School of Life - চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • School of Life - চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই

School of Life - চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই School of Life
(চলো স্বপ্ন দেখি, দেখাই)

An Extended Family of RC Dhaka Abani

আলহামদুলিল্লাহস্কুল অব লাইফ (“চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই”) সফলভাবে পূর্ণ করল ৫ বছর ঢাকা, ঝিনাইদহ, রাজশাহী ও কুষ্টিয়ায়...
13/08/2026

আলহামদুলিল্লাহ
স্কুল অব লাইফ (“চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই”) সফলভাবে পূর্ণ করল ৫ বছর
ঢাকা, ঝিনাইদহ, রাজশাহী ও কুষ্টিয়ায় আমাদের ১০৯ জন শিশুর হাসিমুখই আমাদের এই ৫ বছরের সবচেয়ে বড় অর্জন।
গত ৫ বছর ধরে আমরা বিনামূল্যে বাচ্চাদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক দায়িত্ব নেয়ার চেষ্টা করছি। পড়াশোনা শেষে তাদের কাজের সুযোগ নিশ্চিত করা এবং সুন্দর মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের সম্মানিত দাতা, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক ও ভালোবাসার ভলান্টিয়ার শিক্ষকদের জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আমাদের এই ৫ বছরের পথচলায় পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ

01/08/2026

স্কুল অফ লাইফ: চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই।
স্বপ্ন দেখার অধিকার সবার। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্কুল অফ লাইফ। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা, শিক্ষা উপকরণ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা এই প্রতিষ্ঠান তাদের বাস্তবমুখী শিক্ষা ও মানসিক বিকাশেও সমান গুরুত্ব দিয়ে থাকি আমরা।
এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনের আয়োজন ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। আন্তর্জাতিক বেসবল টুর্নামেন্ট উপভোগ, কুটির শিল্প কেন্দ্র, চিলড্রেন ক্লাব, মিনি চিড়িয়াখানা, হর্স ফার্ম, ছাতা লেক, গোলাপ বাগান এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে এটি ছিল শেখা, আনন্দ আর অনুপ্রেরণায় ভরা একটি দিন।
এ ধরনের শিক্ষা সফর শিশুদের জ্ঞান, সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, শ্রেণিকক্ষের বাহিরেও শেখার অসীম এক পৃথিবী রয়েছে।

#শিক্ষারআলো #স্বপ্নদেখিস্বপ্নদেখাই #সুবিধাবঞ্চিতশিশু #শিক্ষাসফর #বাংলাদেশআনসারভিডিপি #আনসারভিডিপিএকাডেমি #প্রান্তিককণ্ঠস্বর

Spent a wonderful afternoon at the Bangladesh Ansar & VDP Headquarters.Our children had an unforgettable experience visi...
22/07/2026

Spent a wonderful afternoon at the Bangladesh Ansar & VDP Headquarters.

Our children had an unforgettable experience visiting the Ansar Academy.
As a token of love, they presented some of their hand-drawn artwork to Mirza Sifat-E-Khoda Apa, Director (Sports & Culture), Bangladesh Ansar & VDP.

A huge thank you to Sifat Apa for incredible warmth, hospitality, and valuable time.
Wishing her continued joy and safety always.


14/07/2026

বাংলাদেশ আনসার ও ভিডিপি'র আমন্ত্রণে দিনব্যাপী আনসার একাডেমি সফরের অংশ হিসেবে দুপুরের মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত ব্রিফিং পর্ব।

বাচ্চাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি'র ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক পরিচালক মীর্জা সীফাত ই খোদা

একটি শিশুর হাসি, পৃথিবীকে আরও সুন্দর করে তোলেকিন্তু সেই নিষ্পাপ হাসির পেছনে প্রয়োজন নিয়মিত যত্ন, সঠিক সচেতনতা এবং সঠিক প...
09/07/2026

একটি শিশুর হাসি, পৃথিবীকে আরও সুন্দর করে তোলে

কিন্তু সেই নিষ্পাপ হাসির পেছনে প্রয়োজন নিয়মিত যত্ন, সঠিক সচেতনতা এবং সঠিক পরামর্শ। আর এই বিশ্বাস থেকেই Ignite Global Foundation-এর উদ্যোগে আমাদের School of Life - চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ Dental Camp।

আগামীকাল আমাদের শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের জন্য থাকছে অভিজ্ঞ দন্ত চিকিৎসকদের কাছ থেকে দাঁতের যত্ন ও মুখের স্বাস্থ্য সম্পর্কে সরাসরি জানার এবং পরামর্শ নেওয়ার দারুণ সুযোগ।

📅 তারিখ: ১০ জুলাই ২০২৬ (আগামীকাল)
⏰ সময়: দুপুর ১:৩০টা – বিকেল ৪:৩০টা
📍 স্থান: School of Life প্রাঙ্গণ

আসুন, সচেতন হই এবং সবাই মিলে একসাথে গড়ে তুলি আমাদের সন্তানদের সুস্থ, আত্মবিশ্বাসী এবং হাসিমুখে ভরা এক সুন্দর আগামী।

শিক্ষা সফর ২০২৬বাংলাদেশ আনসার ও ভিডিপি'র বিশেষ আমন্ত্রণে আমাদের সন্তানেরা কয়েকদিন আগে দিনব্যাপী এক চমৎকার শিক্ষা সফরে অং...
05/07/2026

শিক্ষা সফর ২০২৬
বাংলাদেশ আনসার ও ভিডিপি'র বিশেষ আমন্ত্রণে আমাদের সন্তানেরা কয়েকদিন আগে দিনব্যাপী এক চমৎকার শিক্ষা সফরে অংশ নিয়েছিল। গাজীপুরের সফিপুরে অবস্থিত দৃষ্টিনন্দন "আনসার ও ভিডিপি একাডেমি"-তে ছিল তাদের এই পুরো দিনের আনন্দঘন ও শিক্ষণীয় কার্যক্রম।
নতুন অভিজ্ঞতা আর দেশপ্রেমের এই মেলবন্ধন, আমাদের সন্তানদের ভাবনায় নতুন মাত্রা যোগ করবে বলে আমাদের বিশ্বাস।
এই চমৎকার সুযোগটি করে দেওয়ার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

#আনসার_ও_ভিডিপি #গাজীপুর #নতুন_অভিজ্ঞতা #শিক্ষা_সফর

বিশেষ কোনো দিনের ফ্রেমে বাবা আপনাকে বাঁধা অসম্ভব, তাও আজকের এই সুন্দর মুহূর্তটা কেবলই আপনার হাসিমুখের প্রাপ্তি।‘স্কুল অফ...
21/06/2026

বিশেষ কোনো দিনের ফ্রেমে বাবা আপনাকে বাঁধা অসম্ভব,
তাও আজকের এই সুন্দর মুহূর্তটা কেবলই আপনার হাসিমুখের প্রাপ্তি।

‘স্কুল অফ লাইফ’-এর ৩টি ব্রাঞ্চ (মিরপুর, ঝিনাইদহ, রাজশাহী) আর ১০৯ জন শিক্ষার্থীর প্রিয় গাইড, ভরসা এবং বাবা আপনি
অনেক ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।
Happy Father's Day to our father and our biggest mentor

21/05/2026

আমার সন্তানদেরও একটাই দাবি
রামিসার নৃশংস হত্যাকারীর
দৃষ্টান্তমূলক শাস্তি
#জাস্টিস_ফর_রামিসা

আর কত নিষ্পাপ শিশুর লাশ দেখলে আমাদের ঘুম ভাঙবে?একবার তাকিয়ে দেখুন ওঁর নিষ্পাপ মুখটার দিকে! এই অবুঝ শিশুটির কী অপরাধ ছিল?...
20/05/2026

আর কত নিষ্পাপ শিশুর লাশ দেখলে আমাদের ঘুম ভাঙবে?

একবার তাকিয়ে দেখুন ওঁর নিষ্পাপ মুখটার দিকে! এই অবুঝ শিশুটির কী অপরাধ ছিল? একটা পর একটা নৃশংস ধর্ষণ-হত্যাকাণ্ড ঘটে, আমরা কিছুদিন চিল্লাপাল্লা করি, তারপর সব ভুলে যাই। কিন্তু শুধু প্রতিবাদের নামে 'সোশ্যাল মিডিয়া ট্রেন্ড' হয়ে থেমে গেলে চলবে না।

আছিয়া থেকে শুরু করে বিগত কয়েক মাসে একের পর এক এমন বীভৎস ঘটনা ঘটলেও আমরা কোনোটারই সুষ্ঠু বিচার দেখতে পাইনি। আর এই বিচারহীনতার সংস্কৃতিই নরপশুদের আরও সাহসী করে তুলছে।

ধর্ষকের একমাত্র পরিচয় সে একটা পশু। সরকারকে এখনই কঠোর অবস্থানে গিয়ে এই নরপশুর এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যা দেখে আর কেউ এমন জঘন্য অপরাধের সাহস না পায়।

আমাদের শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য এখনই সোচ্চার হোন। বিচার না হওয়া পর্যন্ত লড়াই থামবে না!

#জাস্টিস_ফর_রামিসা

শিশুদের মুখে আনন্দের হাসি: ‘School of Life’ এবং ‘Help Welfare’ এর একটি মিষ্টি উদ্যোগসম্প্রতি এক সম্মানিত ডোনারের আন্তরিক...
02/05/2026

শিশুদের মুখে আনন্দের হাসি:
‘School of Life’ এবং ‘Help Welfare’ এর একটি মিষ্টি উদ্যোগ

সম্প্রতি এক সম্মানিত ডোনারের আন্তরিক ইচ্ছায় ‘স্কুল অফ লাইফ’-এর প্রধান শাখা এবং ঝিনাইদহ শাখার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়।

চকলেটগুলো হাতে পেয়ে শিশুদের চোখে-মুখে যে অনাবিল আনন্দের ঝলক ফুটে উঠেছিল, তা সত্যিই ছিল অমূল্য। কোটি টাকার বিনিময়েও শিশুদের এই অকৃত্রিম হাসি কেনা সম্ভব নয়, আলহামদুলিল্লাহ।

আমাদের কোমলমতি শিশুদের মুখে এই পরম তৃপ্তির হাসি ফোটানোর জন্য সম্মানিত ডোনারকে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে, আমাদের প্রতিটি ভালো কাজে সার্বক্ষণিক ছায়া হয়ে পাশে থাকার জন্য ‘হেল্প ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর প্রতি রইলো আমাদের বিশেষ কৃতজ্ঞতা।



#চলো_স্বপ্ন_দেখি_স্বপ্ন_দেখাই

Address

House No: 33, Road No: 15, 1st Floor, Rupnagar R/A
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when School of Life - চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to School of Life - চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই:

Shortcuts

Share

Category