01/08/2024
Mirpur DOHS
Highly Standard Educational Coaching Centre.
01/08/2024
Mirpur DOHS
03/09/2022
আজ হামিংবার্ড দিবস
ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি, স্মৃতিতে বন্ধন অটুট রাখি।
16/07/2022
Humming Bird International Coaching Centre
24/02/2022
28/01/2022
প্রিয় স্যারকে হারালাম। প্রিয় স্যার উপেন্দ্র বাবু মহোদয়ের কথা বলছি ( শিক্ষক বাইদগাঁও উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা)। এই স্কুল ছিলো স্যারের দীর্ঘ জীবনের কর্মস্থল।
হাজারো ছাত্র-ছাত্রীর প্রিয় স্যার গতকাল নিজ বাস ভবনে ইহ জগতের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছেন।
শিক্ষক হিসেবে স্যার ছিলেন ছাত্রদের কাছে অসাধারণ জনপ্রিয়, গুনী, মিশুক। স্যার আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেও রেখে গেছেন অজস্র স্মৃতি ও ভালবাসা। যে স্মৃতিগুলো আমার এবং আমার মতো ( স্যারের ) হাজার হাজার ছাত্র ছাত্রীদের হৃদয়ে নাড়া দিয়ে হৃদয়ের অজান্তেই চোখ দুটোকে অস্রুসিদ্ধ হয়ে যাচ্ছে।
পাঁচ ছয় দিনে আগে হঠাৎ প্রিয় এই স্যারের কথা আমার খুব মনে পড়েছে। তখন ইচ্ছে ছিলো সহপাঠি কারো কাছে থেকে নাম্বার নিয়ে প্রিয় স্যারের সাথে কথা বলবো এবং স্যারকে দেখতে সরাসরি স্যারের বাসায় যাবো। কিন্তু প্রিয় স্যারের সাথে আরো কখনো দেখা হবে না।
প্রিয় উপেন্দ্রবাবু স্যার বেঁচে থাকবে তাঁর রেখে যাওয়া হাজার হাজার ছাত্র ছাত্রীদের হৃদয়ে সারাজীবন । আমরা হাজার হাজার ছাত্র ছাত্রীরা স্যারের দেওয়া শিক্ষা ও আদর্শ অনুসরণ ও অনুকরণ করে চলার চেষ্টা করবো।
শুধু এটাই কামনা করবো মহান সৃষ্টিকর্তা পরলোকে ভালো রাখুক প্রিয় স্যারকে।