you an email when Latif Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category