Darul Quran Nooriya Madrasa & Orphanage

Darul Quran Nooriya Madrasa & Orphanage Main goal of this institution is to please Allah subahanuwata’ala. One of our main purpose is to make sure no children left behind for quality education.

All children’s are equal and they all deserve to have a better educated life.

13/08/2026

আলহামদুলিল্লাহ
এই সপ্তাহে আমাদের দুই মাদ্রাসায়
৩২ লক্ষ বার দরুদ শরীফ পাঠ সম্পন্ন হয়েছে।
প্রতি বৃহস্পতিবার বা‘দ এশা ইজতেমায়ী দোয়ায় শরীক হওয়ার দাওয়াত রইলো।

24/07/2026

আলহামদুলিল্লাহ!

প্রথম সাময়িক পরীক্ষার ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে দারুল কুরআন নূরীয়া মাদ্রাসা।

সুদূর খুলনা ও বাগেরহাট থেকে আমাদের হিফয ও নূরানী বিভাগের ছোট্ট শিক্ষার্থীরা পরিবার ছেড়ে আবারও কুরআনের ছায়াতলে ফিরে আসছে। এই দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।

আল্লাহ তাআলা তাদের সফর নিরাপদ করুন, ইলমে ও হিফযে বরকত দান করুন এবং কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমীন।

সকলের কাছে আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়ার আবেদন রইল।

#দারুল_কুরআন_নূরীয়া_মাদ্রাসা #হিফয #নূরানী #দোয়ার_আবেদন

আলহামদুলিল্লাহ আজ থেকে দারুল কোরআন নূরীয়া মাদ্রাসা-এর কিতাব বিভাগের সকল জামাতে ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।দীর্ঘদিনের প...
23/07/2026

আলহামদুলিল্লাহ
আজ থেকে দারুল কোরআন নূরীয়া মাদ্রাসা-এর কিতাব বিভাগের সকল জামাতে ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।

দীর্ঘদিনের পড়াশোনা, মেহনত ও প্রস্তুতির পর প্রিয় তালিবে ইলমরা আজ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এই পরীক্ষা তাদের অর্জিত জ্ঞান, পড়াশোনার অগ্রগতি ও প্রস্তুতি যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

আল্লাহ তা'আলা যেন আমাদের সকল শিক্ষার্থীকে পরীক্ষায় সফলতা দান করেন, তাদের ইলমে আমলে বরকত দান করেন এবং অর্জিত ইলম অনুযায়ী আমল করার তাওফীক দান করেন। ভবিষ্যতে তারা যেন দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেই তাওফীকও দান করুন।

সকলের নিকট আমাদের প্রিয় তালিবে ইলমদের জন্য বিশেষভাবে দোয়ার দরখাস্ত রইলো।

22/07/2026

আলহামদুলিল্লাহ
এই সপ্তাহে আমাদের দুই মাদ্রাসায়
১৯ লক্ষ ৬০ হাজার বার দরুদ শরীফ পাঠ সম্পন্ন হয়েছে।
প্রতি বৃহস্পতিবার বা‘দ এশা ইজতেমায়ী দোয়ায় শরীক হওয়ার দাওয়াত রইলো।

16/07/2026

শৈশব থেকেই সীরাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোয় আলোকিত হোক আমাদের সন্তানদের জিবন।

আমাদের নূরানী কিন্ডারগার্টেনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সিরাত পাঠদান চলছে।

শিশুমনে আজ যে ভালোবাসার বীজ রোপিত হবে, ইনশাআল্লাহ আগামী দিনে সেটিই উত্তম চরিত্র, আদর্শ ও তাকওয়ার বৃক্ষে পরিণত হবে।

আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করুক। আমিন।

15/07/2026

আলহামদুলিল্লাহ
এই সপ্তাহে আমাদের দুই মাদ্রাসায়
৩৭ লক্ষ ৪০ হাজার বার দরুদ শরীফ পাঠ সম্পন্ন হয়েছে।
প্রতি বৃহস্পতিবার বা‘দ এশা ইজতেমায়ী দোয়ায় শরীক হওয়ার দাওয়াত রইলো।

আলহামদুলিল্লাহ, আজ থেকে আমাদের দারুল কোরআন নূরীয়া মাদ্রাসার কিন্ডারগার্টেন বিভাগের ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।আল্লাহ ত...
11/07/2026

আলহামদুলিল্লাহ, আজ থেকে আমাদের দারুল কোরআন নূরীয়া মাদ্রাসার কিন্ডারগার্টেন বিভাগের ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।

আল্লাহ তাআলা আমাদের সোনামণি শিক্ষার্থীদের সর্বোচ্চ মনোযোগ ও মেধার সঙ্গে পরীক্ষা সম্পন্ন করার তাওফিক দান করুন, উত্তম ও কাঙ্ক্ষিত ফলাফল নসীব করুন এবং তাদের নেক, আদর্শবান ও দ্বীনদার হিসেবে গড়ে তুলুন। আমীন।

10/07/2026

আলহামদুলিল্লাহ
আগামীকাল থেকে আমাদের দারুল কোরআন নূরীয়া মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন বিভাগের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

আল্লাহ তাআলা আমাদের প্রতিটি শিক্ষার্থীকে পরিপূর্ণ প্রস্তুতির সথে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দান করুন। তাদের ইলমে বরকত দান করুন, সহিহভাবে কুরআন ও দ্বীনি শিক্ষা অর্জনের তাওফিক দিন এবং পরীক্ষায় উত্তম ফলাফল অর্জন করার তাওফিক নসীব করুন।

সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের জন্য বিশেষ দোয়া করবেন এবং যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত থাকার বিষয়ে সহযোগিতা করবেন।

আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে নেক, যোগ্য ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠার তাওফিক দান করুন এবং আমাদের এই দ্বীনি মেহনতকে কবুল করুন। আমীন।

09/07/2026

আলহামদুলিল্লাহ
আজ আমাদের দারুল কোরআন নূরীয়া মাদ্রাসার সকল ছাত্র ও সম্মানিত আসাতিযায়ে কেরামের জন্য দুপুরের মেহমানদারির সুন্দর আয়োজন করা হয়েছিল।

যিনি মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই খেদমতের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা তাঁর জান,মাল, রিজিক ও হায়াতে অফুরন্ত বরকত দান করুন।

তাঁর সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন, দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন এবং এই খেদমতকে তাঁর জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।

দোয়া করি আল্লাহ তা'য়ালা তিনার পিতা মাতা, স্ত্রী, সন্তান-সন্ততি, ভাই-বোন, আত্মীয়-স্বজন এবং জীবিত-মৃত সকল পূর্বপুরুষকে আপনার রহমত ও মাগফিরাত দ্বারা ধন্য করুন। তাঁদের সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমীন।

মাদ্রাসার সার্বিক কল্যাণ ও উন্নতির জন্য আন্তরিকভাবে দোয়া করবেন,আল্লাহ তা'য়ালা যেনো দারুল কোরআন নূরীয়া মাদ্রাসাকে ইলমে দ্বীনের এক মুবারক কেন্দ্র হিসেবে কবুল করেন।

আমাদের সম্মানিত আসাতিযায়ে কেরাম, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সকল দাতাগণের জান, মাল ও সময়ের মধ্যে বরকত দান করেন এবং এই প্রতিষ্ঠানের সকল দ্বীনি খেদমত কবুল করেন।

এ ধরনের নেক কাজে যারা এগিয়ে আসেন, আল্লাহ তাআলা তাঁদের উত্তম প্রতিদান দান করুন এবং আরও বেশী দ্বীনের খেদমতে অংশগ্রহণ করার তাওফিক দান করুন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তাঁর দ্বীনের খেদমতে কবুল করুন। আমীন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Darul Quran Nooriya Madrasa & Orphanage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Quran Nooriya Madrasa & Orphanage:

Shortcuts

Share

Category