18/09/2026
আপনার ঘরে যদি আদরের সন্তান থাকে, তবে বর্তমান যুগে এই বইটি প্রতিটি পরিবারে থাকা অত্যন্ত জরুরি।
বাজারে প্যারেন্টিং নিয়ে অনেক বই থাকলেও, প্রযুক্তির ব্যবহার ও স্ক্রিন আসক্তির যে নীরব আগ্রাসন চলছে—তা মোকাবিলায় একটি সবিস্তার ও বাস্তবসম্মত গাইডলাইনের অভাব ছিল। এই অভাব পূরণ করতেই বইটি লেখা হয়েছে।
বইটি থেকে যা জানতে ও শিখতে পারবেন:
• সন্তান কেন মোবাইল ছাড়া কিছু বুঝে না? এর জন্য দায় কার এবং কীভাবে এই অভ্যাস থেকে মুক্ত করবেন?
• জিওফেন্সিং, ডার্ক প্যাটার্নস, টেক্সনোফারেন্স ও সাইবার বুলিংয়ের মতো জটিল প্রযুক্তিগত ঝুঁকি থেকে সন্তানকে সুরক্ষিত রাখার সহজ উপায়।
• সন্তানের জেদ, খিটখিটে মেজাজ কিংবা 'স্পিচ ডিলে' প্রতিরোধ করে পজিটিভ প্যারেন্টিং, কোডিং ও শিক্ষণীয় অ্যাপের মাধ্যমে তার মেধার বিকাশ।
• সস্তা ডোপামিনের প্রযুক্তি সরিয়ে সন্তানের সাথে মানসম্পন্ন সময় কাটানো এবং সুদৃঢ় মানসিক বন্ধন গড়ে তোলার কৌশল। কখন সন্তানকে স্ক্রিন দিবেন, কত সময় দেয়া উচিৎ । কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করা সন্তানের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করবেন। প্রোগ্রামিং এর সাথে পরিচয় করে দেয়া, ইংরেজি ও গনিতে পারদর্শীর জন্য প্রযুক্তিকে কিভাবে কাজে লাগাবেন। সন্তানের শৈশব, চোখের জ্যোতি ও উজ্জ্বল ভবিষ্যৎ রক্ষা করতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সঠিক সময়ে সঠিক নির্দেশনাই সন্তানের জীবন বদলে দিতে পারে!
#প্রযুক্তি #প্যারেন্টিং #প্রযুক্তি_ও_প্যারেন্টিং