BackBenchers Academy

BackBenchers Academy

Share

Abir Ahmed
গণিতের ভয়কে শক্তিতে পরিণত করার চেষ্টা এবং ভার্সিটি এডমিশন জার্নিতে আপনাদের পাশে থাকাই আমার লক্ষ্য. We Care about you & your Study problem.

Work for-(HSC ACADEMIC[ Math, Physics& ICT]+ VARSITY A Unit Preparation (PCMB)].

31/12/2025

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হয়ত খেয়াল করবেন অনেকদিন ধরেই পেজ এ তেমন ভিডিও, পোস্ট করা হয়না।
এবছরই হয়ত আমার অনলাইন পড়ানোর যাত্রা শেষ। পার্মানেন্টলি কখনো এটাই ফোকাসড থাকার প্লান আমার ছিলো না। যতটুকু পেরেছি ভালো লাগা আর দায়িত্ববোধের জায়গা থেকে চেষ্টা করেছি মাত্র। আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই। আগের মত একা এত ক্লাস, ব্যাচ রান করতে পারবো না কিছু কারণে। অনলাইনে এভাবে পড়ানোর যাত্রাটা ৩ বছরের কিছু বেশি সময়। খুবই ছোট পরিসরে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ এখান থেকে আমার লার্নিংস আমাকে জীবনে হেল্প করবে।

সবার জন্য শুভকামনা,চেষ্টা করেছি আমার জুনিয়রদের এডমিশন, একাডেমিক জার্নির একটা অংশ হওয়ার। যা পেয়েছি আলহামদুলিল্লাহ।
BEST OF LUCK ALL❤️

আবির আহমেদ
গণিত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৪র্থ বর্ষ
জানুয়ারি ১, ২০২৬

26/12/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কোন সাবজেক্ট উত্তর করলে কত সিট-

জীববিজ্ঞান + গণিত - ১৫৩৬
জীববিজ্ঞান - ৭৩৫
গণিত - ৯১১
(পদার্থ +রসায়ন + আইসিটি - বাধ্যতামূলক)

পরীক্ষায় নিজের পছন্দমতো যেকোনো সাবজেক্ট দাগানো যাবে। এইচএসসির মূল বিষয় বা ৪র্থ বিষয় এর ঝামেলা নাই

সাবজেক্ট পাওয়ার শর্ত হিসেবে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় গণিত/জীববিজ্ঞান/গণিত+জীববিজ্ঞান উত্তর করা হয়েছে এইটা বিবেচনা করা হবে

07/12/2025

Varsity Admission Series -19
Topic : Math 1st Paper ( অন্তরীকরণ)

#ভর্তিযুদ্ধ

28/08/2025

2nd timer যারা আছো, যারা এখনো কনফিউজড, কনফিডেন্স পাচ্ছো না তারা চাইলে আমার সেকেন্ড টাইমার এডমিশন ব্যাচে ভর্তি হতে পারো অথবা চাইলে অনলাইনে পার্সোনালি পড়তে পারো। আর খুবই অল্প সংখ্যক পোলাপান নিয়ে স্পেশাল নতুন ব্যাচ করব এডমিশনের।
এক্সট্রা কিছুই পড়ানো হয় না, যতটুকু দরকার, যেসব টপিক থেকে বেশি প্রশ্ন আসে, এনালাইসিস করে করে পড়ানো হয়।

ছবি: আমার এডমিশন ফিজিক্স ক্লাসের

24/08/2025

Varsity Admission Series -18
Topic : Physics 1st Paper ( মহাকর্ষ ও অভিকর্ষ)

#ভর্তিযুদ্ধ

23/08/2025

Feeling truly excited to share something close to my heart! 💙

If you're looking for a place where young minds can explore their creativity, curiosity, and culture all in one — Aims nation is the perfect choice!

✨ From Robotics to Drawing to Arabic, our students are already diving into hands-on, fun-filled learning experiences that spark both skill and imagination. And that’s just the beginning!

Even more exciting courses are on the way — we're growing bigger and better every day!

Let your child’s journey begin here — with guidance, heart, and a future-ready vision.

Aims Nation – Guiding futures with a parent's heart.

20/08/2025
20/08/2025

রাবির সি ইউনিটে সাবজেক্ট অ্যালোকেশন লিস্ট দেখে নাও।
কে কত মার্ক পেয়ে কোন পজিশন থেকে কোন বিভাগে সাবজেক্ট পেয়েছে সেই তালিকাই মূলত এটি।

17/08/2025

সবার জন্য শুভ কামনা❤️ ।
যারা পরিশ্রম করছো, তোমাদেরও এমন সুযোগ হোক🤲

11/08/2025

Math 1st paper: ফাংশন ও ফাংশনের লেখচিত্র
Basic to Advanced Class-07
Topic : ফাংশনের ডোমেন, রেন্জ নির্ণয় (part-03)

04/08/2025

1/0 = Infinite? ❌
1/0 = Undefined ( অসজ্ঞায়িত) ✅
Explanition.....

03/08/2025

রাত হয়ে গেছে। হয়ত তোদের অনেকে ঘুমিয়ে পড়েছিস। কিন্তু কাল HSC 25 এর উচ্চতর গণিত ১ম পত্র। আমার আদরের স্টুডেন্টস এ ছোট ভাইবোনদের উদ্দেশ্যে কিছু কথা-

আমি তোদের জন্য বড় বড় মোটিভেশনাল কথা বলবো না। শুধু এতটুকুই বলি —
এই একটা বিষয়ের জন্য তোরা গত দুই বছর অনেক পরিশ্রম করছিস। অনেক রাত জেগেছিস, ভয় পেয়ে থেকেছিস, আবার চেষ্টা করছিস।

কালকে পরীক্ষা ভালোই হবে, ইনশাআল্লাহ। গণিতে ভয় পাওয়ার কিছু নেই

হয়ত সব প্রশ্ন পারবি না — কিন্তু পারা প্রশ্নগুলো ঠিক ঠাক লিখে আসবি।
যার যা জানা আছে, সেটা ঠিকঠাক লিখে আসলে — তোকে কেউ আটকাতে পারবে না।
ম্যাট্রিক্স, ক্যালকুলাসের ক্যালকুলেশনগুলো মাথাঠান্ডা রেখে করিস, ত্রিকোণমিতি, সরলরেখা, বৃত্ত এর সূত্রগুলো দেখে যাইস ভালোমত।

গণিত মানেই পারফেকশন না, গণিত মানে শেখা আর লড়ার সাহসের নাম।

ঘুমিয়ে পড়ার আগে নিজেকে বল — "আমি পারবো, যতটুকু জানি সেটা দিয়েই আমি লড়বো।"
আর কালকে কেন্দ্রে গিয়ে মাথা ঠাণ্ডা রাখবি, সময় বুঝে লিখবি — দেখবি ভালো হবে।

তোর জায়গায় আজকে আমিও থাকতাম… ঠিক এই কথাগুলো আমিও শুনতে চাইতাম।
তাই বলছি — নিজের উপর ভরসা রাখ। সবার জন্য শুভকামনা রইল❤️
আবির আহমেদ
গণিত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka