02/11/2024
আসসালামুআলাইকুম,
প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা,
তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে এবং আশা করি তোমাদের ভর্তি প্রস্তুতি খুব ভালোভাবেই অগ্রসর হচ্ছে।
আজকে তোমাদের এডমিশন ইংলিশ নিয়ে কিছু দিক নির্দেশনা দেব।
বিগত বছর গুলোতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ এর মাধ্যমে দেখা যায় যে, শতকরা প্রায় ৮০ জন শিক্ষার্থী ইংরেজিতে ফেইল করেছে। আর এর প্রধান কারণ হলো ইংরেজিতে দুর্বলতা।
আমাদের দেশের একটি বড় সমস্যা হল এডমিশন ইংলিশ এবং একাডেমিক ইংলিশ এর মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। একাডেমিক ইংলিশে আমরা নির্দিষ্ট কিছু টপিক পড়ে থাকি এবং মডেল কোয়েশ্চেন সলভ করে শতকরা ৮০ ভাগ মার্ক উঠানোর চেষ্টা করি। আমরা সহজ পন্থায় বিশ্বাসী যাতে অল্প পড়ে বেশি মার্ক উঠাতে পারি। এর ফলে ইংলিশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অজানা থেকে যায় এবং আমাদের বেসিক অনেক দুর্বল থাকে। যার ফলাফল পরিলক্ষিত হয় ভর্তি পরীক্ষায়। এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যে কোন বিষয়ে পড়ার আগে সেই বিষয়টার বেসিক এর প্রতি আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। বেসিক ক্লিয়ার থাকলে অনেক কঠিন বিষয়ও আমাদের কাছে সহজ হয়ে যায়।
এখন আসি কিভাবে ইংরেজির উপরে একটি ভালো প্রিপারেশন নেওয়া যায়।
এডমিশন ইংলিশ কে আমরা চারটা পার্টে ভাগ করতে পারি।
1. Vocabulary
2. Grammar
3. Textbook
4. Literature (জাহাঙ্গীরনগর এবং বিইউপির জন্য অধিক গুরুত্বপূর্ণ)
এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ Vocabulary এবং Grammar part. কারণ এই অংশ থেকে সবথেকে বেশি প্রশ্ন হয়ে থাকে।
Vocabulary Part জন্য গুরুত্বপূর্ণ টপিকঃ
1. Synonyms and Antonyms
2. Appropriate prepositions
3. Translation
4. Group verbs
5. Idioms and Phrases
6. Spelling Mistakes
Synonyms and Antonyms এর জন্য Saifur's Student Vocabulary বইটি খুবই সহায়ক হবে। কম সময়ে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে চাইলে Master/English for Competitive Exams এর Vocabulary part পড়লেও হবে। বাকি টপিক গুলোও এই দুইটা বইয়ের যেকোন একটি থেকে শেষ করলে হবে।
অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টপিকঃ
1. Proverbs
2. Word Formation
3. Number and Gender
4. One Word Substitutions
5. Abbreviations
6. Analogy (জাহাঙ্গীরনগর এবং বিইউপির জন্য অধিক গুরুত্বপূর্ণ)
Grammar Part এর জন্য গুরুত্বপূর্ণ টপিকঃ
1. Structure of Sentence
2. Phrases and Clauses
3. Parts of Speech
4. Noun and Determiner
5. Uses of Pronoun
6. Verb
7. Different Kinds of Verb
8. Tense
9. Right Form of Verbs
10. Conditional Sentences
11. Subject-Verb-Agreement
12. Transformation of Sentence
13. Degree/Comparison
14. Voice Change
15. Narration
16. Pinpoint Error (Most important for IBA and BBA)
17. Sentence Correction
অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টপিক
1. Inversion of verb
2. Tag Question
3. WH and Embedded question or Indirect question
4. Affirmative and Negative Agreement
5. Dangling Modifier
6. Parallelism
7. Redundancy
8. Miscellaneous
Grammar Part এর প্রতিটি টপিকে খুবই গুরুত্বপূর্ণ। টপিক গুলো একটি অপরটির সাথে খুবই রিলেটেড এবং যেকোন টপিক থেকে প্রশ্ন হতে পারে। টপিকগুলো আয়ত্ত করার সবথেকে ভালো উপায় নিয়মিত চর্চা করা। যেকোন বিষয় যত বেশি চর্চা করবে তত বেশি নিখুঁত হবে।
এজন্য তোমাদের সহায়ক বই হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেঃ
1. Cliffs TOEFL / Barron's TOEFL
2. Master/SOS/English for Competitive Exam
4. Text Book of HSC
4. Question Bank
এছাড়া বিগত বছরের প্রশ্নব্যাংক সলভ করলেও তোমরা অনেকটা ধারণা পেয়ে যাবে যে কেমন প্রশ্ন হতে পারে।
Literature এর জন্য Master/ English for Competitive Exams এর লিটারেচার পার্টগুলো শেষ করলে হবে।
সাফল্যের কোনো শর্টকাট পন্থা নেই। তাই পরিশ্রম করো এবং বিজয় ছিনিয়ে আনো।
Best,
Masud Reza
Department of International Relations,
Bangladesh University of Professionals (BUP)