At taiseer Educational Consultancy

At taiseer Educational Consultancy শিক্ষা বিষয়ক যেকোনো বিষয়ে পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন!

۩ হিফজুল হাদীস প্রতিযোগিতা ۩বাংলাদেশস্থ রাজকীয় সৌদি দূতাবাসের উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল হাদীস প্রতিযোগিতা— ২০২৬ ইং এর ...
24/08/2026

۩ হিফজুল হাদীস প্রতিযোগিতা ۩

বাংলাদেশস্থ রাজকীয় সৌদি দূতাবাসের উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল হাদীস প্রতিযোগিতা— ২০২৬ ইং এর সময়সূচি ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ।

অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট স্থানে আজই যোগাযোগ করুন।

#হিফজুল_হাদিস_প্রতিযোগিতা_২০২৬

যারা এই বছর সৌদি মিনিস্ট্রি আবেদনে প্রথম ধাপে আবেদন করতে পারেননি, তাদের জন্য দ্বিতীয় বারের জন্য পূণরায় সুযোগ দেওয়া হয...
19/08/2026

যারা এই বছর সৌদি মিনিস্ট্রি আবেদনে প্রথম ধাপে আবেদন করতে পারেননি, তাদের জন্য দ্বিতীয় বারের জন্য পূণরায় সুযোগ দেওয়া হয়েছে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,রিলিজিয়াস এ্যাটাশে অফিস, রাজকীয় সৌদি দূতাবাস ঢাকা, হিফজুল কোরআন প্র...
16/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
রিলিজিয়াস এ্যাটাশে অফিস, রাজকীয় সৌদি দূতাবাস ঢাকা, হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ এ অংশগ্রহণে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদেরকে নিম্নস্থান থেকে ফরম সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
উল্লেখ্য যে, ফরম পূরণ করে প্রতিযোগিতার নির্ধারিত তারিখের দুদিন পূর্বেই জমা দিতে হবে।

শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড এর অন্তর্গত অংশগ্রহণকারীরা নিম্ন ঠিকানায় যোগাযোগ করবেন।

ফরম সংগ্রহের স্থান ও দায়িত্বশীলগণ:
১, শাইখ আনিসুর রহমান মাদানী (যাত্রাবাড়ী ইবনে সিনা হসপিটাল সংলগ্ন, মাদ্রাসা মোহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়ী ঢাকা)
মোবাইল:01714660680 (প্রতিদিন ফরম সংগ্রহের সময় বিকাল 5 টা থেকে মাগরিব পর্যন্ত) অত্র নাম্বারে ফোন কলে না পেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
২, শাইখ আ: সোবহান
মোবাইল:01731406800
৩, শাইখ উবায়দুর রহমান (উত্তর চাষাড়া আহলে হাদিস জামে মসজিদ, নারায়ণগঞ্জ)
মোবাইল:01741582291

©️ Ustad Anisur Rahman Madani

২০২৬ সালের দাখিল/এসএসসি/সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে ১০ আগস্ট অর্থাৎ আগামীকালই।ওই দিন সকাল ১০ টার সময় ফলাফল প্রকাশিত...
09/08/2026

২০২৬ সালের দাখিল/এসএসসি/সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে ১০ আগস্ট অর্থাৎ আগামীকালই।

ওই দিন সকাল ১০ টার সময় ফলাফল প্রকাশিত হবে।

ফলাফল দেখা যাবে অনলাইনে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে

🌐 অনলাইনের মাধ্যমে ফলাফল দেখার লিংক :

১. https://www.educationboardresults.gov.bd/v2/home

২. https://eboardresults.com/v2/home

মোবাইলের SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম :

১. মোবাইল ফোনের মেসেজ অপশনে যান

২. এরপর লিখুন SSC,এরপর বোর্ডের ইংরেজি বানানের প্রথম তিন অক্ষর,যেমন : ঢাকা বোর্ডের জন্য DHA।এরপর পরীক্ষার্থীর রোলনম্বর,যেমন ১২৩৪৫৬।এরপর পরীক্ষার বর্ষ,যেমন : ২০২৬।এরপর মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

এই বছর থেকে ১৬২২২ নম্বরে SMS প্রেরণের সাথে সাথে ১৬১৪০ নম্বরে SMS প্রেরণের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

উত্তরপত্র পূনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১১ আগস্ট ২০২৬ তারিখ থেকে ১৭ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত।

16/06/2026

⚠️ বিশেষ সতর্কবার্তা

ইমাদাতুল কুবুল ওয়াত তাসজিল (ভর্তি ও নিবন্ধন ডিনশিপ) এর আউটি বিভাগের ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তার তথ্যানুযায়ী, কেবল চলতি শিক্ষাবর্ষেই মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ২০০০-এরও বেশি। আলহামদুলিল্লাহ, এটি বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে মদীনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের একটি উজ্জ্বল প্রমাণ।

তবে তিনি দুঃখের সঙ্গে জানান যে, অধিকাংশ শিক্ষার্থী বিভিন্ন বাণিজ্যিক আবেদন সেন্টারের মাধ্যমে আবেদন করায় তাদের আবশ্যকীয় কাগজপত্রে নানা ধরনের ঘাটতি ও ভুলত্রুটি পরিলক্ষিত হয়েছে, যা যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে। ফলে অনেক আবেদনই প্রাথমিক পর্যায়ে জটিলতার সম্মুখীন হয়েছে।

এ কারণে ভবিষ্যৎ আবেদনকারীদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যে, তারা যেন যথাসম্ভব নিজ দায়িত্বে আবেদনপত্র পূরণ ও জমা দেন। আবেদন জমা দেওয়ার পূর্বে নাম, জন্মতারিখ, ঠিকানা, শিক্ষাগত তথ্য, পাসপোর্ট-সংক্রান্ত তথ্য এবং অন্যান্য সকল তথ্য একাধিকবার যাচাই করে নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি।

এছাড়াও আবেদন-সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং বিশেষভাবে ব্যবহৃত ই-মেইল ঠিকানাটি যেন সম্পূর্ণ সঠিক, সচল ও সর্বদা ব্যবহারযোগ্য থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সকল নোটিশ ও যোগাযোগ প্রধানত ই-মেইলের মাধ্যমেই প্রেরণ করা হয়।

আল্লাহ তাআলা সকল আবেদনকারীকে কল্যাণ ও সফলতা দান করুন। আমীন।

আহ্বানে—

মীর আব্দুল্লাহ সাজিদ মাদানী
ছাত্র প্রতিনিধি
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!​অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আত-তাইসীর এডুকেশনাল কনসালটেনন্সি’র সহযোগি...
18/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

​অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আত-তাইসীর এডুকেশনাল কনসালটেনন্সি’র সহযোগিতা নিয়ে উচ্চশিক্ষার জন্য আবেদনকারী মাদরাসা সেরাজুল হোদা, চরবাগডাঙ্গা, চাঁপাই নবাবগঞ্জ।'এর একজন প্রিয় ছাত্র ভাইয়ের সহধর্মিণী আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (সবাই পড়ুন— اللهم اغفرلها وارحمها)।

​হঠাৎ করেই এমন একটি শোকের সংবাদ আমাদের পুরো আত-তাইসীর পরিবারকে স্তব্ধ ও গভীরভাবে ব্যথিত করেছে। দাম্পত্য জীবনের শুরুতে জীবনসঙ্গিনীকে হারানোর এই নির্মম কষ্ট ও শূন্যতা সহ্য করা ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়।

​আত-তাইসীর এডুকেশনাল কনসালটেন্সী পরিবারের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত ভাই এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

​আমাদের প্রার্থনা—
আল্লাহ রাব্বুল আলামিন মরহুমার সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আর আমাদের এই প্রিয় দ্বীনি ভাইকে এই কঠিনতম পরীক্ষায় ‘সবরে জামিল’ বা উত্তম ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমীন।

​সেই সাথে আমরা আল্লাহর দরবারে আরও দোয়া করছি— মহান আল্লাহ যেন এই শোকগ্রস্ত ভাইকে তাঁর দ্বীনের খিদমতের জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বরকতময় শহর মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কবুল করে নেন এবং তাঁর জীবনের এই কষ্টের উত্তম প্রতিদান দুনিয়া ও আখিরাতে দান করেন। আমীন।

​At taiseer Educational Consultancy
01521-769861

মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাইট "মিনহাতি ওয়েবসাইটে" কারিগরি ত্রুটির কারণে বিস্তারিত প্রোফাইল দেখা যাচ্ছে না। ...
09/05/2026

মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাইট "মিনহাতি ওয়েবসাইটে" কারিগরি ত্রুটির কারণে বিস্তারিত প্রোফাইল দেখা যাচ্ছে না।

এটা সম্পূর্ণ কারিগরি ত্রুটির কারণে এমনটি হচ্ছে। আশা করছি, দ্রুত সমাধান হবে। কোনপ্রকার আতঙ্কিত ও ভয় পাবার কোন কানণ নেই। আল্লাহ্ তা'আলা সহজ করুন।

জনসচেতনতায়—
আত-তাইসীর এডুকেশনাল কনসালটেনন্সি
01521-769861

আলহামদুলিল্লাহ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিনহাতি ওয়েবসাইটে গতবছর আপডেটকারী ছাত্রদের স্ট্যাটাস تحت الدراسة ছিলো তাদ...
07/05/2026

আলহামদুলিল্লাহ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিনহাতি ওয়েবসাইটে গতবছর আপডেটকারী ছাত্রদের স্ট্যাটাস تحت الدراسة ছিলো তাদের মিনিস্ট্রি ওয়েবসাইটে নতুনভাবে আবেদন করার জন্য বলা হয়েছে।

আমাদের মাধ্যমে আবেদনকারী বেশ কিছু ছাত্রের تحت الدراسة আছে, তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে বলেছিলাম, তাদের দ্রুত আমাদের সাথে যোগাযোগ করা জন্য অনুরোধ করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে তাদের আবেদন সাবমিট করা হবে, ইন শা আল্লাহ্।

উল্লেখ্য যে, এবছর সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কলারশিপে ২৫টি বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট এ আবেদন করতে পারবেন, ইন শা আল্লাহ্। আবেদন চলবে আগামী ২১শে মে পর্যন্ত।

সাবজেক্ট বাছাই ও আবেদন করতে আমাদের সাথে যোগাযোগ করুন—
https://studyinsaudi.sa/ar/Program

আত-তাইসীর এডুকেশনাল কনসালটেনন্সি
01521-769861

⚠️ সতর্কবার্তা—সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কলারশিপ আবেদনের ওয়েবসাইটে একাউন্ট তৈরি করার সময় প্রদত্ত ই-মেইল ঠিকানা ও ...
06/05/2026

⚠️ সতর্কবার্তা—

সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কলারশিপ আবেদনের ওয়েবসাইটে একাউন্ট তৈরি করার সময় প্রদত্ত ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড সম্পূর্ণ গোপন রাখুন।

একান্ত প্রয়োজন ছাড়া এগুলো অপরিচিত বা অবিশ্বস্ত কারো সাথে শেয়ার করবেন না।

আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার।

📌 সহায়তার জন্য যোগাযোগ করুন:
আত-তাইসীর এডুকেশনাল কনসালটেনন্সি
📞 01521-769861

Address

Dhaka
1311

Alerts

Be the first to know and let us send you an email when At taiseer Educational Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to At taiseer Educational Consultancy:

Shortcuts

Share