Barachowna-Kutubpur College

"এমনই সোনার ছেলে- অকালে যার ঝরে গেল প্রাণ, মানাতে পারছি না নিজের মনকে -বারবার হচ্ছে অশ্রুস্নান।"কুতুবপুর গ্রামের আলহাজ্ব...
28/09/2024

"এমনই সোনার ছেলে- অকালে যার ঝরে গেল প্রাণ,
মানাতে পারছি না নিজের মনকে -বারবার হচ্ছে অশ্রুস্নান।"
কুতুবপুর গ্রামের আলহাজ্ব আবুল হাশেম এর ছেলে (প্রয়াত সাত্তার বিএসসি সাহেবের ভাতিজা) রাষ্ট্রপতি প্রফে. ড.ইয়াজুদ্দিন রেসিডেন্সিয়াল কলেজের বাংলা প্রভাষক বুলবুল আহমেদ কতকাল স্ট্রোক জনিত কারণে রাত ২:৩০ এর সময় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার জানাজা নামাজ আজ বাদ আসর কুতুপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
বুলবুল ছিলেন আমাদের গ্রামের অত্যন্ত মেধাবী এবং বিনয়ী একজন মানুষ। কুতুবপুরের সৃজনশীল যত কর্ম সব কিছুতেই ছিল বুলবুলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা। গ্রামকে নিয়ে ছিল তার অনেক পরিকল্পনা এবং স্বপ্ন। কত কথা, কত গল্প- বলে শেষ করা যাবে না। হয়তো জমানো ছিল অনেক কথা, ব্যক্ত করার সময়ই তো পেল না-------------.
তারএই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে জানাই সমবেদনা। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

সংশোধিত নোটিশ--- --- --- --- --২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও ...
05/09/2024

সংশোধিত নোটিশ
--- --- --- --- --
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে জেএসসি /সমমান ও এসএসসি /সমমান পরীক্ষায় পাস করেছে তাদের জেএসসি/সমমান, এসএসসি /সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট (নম্বর পত্র) ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি কলেজ অফিসে০৮/০৯/২০২৪তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে
অধ্যক্ষ এম এ রউফ।
সখীপুর আবাসিক মহিলা কলেজ।
সখিপুর, টাঙ্গাইল।

কৃতজ্ঞতা ------------------ সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও...
26/08/2024

কৃতজ্ঞতা
------------------
সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন। আমিন।
অধ্যক্ষ এম এ রউফ।

একটি হৃদয়বিদারক মৃত্যুকুতুবপুর গ্রামের খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে যার নান্দনিক অবদানের কথা শেষ করা যাবেনা, তিনি আর কে...
01/05/2024

একটি হৃদয়বিদারক মৃত্যু
কুতুবপুর গ্রামের খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে যার নান্দনিক অবদানের কথা শেষ করা যাবেনা, তিনি আর কেউ নয় আমাদের কামরুল, আমাদের সন্তান,আমার ভাগিনা কামরুল। । গত ১৯ এপ্রিল সৌদি আরবে একটি হাসপাতালে ব্রেন স্টোকে ৭ মাস থাকার পর মৃত্যুবরণ করে(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামীকাল কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ। মহান আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
কামরুল ছিল কুতুবপুর গ্রামের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র।
খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে তার ছিল সাফল্যমন্ডিতে অনেক স্মৃতি।
তার পিতা বীর মুক্তিযোদ্ধা কাদের মর্তুজা একজন গুণী শিক্ষক ছিলেন। (প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়া সত্বেও মুক্তিযোদ্ধার সনদ পাননি)
ছাত্র জীবনেই অনেক কষ্ট করে অনার্স পাস করার পর মাস্টার্স পরীক্ষার আর তার দেয়া হয়নি। তার পিতা মৃত্যুবরণ করার পর জীবন সংগ্রামে একটু সুখের অন্বেষণে সৌদি সৌদি আরব পারিজমান।সৌদি যাওয়া ৩ দিনের মাথায় তার মা মৃত্যুবরণ করেন। দুই বছরের মাথায় তার একমাত্র বোন মারা যায়।
এত শোক- তাপের ভিতরও জীবন সংগ্রামে যখন একটু একটু করে সুখের নাগাল পায় ঠিক তখনই ব্রেন স্ট্রোকে অজ্ঞান হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে সাত মাস পর মৃত্যুবরণ করেন।
তার একমাত্র জীবিত বড় ভাই নুরুজ্জামান (সেও অনেকটা অসুস্থ) তাকে দেখার জন্য সৌদি আরবে যায় , ভালো হাসপাতালেও ভর্তি করে। ভর্তির দুই দিনের মাথায় মারা যায় কামরুল । সময় সৃষ্টিকর্তার ইচ্ছা।

আমাদেরই বা কি করার আছে, সবই মহান সৃষ্টিকর্তার লীলাখেলা। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা ছাড়া আর কিছুই করার নাই।
নিজেই যেখানে অশান্ত, সান্ত্বনা দেওয়ার ভাষা কোথায় পাবো। সকলে দোয়া করবেন, আমিন।

Address

Dhaka

Telephone

+8801309114671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barachowna-Kutubpur College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Barachowna-Kutubpur College:

Shortcuts

Share

Category