07/09/2021
:মডেল টেস্ট সংক্রান্ত বিশেষ ঘোষণা:
প্রিয় লাইভ মডেল টেস্টে কিছু পরিবর্তন আনা হয়েছে। ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আলাদা আলাদা মডেল টেস্ট হবে। প্রতি রবিবার রাত ৯টায় মডেল টেস্ট হবে এবং বিজয়ীদের নিয়ে মঙ্গলবার রাত ৯টায় লাইভ অনুষ্ঠিত হবে।
প্রিয় ‘মডেল টেস্ট’ পর্ব-১০ অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর রবিবার রাত ৯টায়। এ পর্বে মোট ৬টি মডেল টেস্ট হবে—৮ম শ্রেণির গণিত, ৯ম শ্রেণির গণিত, ১০ম শ্রেণির গণিত, একাদশ শ্রেণির আইসিটি, দ্বাদশ শ্রেণির বাংলা এবং বিসিএস (সকল বিষয়)। মডেল টেস্টগুলোর জন্য নির্ধারিত সময় হচ্ছে ৩০ মিনিট। প্রতি প্রশ্নের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। প্রশ্ন সংখ্যাসহ বিস্তারিত তথ্য প্রিয় ক্লাসের ওয়েবসাইটে (https://priyoclass.com/) পাওয়া যাবে। ৮ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিজয়ীরা প্রত্যেকেই পুরস্কার হিসেবে পাবেন বই বা শিক্ষা উপকরণ। আর বিসিএসের বিজয়ীরা পাবেন ১০০০ টাকা।
শ্রেণিভিত্তিক কুইজগুলোতে শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশ নেবে বলেই আমরা প্রত্যাশা করি। সিনিয়ররা জুনিয়রদের মডেল টেস্টে অংশ নেবেন না। কেউ অংশ নিলে তাকে পুরস্কার দেওয়া হবে না। তবে বিসিএসে সবাই অংশ নিতে পারবেন।
মডেল টেস্টে অংশ নিতে প্রিয় ক্লাসের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত মডেল টেস্টে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ১২ সেপ্টেম্বর রবিবার রাত ৮টা। নিবন্ধন না করলে অংশ নেওয়া যাবে না। আপাতত অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে না। মোবাইলে ক্রোম বা অন্য কোনো ব্রাউজার দিয়ে প্রিয় ক্লাসের (https://priyoclass.com/) ওয়েবসাইটের মাধ্যমে মডেল টেস্টগুলোতে অংশ নেওয়া যাবে।
মডেল টেস্টে অংশ নিতে প্রিয় অ্যাকাউন্টে শিক্ষার্থীর ছবি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অবশ্যই দিতে হবে।
::কীভাবে নিবন্ধন করবেন:: প্রিয় ক্লাস ওয়েবসাইটে যাওয়ার পর আপনি কোন মডেল টেস্টে অংশ নেবেন, সেটিতে ক্লিক করুন। এরপর Register বাটনে ক্লিক করে নিবন্ধন করতে হবে। আপনি যদি ওয়েবসাইটে সাইন-ইন অবস্থায় থাকেন, তাহলে Register বাটনে ক্লিক করলেই নিবন্ধন হয়ে যাবে। অন্যথায় আপনাকে ফেসবুক বা জিমেইল দিয়ে সাইন-ইন/লগ-ইন করতে হবে। এরপর Register বাটনে ক্লিক করতে হবে। প্রিয়তে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তাদের নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না। আগের অ্যাকাউন্ট দিয়েই সাইন-ইন করতে পারবেন।
মডেল টেস্ট সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন https://priyoclass.com/ ওয়েবসাইটে কিংবা চোখ রাখুন প্রিয়'র ফেসবুক পেজে: https://www.facebook.com/priyolife এবং প্রিয় কুইজ গ্রুপে: https://www.facebook.com/groups/priyoquiz
এ ছাড়াও প্রিয়’র ইউটিউব চ্যানেলটি https://www.youtube.com/priyolife সাবস্ক্রাইব করে রাখতে পারেন।