08/03/2023
মাওলায়ে কায়েনাত ইমাম আলী ইবনে আবি তালিব আঃ বলেছেন,
"তোমার সদাচরণ দ্বারা তোমার সাথিদের সতর্ক কর এবং তাদের প্রতি আনুকূল্য দেখিয়ে তাদের মন্দ মনোভাব দূরীভূত কর।"
যদি মন্দের পরিবর্তে মন্দ করা হয়, গালির পরিবর্তে গালি দেয়া হয় তবে শক্রতা ও বিবাদের দরজাই খুলে দেয়া হয়। কিন্তু একজন মন্দ স্বভাবের লোকের প্রতি যদি দয়া দেখানো হয় এবং যদি ভদ্রোচিত ব্যবহার করা হয় তবে সেও তার আচরণ পরিবর্তন করতে বাধ্য হবে। একদিন ইমাম হাসান মদিনার একটি বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একজন সিরিয়ান তার মহান ব্যক্তিত্ব দেখে তার পরিচয় জানতে চাইলে লোকেরা বললো, “ইনি হাসান ইবনে আলী।” এতে লোকটি উত্তেজিত হয়ে গেল এবং তার কাছে এসে তাকে গালাগালি করতে লাগলো। ইমাম শান্তভাবে তার গালমন্দ শুনলেন। যখন সে থামলো তখন ইমাম বললেন মনে হয় তুমি এখানে একজন আগন্তুক। সে স্বীকার করলো। তখন ইমাম বললেন তাহলে তুমি আমার সঙ্গে আস এবং আমার সঙ্গেই থাক। তোমার কোন অভাব থাকলে আমি তা পূর্ণ করে দেব। আর যদি তুমি আর্থিক সহায়তা চাও তাও আমি পূরণ করে দেব। লোকটি এ দয়াদ্র কথা ও চমৎকার ব্যবহার দেখে ভীষণ লজ্জিত হয়ে গেল এবং নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলো। এরপর থেকে সে লোকটি জীবনে ইমামের চেয়ে বেশি শ্রদ্ধাবোধ আর কারো জন্য করে নি।
(মুবাররদ।***, ১ম খণ্ড, পৃঃ ২৩৫; ২য় খণ্ড পৃঃ ৬৩; শাফী***, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৫২: আশরাফ*, ২য় খণ্ড, পৃঃ ১১-১২; শাহরাস শুব***, ৪র্থ খণ্ড, পৃঃ ১৯; মজলিসী***, ৪৩তম খণ্ড, পৃঃ ৩৪৪)।
-নাহজ আল বালাঘা,খন্ড-০৮,১৫৮
-------------------------------------------------------------------
আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম।💖
আল আজাল ইয়া মাওলা ইয়া সাহিবুজ্জামান।ইয়া মাহদী আঃ আদরিকনী।
বিঃদ্রঃনাহজ আল বালাঘা এন্ড্রোয়েড এপ্স বা পিডিএফ পেতে ইনবক্সে যোগাযোগ করুন।💖🌹