Islamic Knowledge

Islamic Knowledge

Share

Islamic Knowledge, Motivation, Success History, specially helps to change life style

দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য একটি শক্তিশালী টিম ও গ্রুপ গঠন করে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থান এই পাঁচটি বিষয়ে স্বয়ংসম্পূর্ণ করাই আমাদের একমাত্র লক্ষ্য। ২০২৩ থেকে ২০২৮ এই পাঁচ বছরে কমপক্ষে ১০ লক্ষ মানুষকে নিয়ে আমরা একটি শক্তিশালী গ্রুপ তৈরির মাধ্যমে এটা বাস্তবায়ন করতে চাই। একটি মহৎ কাজে আপনিও নিজেকে যুক্ত করুন। খুব অল্প সময়ে আপনার স্বপ্ন গুলোও পূরণ হতে শুরু করবে ইনশাআল্লাহ।

10/04/2026

বগুড়া-৬ আসনের (সদর) উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী রেজাউল করিম ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লায় পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
উপনির্বাচন ঘিরে দিনভর নানা অভিযোগ তোলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান। দুপুরে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা বিএনপির পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছেন। ফলে মাগুরার মতো বগুড়া-৬-এ একটি প্রহসনের উপনির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হলো।
বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটানিং কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, উপনির্বাচনে ১৫১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৩ শতাংশ।





03/04/2026

বাংলাদেশে ধেয়ে আসছে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় যা করোনার চেয়েও ভয়াবহ হতে পারে।
সুতরাং সাবধান।
কিভাবে বাচবেন এখনই জেনে নিন!!!!
মধ্যপ্রাচ্যে অস্থিরতা মানে হলো সারা দুনিয়ার অর্থনীতিতে অস্থিরতা। জ্বালানির দাম বাড়বে তার চেয়েও ভয়ঙ্কর হয়ে দেখা দিবে জ্বালানির ঘাটতি। ফলে সকল প্রকারের দ্রব্যমূল্য উর্ধ্বমুখী হবে।





@ Alor Poth - আলোর পথ

26/03/2026

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
২৩ জনের মরদেহ উদ্ধার, তাদের নাম ঠিকানা দেখুন, আপনার পরিচিত কেউ আছে কি না এই তালিকায়?
১। রেহেনা আক্তার(৬১) স্বামী- মৃত ইসমাঈল হোসেন খান, গ্রাম- ভবানীপুর, লালমিয়া সড়ক, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী।
২। মর্জিনা খাতুন(৫৬) স্বামী- মো: আবু বক্কর সিদ্দিক, গ্রাম- মজমপুর, ওয়ার্ড নং-১৮, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া।
৩। রাজীব বিশ্বাস(২৮) পিতা- হিমাংশু বিশ্বাস, গ্রাম+ডাকঘর - খাগড়বাড়ীয়া, থানা- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪। জহুরা অন্তি(২৭) পিতা- মৃত ডা: আবদুল আলীম, গ্রাম- সজ্জনকান্দা, ৫ নং ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা।
৫। কাজী সাইফ(৩০) পিতা- কাজী মুকুল, গ্রাম- সজ্জনকান্দা, ৫ নং ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা।
৬। মর্জিনা আক্তার(৩২) স্বামী- রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ইউপি- ছোট ভাকলা, উপজেলা- গোয়ালন্দ, রাজবাড়ী।
৭। ইস্রাফিল(৩) পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম- ধুশুন্দু, ইউপি- সমাজপুর, উপজেলা-খোকসা, কুষ্টিয়া।
৮। সাফিয়া আক্তার রিন্থি(১২), পিতা-রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ইউপি- ছোট ভাকলা, উপজেলা- গোয়ালন্দ, রাজবাড়ী।
৯। ফাইজ শাহানূর(১১) পিতা- বিল্লাল হোসেন, গ্রাম- ভবানীপুর, ইউপি- বোয়ালিয়া, উপজেলা-কালুখালী, রাজবাড়ী।
১০। তাজবিদ(৭) পিতা- কেবিএম মুসাব্বির, ৫ং ওয়ার্ড, সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী।
১১। আরমান খান(৩১), পিতা- আরব খান, পশ্চিম খালখোলা, উপজেলা- বালিয়াকান্দি, রাজবাড়ী।
(গাড়ির চালক)
১২। নাজমিরা জেসমিন(৩০), স্বামী- আব্দুল আজিজ, গ্রাম- বেলগাছি, ইউপি- মদেন্দ্রপুর, উপজেলা-কালুখালী, রাজবাড়ী।
১৩। লিমা আক্তার(২৬) পিতা- সোবাহান মন্ডল, গ্রাম-রামচন্দ্রপুর, ইউপি- মিজানপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
১৪। জোস্ন্যা(৩৫) স্বামী- মান্নান মন্ডল, গ্রাম- বড় চর বেনি নগর, ইউপি- মিজানপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
১৫। মুক্তা খানম(৩৮) স্বামী- মৃত জাহাঙ্গীর আলম, পিতা- সিদ্দিকুর রহমান, গ্রাম- নোয়াধা, ইউপি- আমতলী, উপজেলা-কোটালীপাড়া, গোপালগঞ্জ।
১৬। নাছিমা(৪০)স্বামী- মৃত নূর ইসলাম,গ্রাম-মথুয়ারাই, ইউপি-পলাশবাড়ী, উপজেলা-পার্বতীপুর , দিনাজপুর ।
১৭। আয়েশা আক্তার সুমা(৩০), স্বামী- মো: নুরুজ্জামান, গ্রাম- বাগধুনিয়া পালপাড়া, উপজেলা-আশুলিয়া, ঢাকা জেলা।
১৮। সোহা আক্তার(১১) পিতা- সোহেল মোল্লা, গ্রাম-রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী।
১৯। আয়েশা সিদ্দিকা(১৩) পিতা- গিয়াসউদ্দিন রিপন, গ্রাম+ইউপি-সমসপুর, উপজেলা-খোকসা, কুষ্টিয়া।
২০। আরমান(৭ মাস), পিতা- নুরুজ্জামান, গ্রাম- খন্দকবাড়িয়া, ইউপি-কাচেরকোল, উপজেলা-শৈলকুপা, ঝিনাইদহ।
২১। আব্দুর রহমান(৬) পিতা-আব্দুল আজিজ, গ্রাম- মহেন্দ্রপুর, ইউপি-রতনদিয়া, উপজেলা-কালুখালী, রাজবাড়ী।
২২। সাবিত হাসান(৮) পিতা- শরিফুল ইসলাম, গ্রাম- আগমারাই, ইউপি-দাদশি, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
২৩। আহনাফ তাহমিদ খান(২৫) পিতা-ইসমাইল হোসেন খান, গ্রাম-ভবানীপুর, ৮নং ওয়ার্ড, রাজবাড়ী সদর।
রাজবাড়ি সদর হাসপাতালে মরদেহ সনাক্তকরণ চলছে।

20/03/2026

Eid Mubarak. ঈদ মুবারক। শতবর্ষের অমর গান দিয়ে শুরু হোক এবারের ঈদ।



16/03/2026

ALLAH Lovers ❤️❤️. আল্লাহ প্রেমিক সবাই কে দেখতে চাই। ❤️❤️❤️রিয়্যাক্ট দিতে ভুলবেন না।

15/03/2026

এই সাদা কালো ছবিটা দেখলে কি মনে হয়!!! দেশ কি পেছনের দিকে হাঁটছে?
আপনার মূল্যবান মতামত দিন।

14/03/2026

🌙Charity and Sadaqah is one of the most beautiful acts in Islam. 🤲দান – মানুষের জন্য ভালোবাসা, আল্লাহর নিকট তা ইবাদত🤲
ইসলামে দান শুধু একটি সামাজিক কাজ নয়, এটি একটি মহান ইবাদত। দানের মাধ্যমে মানুষের কষ্ট লাঘব হয় এবং সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়।
📖 আল্লাহ তাআলা বলেন:
“যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো—যা থেকে সাতটি শীষ জন্মায়, আর প্রতিটি শীষে থাকে একশত দানা।”
🤲 দানের কিছু গুরুত্বপূর্ণ দিকঃ
✅ দান সম্পদ কমায় না, বরং বরকত বাড়ায়।
✅ গোপনে দান করলে আল্লাহ বেশি পছন্দ করেন।
✅ সামর্থ্য অনুযায়ী ছোট দানও আল্লাহর কাছে অনেক মূল্যবান।
✅ দান মানুষের বিপদ ও গুনাহ মাফের কারণ হতে পারে।
💡আসুন আমরা সবাই বেশি বেশি দান করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

14/03/2026

তেলবাজির রাজনীতি আমরা কেউ আর দেখতে চাই না। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীদের কথার মধ্যে তেল মারার বিষয়টা ফুটে উঠছে।

13/03/2026

🤲Dua of Tarabeeh Salah, Haramin Sharif, Imam Sudaisi. Heart touching






12/03/2026

🌙 Dua of Sabe Kadar– অমূল্য এক আমল 🌙
রমজানের শেষ দশকের সবচেয়ে মহিমান্বিত রাত হলো শবে কদর। এই রাত সম্পর্কে কুরআনে বলা হয়েছে— “লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।”
এই মহামূল্যবান রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)
একটি বিশেষ দোয়া বেশি বেশি পড়ার জন্য শিক্ষা দিয়েছেন ।
📿 দোয়াটি হলো:
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা‘ফু আন্নি।
অর্থ:
হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; তাই আমাকে ক্ষমা করে দিন।
আসুন, শবে কদরের এই বরকতময় রাতকে কাজে লাগাই এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করি।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Topical Alauddin Tower. Level 6/A. Rajlokkhi. Sector 3. Uttara. Dhaka
Dhaka