Shyamgonj Model High School

Shyamgonj Model High School জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যা

tana+seca+cota এর রকম রাশির সরল করতে হলে সবচিন্তা বাদ দিয়ে sina এবং cosa রুপান্তর করলে রাশিটি ভগ্নাংশে পরিনত হবে। এরপর ল...
15/09/2021

tana+seca+cota এর রকম রাশির সরল করতে হলে সবচিন্তা বাদ দিয়ে sina এবং cosa রুপান্তর করলে রাশিটি ভগ্নাংশে পরিনত হবে। এরপর লসাগু করুন। লসাগু করার পর ভগ্নাংশের লবের অংশে কোন সূত্র হলে সূত্র গুলো প্রয়োগ করুন। এর লব ও হরের মধ্যে কমন থাকল এর কাজ করলেই সমাধান হবে

জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যা

অনুপাত নিয়ে আলোচনা দ্বিগুণানুপাত-কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গের অনুপাত কে দ্বিগুণানুপাত বলে। যেমন ৩^২ঃ৪^...
14/09/2021

অনুপাত নিয়ে আলোচনা
দ্বিগুণানুপাত-কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গের অনুপাত কে দ্বিগুণানুপাত বলে। যেমন ৩^২ঃ৪^২=৯ঃ১৬


দ্বিভাজিত অনুপাত-কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গনূলের অনুপাত কে দ্বিভাজিত অনুপাত বলে। যেমন √৯ঃ√১৬=৩ঃ৪

জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যা

ত্রিকোণমিতি সমাধানের সমাধান  করার নিয়ম-১cosA+sinA=1 এখানে আমাদের প্রথম যে বিষয় টি লক্ষ্য রাখতে হবে CosA ওsinAএর ঘাত এক থ...
13/09/2021

ত্রিকোণমিতি সমাধানের সমাধান করার নিয়ম-১
cosA+sinA=1 এখানে আমাদের প্রথম যে বিষয় টি লক্ষ্য রাখতে হবে CosA ওsinAএর ঘাত এক থাকতে হবে এবং ধ্রুব সংখ্যা সর্বোচ্চ 1থাকতে হবে। এখানে তাই আছে। তাই এর সমাধান করতে হলে প্রথমে উভয় পক্ষ কে বর্গ করতে হবে। বর্গ করলে একপাশে (a+b)^2 এর সূত্র তে পড়তে। সূত্র প্রয়োগ করার sinA^2+CosA^2 এই রকম একটি রাশি আসবে যার মান 1। এই ১ চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিতে হবে। ডানদিকে নিলে ১-১ হবে। এর পর বিযোগের কাজ শেষ করলে ডান দিকে ০ হবে। বিযোগের কাজ শেষ করলে 2sinAcosA=0 এই রকম একটি সমীকরণ পাওয়া যাবে। তারপর দুই দ্বারা ডানদিকের পদটি কে ভাগ করতে হবে। ভাগকরলে সমীকরণ টি SinAcosA=0এই আকারে হবে। বামদিকে দুটি পদ গুণ আকারে আছে। বীজগণিতের নিয়ম অনুযায়ী কতগুলো পদের গুনফল বা বর্গের সমষ্টি শূণ্য হলে তারা আলাদা আলাদা শূন্য হবে অর্থাৎ
SinA=0 বাcosA=0হবে
বা sinA=sin0
A=0
Or cosA=Cos90
A=90
এই ভাবে গণিত চেষ্টা করুন গণিতে সফলতা আসবে বলে আমি আশা। সম্পূন্ন সমাধান করে দেওয়া হলে আপনার কোন লাভ হবে না। গণিত নিজে নিজে চেষ্টা করুন। অন্যের সমাধান দেখে দেখে সমাধান করা থেকে দূরে থাকুন। দ্বিতীয় নিয়ম দিব আগামীকাল।

জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যা

মিশ্র অনুপাতঃ একাধিক সরল অনুপাতের পূর্ব রাশি গুলোর গুণ ফলা পূর্ব রাশি এবং উত্তর রাশি গুলোর গুণ উত্তর রাশি ধরে যে অনুপাত ...
13/09/2021

মিশ্র অনুপাতঃ একাধিক সরল অনুপাতের পূর্ব রাশি গুলোর গুণ ফলা পূর্ব রাশি এবং উত্তর রাশি গুলোর গুণ উত্তর রাশি ধরে যে অনুপাত গঠিত হবে তাকে মিশ্র অনুপাত বলে।যেমব ৫ঃ৮;৩ঃ৫;৩;২এর মিশ্র অনুপাত হল(৫×৩×৩ঃ৮×৫×২)=৪৫ঃ৮০=৯ঃ১৬

ব্যস্ত অনুপাত-একটি অনুপাতের উত্তর রাশি কে পূর্ব রাশিতে এবং পূর্ব রাশিকে উত্তর রাশিতে পরিনত করলে ব্যস্ত অনুপাতে রূপান্তর হবে।
যেমনঃ ৬ঃ৫ এর ব্যস্ত অনুপাত হল ৫ঃ৬।

সরল অনুপাত -দুটি রাশির অনুপাত কে সরল অনুপাত বলে। যেমন ৬ঃ১৩

জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যা

সরল অংক করার নিয়ম১/রেখা বন্ধনী ২/প্রথম বন্ধনী ৩/দ্বিতীয় বন্ধনী ৪/তৃতীয় বন্ধনী ৫/এর ৬/ভাগ ৭/গুণ  ৮/যোগ৯/বিয়োগ ১০/উত্তর এর...
12/09/2021

সরল অংক করার নিয়ম
১/রেখা বন্ধনী ২/প্রথম বন্ধনী ৩/দ্বিতীয় বন্ধনী ৪/তৃতীয় বন্ধনী ৫/এর ৬/ভাগ ৭/গুণ ৮/যোগ৯/বিয়োগ
১০/উত্তর এর গুণ চিহ্নের ন্যায় কাজ করে ভাগ থাকলে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে হবে। যেমন ৫এর ৫=২৫এবং ৫÷৬=৫×১/৬=৫/৬ হবে।
এই নিয়মের সরল অংক সমাধান করতে হবে। ধাপ গুলো না মানলে সরল অংক হবে না এমনকি উত্তর হলেও। গণিত মানেই কত গুলো ধাপ ও নিয়ম অনুসরণ করে সমাধান করা।

জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যা

অনুপাত হচ্ছে একই জাতীয় দুইটি রাশির মধ্যে তুলনা করা। দুটি রাশির মধ্যে প্রথম টি কে পূর্বরাশি দ্বিতীয় টিকে উত্তর রাশি বলে। ...
12/09/2021

অনুপাত হচ্ছে একই জাতীয় দুইটি রাশির মধ্যে তুলনা করা। দুটি রাশির মধ্যে প্রথম টি কে পূর্বরাশি দ্বিতীয় টিকে উত্তর রাশি বলে। অনুপাত কে ঃ এই দ্বারা প্রকাশ করা হয়। ঃএই চিহ্ন তুলে দিলে পূর্বরাশি লব এবং উত্তর রাশি হরে পরিনত হয়ে একটি সাধারণ ভগ্নাংশে পরিনত। কোন অনুপাতের মান ১ অপেক্ষা বড় হলে গুরু অনুপাত ১ অপেক্ষা ছোট হলে লঘু অনুপাত এবং ১ হলে একানুপাত বলে।

জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যা

নভেম্বরে এসএসসি পরীক্ষা, ডিসেম্বরে এইচএসসি
03/09/2021

নভেম্বরে এসএসসি পরীক্ষা, ডিসেম্বরে এইচএসসি

জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যা

রীতি – ২ টি (সাধু ও চলিত)২। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)৩। ভাষার মৌলিক অংশ – ৪ টি৪। ভাষার আলোচ্য বিষয় –...
02/09/2021

রীতি – ২ টি (সাধু ও চলিত)
২। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)
৩। ভাষার মৌলিক অংশ – ৪ টি
৪। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
৫। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
৬। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে – ৫০টি
৭। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
৮। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
৯। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি
১০। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি
১১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি
১২। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি
১৩। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
১৪। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
১৫। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
১৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
১৭। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
১৮। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
১৯। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
২০। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
২১। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
২২। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
২৩। স্পর্শ ধ্বনি – ২৫ টি
২৪। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)
২৫। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
২৬। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
২৭। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
২৮। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
২৯। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
৩০। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
৩১। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
৩২। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
৩৩। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি
৩৪। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
৩৫। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
৩৬। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
৩৭। কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ ।
৩৮। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার । দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।
৩৯। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।
৪১। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো – ২ ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) ।
৪২। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।
৪৩। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব লিঙ্গ)
৪৪। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা: একবচন, বহু বচন
৪৫। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)
৪৬। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
৪৭। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি ।
৪৮। বিভক্তি কত টি? = ৭টি ।
৪৯। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা: সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
৫০। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার । সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।
শেয়ার করে রাখুন । দ্রুত নতুন পোস্ট দেওয়া হবে।

জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যা

ব্রেকিংঃ ------------------------------------------------এসএসসি -এইচএসসি পরীক্ষার মানব বন্টন প্রকাশঃ-বিজ্ঞান বিভাগঃ- ১১ ...
30/08/2021

ব্রেকিংঃ
------------------------------------------------
এসএসসি -এইচএসসি পরীক্ষার মানব বন্টন প্রকাশঃ-

বিজ্ঞান বিভাগঃ- ১১ টি থেকে ২ টি CQ এবং ২৫ টি থেকে ১২ টি MCQ, ব্যবহারিক ৫ নিয়ে মোট ৩৭ নাম্বার।

মানবিক বিভাগঃ- ১১ টি থেকে ৩ টি CQ প্রশ্ন এবং ৩০ টি থেকে ১৫ টি MCQ, মোট ৪৫ নাম্বার।

বি.দ্রঃ মানবিক আর ব্যবসায়িক একই ভাবে পরীক্ষা হবে।
৩৭ নাম্বার ৪৫ নাম্বার কে ১০০ নাম্বারে কনভার্ট করা হবে।

30/08/2021

6+3 অক্টাল পদ্ধতিতে কত?

25/08/2021

পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ, টিকটক-লাইকিও বন্ধ হচ্ছে

24/08/2021

গণিত ও আইসিটি বিষয়ের উপর বিস্তারিত ক্লাসের ভিডিও আসছে। ভিডিও গুলো দেখে কথা গুলো আপনার খাতায় লিখে নিবেন তাহলে আপনার আর প্রাইভেট পড়তে হবে না।
লিটন মিয়া
বি.এসসি সম্মান
এম.এসসি গণিত

Address

Dhaka
2411

Telephone

+8801761355867

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shyamgonj Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shyamgonj Model High School:

Shortcuts

Share

Category