Kabir's JOB GUIDE

Kabir's JOB GUIDE এই পেইজটি নিবন্ধনঃ(স্কুল-কলেজ) এবং সরকারি চাকুরির (১১-২০)গ্রেড এর প্রস্তুতির জন্য।

25/03/2025

💥 পদসংখ্যা বাড়িয়ে খাদ্য অধিদপ্তরের ১৭৯১ টি পদের বিশাল পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
🔥 খাদ্য অধিদপ্তরের ২০২৩ সালের সার্কুলারে পদসংখ্যা ছিল ১৩৭৭ টি। কিন্তু ২০২৫ সালের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে ১৭৯১ টি পদ রাখা হয়েছে ।
🔻🔻 অনলাইনে আবেদন শুরু করার তারিখ ও সময়- ০৮/০৪/২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা।
🔻🔻 অনলাইনে আবেদন করার শেষ তারিখ ও সময়- ০৭/০৫/২০২৫ খ্রি. বিকেল ৫:০০ টা।
💠💠 বয়সসীমা- ০৭/০৫/২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।
🎯 ১৩ গ্রেডের নাম ও পদ সংখ্যা-
১ । উপ-খাদ্য পরিদর্শক- ৪২৯ টি,
২। সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ১৩ ৫ টি।
🎯 ১৪তম গ্রেডের নাম ও পদসংখ্যা-
৩। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ১৩ টি,
৪। উচ্চমান সহকারী- ২৫ টি,
৫। অডিটর - ৮ টি,
৬। হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার- ৩ টি,
৭। ল্যাবরেটরী টেকনিশিয়ান- ৭ টি,
৮। মেকানিক্যাল ফোরম্যান- ৩ টি,
৯। ইলেকট্রিক্যাল ফোরম্যান- ৩ টি।
🎯 ১৫তম গ্রেডের নাম ও পদসংখ্যা-
১০। সহকারী উপ-খাদ্য পরিদর্শক- ৩১৭ টি,
১১। অপারেটর- ১৮ টি,
১২। সহকারী ফোরম্যান- ৪ টি,
১৩। মিলরাইট- ৫ টি,
১৪। ইলেকট্রিশিয়ান- ১১ টি,
১৫। ড্রাইভার- ৫০ টি।
🎯 ১৬তম গ্রেডের নাম ও পদসংখ্যা-
১৬। অফিস-সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৪৩৬ টি,
১৭। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর- ৭২ টি,
১৮। ল্যাবরেটরি সহকারী- ২ টি,
১৯। সহকারী অপারেটর - ৩৬ টি,
২০। স্টেভেডর সরদার - ৬ টি,
২১। ভেহিক্যাল মেকানিক- ৯ টি,
২২। সহকারী মিলরাইট- ৬ টি,
২৩। মিল অপারেটিভ- ১২৫ টি,
২৪। সাইলো অপারেটিভ- ১৭৪ টি,
২৫। স্প্রেম্যান- ২৪ টি।
🎯 সুযোগ সুবিধা
একজন সরকারি কর্মচারী হিসেবে যে ধরনের সুযোগ-সুবিধা সরকার কর্তৃক নির্ধারণ করা আছে সেগুলো অবশ্যই সে ভোগ করবে তবে উপ খাদ্য পরিদর্শক ও সহকারী খাদ্য পরিদর্শক বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। এই পদের সুবিধা হল সরকারি ম্যাজিস্ট্রেট না হয়েও মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবে আবার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩-৪ জন এর সদস্য নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবে । তবে এ পদের কিছু পোস্টটি বন্দর বা স্থল বন্দর কেন্দ্রিক নিয়োগ দেয়া হয়ে থাকে আমদানি রপ্তানি পণ্যের ভেজাল ও গুণগত মান পরীক্ষা করার জন্য।
প্রস্তুতির জন্য করণীয়
🎯 খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। এতে কয়েক লাখ প্রার্থী অংশগ্রহণ করে থাকেন। ১৩তম গ্রেড থেকে ১৯তম গ্রেডের যেকোনো চাকরির পরীক্ষায় বেশির ভাগ প্রশ্নই আগের প্রশ্ন থেকে হয়ে থাকে। তাই জব সলিউশন পড়ার কোনো বিকল্প নেই। বিসিএস প্রিলিমিনারি, নিবন্ধন, প্রাইমারি, পিএসসির অন্যান্য নিয়োগ এবং সাম্প্রতিক জব সলিউশন ব্যাখ্যাসহ পড়ুন। এ ছাড়া খাদ্য অধিদপ্তরের আগের বছরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে পড়ুন। আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন কোনো কোনো টপিক থেকে প্রশ্ন বেশি হয়ে থাকে।
🎯 যেহেতু খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা, তাই খাদ্যসংশ্লিষ্ট সব তথ্য আয়ত্তে থাকা উচিত। খাদ্য ও কৃষিবিষয়ক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, বিভিন্ন খাদ্যশস্য, কৃষিপণ্য উৎপাদনে শীর্ষ জেলা ও বিশ্বে অবস্থান, উন্নত জাতের বিভিন্ন বীজ, বিশ্বের প্রধান প্রধান খাদ্য উৎপাদক দেশ, খাদ্য ও পুষ্টি এবং বাংলাদেশের বন্দর সম্পর্কে জানবেন।

🌹🌹 সিলেবাস🌹🌹
🎀 ক. বিজ্ঞপ্তির ক্রমিক নং ১, ৪, ৫, ৬ ও ১০ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

🎀 খ. বিজ্ঞপ্তির ক্রমিক নং ২, ৩, ১৬ ও ১৭ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অতপর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

🎀 গ. বিজ্ঞপ্তির ক্রমিক নং ৭, ৮, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৪ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত/পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

🎀 ঘ. বিজ্ঞপ্তির ক্রমিক নং ১৫ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা এবং বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

🎀 ঙ. বিজ্ঞপ্তির ক্রমিক নং ২৫ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

সবার আগে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ও সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সমন্ধে কিছুটা ধারণা নেয়া যাক-
১। বাংলা- ৩০ বা ২৫
২। ইংরেজি - ৩০ বা ২৫
৩। গণিত- ২০ বা ২৫
৪। সাধারণ জ্ঞান- ২০ বা ২৫
= মোট : ১০০ নাম্বার।
তো এবার আসুন কোন বিষয়ের জন্য কী কী পড়বেন
= সর্বপ্রথম বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন সমাধান করুন, কেবল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান ও ICT ( বিশেষ করে ৩৫- ৪৫তম পর্যন্ত) বাকি সাবজেক্টগুলো বাদ দিন। এখন ব্যাখ্যাসহ না পড়ে কেমল প্রশ্ন ও উত্তরসহ ভালোভাবে রিডিং পড়ুন।
এবার আসি সাবজেক্ট অনুসারে কী পড়বেন-
১। ইংরেজি: এই অংশের জন্য অনেকে ভয় পায়। ভয়ের কিছু নেই।
এখান থেকে সহজেই নাম্বার তুলতে পারবেন নিচের কমন টপিকগুলো পড়লে:
১। প্রথমে ভালোভাবে পড়ে ফেলুন Right Form of Verbs ও Subject-Verb Agreement, কারণ বিগত সালে প্রশ্ন Analysis করে দেখিছি আমরা এখন থেকে ৩-৪ টি প্রশ্ন থাকে গড়ে। এই টপিকগুলোর সাথে
পড়বেন Condition Sentence. এটি মূলত Right Form of Verbs ও Subject-Verb Agreement এর অংশ
২। Preposition: ১-২ থাকে।
৩। Phrases & Idimoms: ৩-৪টি থাকে।
৪। Sentence Correction: 1-2
৫। Synonym ও Antonym. ২-৩ থাকে।
৬। Identification of Parts of Speech. এখান থেকে ১-২ থাকে
*ইংরেজি সাহিত্য থেকেও মাঝে মধ্যে ১-২টি প্রশ্ন থাকে। এর জন্য শুধু ৩৫-৪৫তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো পড়লেই হবে আশা করি
২। বাংলা: এই অংশে বাংলা ব্যাকরণ ও সাহিত্য দুটি মিলেই প্রশ্ন আসে।
ব্যাকরণ থেকে কোন কোন টপিক গুলো পড়বেন?
যে টপিকগুলোর নাম বলছি তা ধরে ধরে পড়বেন।
১। শুদ্ধ শব্দ। বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নেই। এই টপিক থেকে ২-৩ পেতে পারে।
২। সমার্থক/প্রতিশব্দ। এই টপিক থেকে ২-৩ পেতে পারেন।
৩। বিপরীত শব্দ। এখান থেকে ১-২ পেতে পারেন।
৫। সমাস। ১-২ থাকে।
৬। সন্ধি। ১-২ থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
৮। এক কথা প্রকাশ। ১-২ থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
৯। কারক-বিভক্তি। ২-৩ থাকে।
১০। বাংলা ব্যাকরণের আলোচ্য ৪টি বিষয় পড়ুন ভালো করে। পড়া অল্প কিন্তু ১ থাকে সাধারণত এখন থেকে।
১১। বাগধারা। ১-২ থাকে। বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে।
১২। বাংলা ধ্বনি ও বর্ণ। ২-৩ টি
১৩। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ।
১৪। উপসর্গ
*বাংলা সাহিত্যের জন্য যা যা পড়বেন-
১। রবীন্দ্রনাথ
২। নজরুল
৩। জসীম উদদীন
৪। বঙ্গিমচন্দ্র
৫। মধ্যযুগ বিস্তারিত বইয়ে যা দেয়া মধ্যযুগ নিয়ে শুধু তা পড়লেই হবে।]
৬। বাংলা সাহিতের প্রথম
৭। বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক।
৮। কবি সাহিত্যিকের ছদ্মনাম।
৯। বাংলা সাহিত্যের বিখ্যাত সংবাদপত্র
১০। বাংলা লিপির উৎপত্তি।
#গণিত:
১। বীজ গণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ১-২টি।
২। লাভ-ক্ষতি (শতকরা)। ১-২টি
৩। সুদ-কষা (শতকরা)। ১-২টি
৪। কাজ ও সময়। ১টি
৫। বয়স। ১টি
৬। অনুপাত ১-২ টি
৭। লসাগু ও গসাগু ১-২ টি
৮। বৃত্ত ১ টি
৯। ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সম-দ্বিবাহু, বিষম বাহু). ১-২টি
১০। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র।
১১। সংখ্যা ও গড়। ১-২টি
১২। বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়।
১৩। দশমিক ও দশমিকের বির্গমূল নির্ণয়।
#সাধারণ জ্ঞান:
এই অংশে বাংলাদেশ + আন্তর্জাতিক + বিজ্ঞান+ ICT মিলিয়ে প্রশ্ন হয়।
তাই এখন পড়ুন-
১। বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি,
বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন।
২। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ
৩। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, মুজিবনগর সরকার।
৪। ৬ দফা, যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ এর গণ অভুত্থান, ১৯৭০ এর নির্বাচন, আগরতলা ষড়যন্ত্র মামলা।
৫। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, ৭ ই মার্চের ভাষণ, ২১ ফেব্রুয়ারি ও সুন্দরবনের স্বীকৃতি।
৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৮। বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও উন্নয়ন। যেমন GDP প্রবৃদ্ধি, মাথাপিছু আয়।
৯। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপাধি
১০। বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনের অবস্থান ও প্রতিষ্ঠা।
১১। বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন
১২। আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
১৩। বিভিন্ন দেশের মুদ্রার নাম। শুধু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যেসব দেশের মুদ্রার নাম এসেছে তা পড়ুন এখন।
১৪। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস। যে দিবসগুলো ভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন।
১৫। ক্রিকেট খেলা ও বিশ্বকাপ ফুটবল-২০২৩ ও ২০২২।
Collected

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ :পদ সংখ্যাঃ ২৫৫টিআবেদন শুরু: ৬ এপ্রিল ২০...
25/03/2025

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ :
পদ সংখ্যাঃ ২৫৫টি
আবেদন শুরু: ৬ এপ্রিল ২০২৫
আবেদনের লিংক: https://ndr.teletalk.com.bd/
আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল ২০২৫

25/03/2025

✍মেগা নিয়োগ বিজ্ঞপ্তি
✍️পদ সংখ্যা ১৩৩০
✍️পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)
✍️আবেদন শুরুঃ ২৫ মার্চ ২০২৫
✍️আবেদনের শেষ তারিখঃ ১৪ এপ্রিল ২০২৫

25/03/2025
24/03/2025
লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
24/05/2024

লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

24/05/2024

Address

Dhaka

Telephone

+8801572596268

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabir's JOB GUIDE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share