বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া l
BD Education
A Trusted Education Group
17/07/2025
এটা হচ্ছে বিশ্বের অন্যতম ধনী দেশ লুক্সেমবার্গ। দেশটিতে গণপরিবহনে (বাস, ট্রাম এবং ট্রেন) ভ্রমণ করতে কোনো টাকা লাগে না। ২০২০ সালের ২৯শে ফেব্রুয়ারি থেকে লুক্সেমবার্গ বিশ্বের প্রথম দেশ হিসেবে সারা দেশে গণপরিবহনকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল যানজট কমানো, পরিবেশ দূষণ হ্রাস করা এবং নাগরিকদের জন্য একটি সামাজিক সুবিধা প্রদান করা। এর ফলে স্থানীয় বাসিন্দা এবং পর্যটক উভয়ই বিনা খরচে গণপরিবহন ব্যবহার করতে পারেন। তবে, ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় ভ্রমণ করতে হলে এখনও টিকিট কাটতে হয়।
15/04/2025
ভিসা ইন্টারভিউতে যেসব প্রশ্ন করা হয়! প্রশ্ন বুঝতে পারলেই ভিসা নিশ্চিত!
F1 ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে যে সকল প্রশ্ন ফেইস করতে হয় তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো….
দেখুন আমার উদ্দেশ্য সৎ । আমি চাচ্ছি আমার এই তথ্য শেয়ারিং এর মাধ্যমে যদি কারো উপর হয় ক্ষতি কি? দেশে থাকতে হাজার হাজার শিক্ষার্থীদের পড়িয়েছি , মোটিভেট করার চেষ্টা করেছি এবং নানাভাবে সাহায্য সহযোগিতা করেছি। এখন আমি আমেরিকাতে আছি।এখানে থেকে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় সেই চিন্তা থেকেই এই তথ্য গুলো শেয়ার করা কিন্তু কিছু মানুষ বাজে মন্তব্য করছে । আপনি যখন বাজে মন্তব্য করছেন আমিও তো আপনাকে বাজে মন্তব্য করব এটাই স্বাভাবিক সুতরাং আমার কাজ পছন্দ না হলে ইগনোর করুন।
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার অন্যতম সহজ এবং বৈধ উপায় হলো F1 ভিসা। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি নন-ইমিগ্র্যান্ট ভিসা, যা আপনাকে যুক্তরাষ্ট্রে ফুল-টাইম পড়াশোনার সুযোগ দেয়। তবে F1 ভিসা পেতে হলে ইন্টারভিউয়ের জন্য ভালো প্রস্তুতি নিতে হয়।
ইন্টারভিউতে বেশ কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যা আপনার পড়াশোনার উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি। কিছু প্রশ্ন আপনার স্পনসর বা পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও হতে পারে। নিচে ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হলো:
1. Why did you choose this particular university?
2. Have you applied to any other universities? If so, which ones?
3. Why this major?
4. Who is your sponsor?
5. What does your father/mother do?
6. Do you have any friends or relatives living in the United States?
7. Have you ever traveled outside of your home country before?
8. What do you plan to do after completing your studies?
9. What courses are you taking this semester?
10. Why did you choose to study in the United States instead of your home country? Why not choose Canada or Australia?
11. Have you been awarded any scholarships or financial aid? How did you manage that?
12. Do you have any brothers or sisters? If yes, what are they doing?
13. What will you specialize in for your degree? What will be your major?
14. How did you find this university?
15. Have your sponsor ever been outside Bangladesh?
16. Have you researched the city and state where your university is located?
17. If I issue your F1 visa today, when do you plan to travel to the US to start your studies?
18. Do you plan to pursue additional education in the US after completing your program?
19. What was your score on the SAT or IELTS/DET/TOEFL?
20. Are you planning to visit your home country during breaks or holidays?
21. Do you plan to live off-campus or on-campus?
22. What extracurricular activities have you been involved in?
23. How does your academic background relate to your chosen field of study?
24. What were your grades in school?
25. What are you doing at present? What have you done last 1 year?
26. Tell me, was it always your plan to pursue a Bachelor’s degree in the United States?
27. How do you plan to stay in touch with your family and friends while in the US?
28. What aspects of the local culture and environment are you most excited to experience?
29. Are you planning to pursue Optional Practical Training (OPT) or Curriculum Practical Training (CPT) after completing your studies?
30. Do you understand the importance of maintaining your legal status in the US?
31. Are you familiar with the rules and regulations for F1 visa holders?
32. How do you plan to cope with homesickness?
33. How do you plan to handle cultural differences?
34. Do you know your professors at that university? What are your professors' names?
35. How did you prepare for your English proficiency test?
36. Do you understand the restrictions on employment for F1 visa holders?
37. Why your parents are spending all of their savings on you?
38. Why should I give you visa?
39. What will you do if I reject your visa?
ইন্টারভিউর সফলতার জন্য টিপস
-আত্মবিশ্বাসী থাকুন ,ইন্টারভিউতে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন।
-উত্তর সৎ এবং সঠিক রাখুন, ভিসা অফিসারদের প্রতিটি প্রশ্নের পেছনে একটি উদ্দেশ্য থাকে। সুতরাং সঠিক তথ্য দিন।
-তথ্য নিয়ে প্রস্তুত থাকুন, আপনার বিশ্ববিদ্যালয়, মেজর, স্পনসর, এবং ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে ইন্টারভিউয়ে যান।
-প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন, আর্থিক কাগজপত্র, অ্যাডমিশন লেটার, এবং স্কলারশিপ সংক্রান্ত ডকুমেন্ট সঙ্গে রাখুন।
-কঠিন প্রশ্নের উত্তর চিন্তা করে দিন, যেমন, "Why should I give you a visa?" বা "What will you do if I reject your visa?"—এ ধরনের প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রস্তুত রাখুন।
F1 ভিসাধারীদের কিছু নিয়ম মানতে হয়:
-ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
-সীমিত সময়ের জন্য কাজ করার অনুমতি রয়েছে।
-OPT বা CPT-এর নিয়ম সম্পর্কে সচেতন থাকতে হবে।
-আইনি অবস্থান বজায় রাখতে প্রয়োজনীয় নথি সব সময় আপডেট রাখতে হবে।
04/02/2025
যুক্তরাজ্যে ১০ বছরের ভিসার পাবেন যেভাবে।
১০ বছরের ভিসার জন্য আগে একবার United Kingdom ট্রাভেল করা থাকতে হয় 🛫🇬🇧🛬
সাধারণ ৬ মাসের ভিসার জন্য যে সকল ডকুমেন্টস লাগে, সেগুলো দিয়েই আবেদন করতে হয়। শুধু কভার লেটারে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে আপনি ১০ বছরের ভিসার জন্য আবেদন করছেন + এপ্লিকেশন ফর্মে ১০ বছর সিলেক্ট করে পেমেন্ট করতে হবে💴
এছাড়া ভ্রমণের ইতিহাস, আর্থিক স্থিতিশীলতা, এবং বাংলাদেশে আপনার শক্তিশালী যোগসূত্র তুলে ধরা গুরুত্বপূর্ণ।
অনেকেই বলে থাকেন, আগের ভিসা থাকলে পরবর্তীবার UK ভিসা রিজেক্ট হয় না। কিন্তু এই ধারণাটি পুরোপুরি ভুল।আমার একজন নেতা ভাই ১০ বছরের জন্য এপ্লাই করে রিজেক্ট হয়েছেন।
একজন সনামধন্য ব্যক্তি বলেছিলেন, যেহেতু তার আগের ৩টি UK ভিসা রয়েছে, এবার ব্যাংক ট্রানজেকশন তেমন চেক করবে না; শুধু ব্যালেন্স ঠিক থাকলেই হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন—তার আবেদন রিজেক্ট হয়েছে।
⁉️ অনেকে ধারণা করেন, পাসপোর্টের পৃষ্ঠার দুই পাশ খালি না থাকলে ভিসা পাওয়া যাবে না, যেমন ৪২ এবং ৪৩ নম্বর পৃষ্ঠা—এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার পাসপোর্টে ২৫, ৩৮ এবং ৪৩ নম্বর পৃষ্ঠা খালি ছিল, আমার ভিসা অ্যাপ্রুভ হতে কোন সমস্যা হয়নি
আমি আমার ৬ মাসের প্রথম ভিসার মেয়াদ শেষ হওয়ার ৩ সপ্তাহ আগেই পুনরায় আবেদন করেছিলাম। তবে, ট্যুর প্ল্যান দিয়েছিলাম এমনভাবে, যা আমার প্রথম ভিসার মেয়াদ শেষ হওয়ার পর শুরু হওয়ার কথা ছিল✈️
কাভার লেটারে এই লিখাটুকু এড করে দিতে পারেন
আগামী ১৭ থেকে ২৪ তারিখের মধ্যে আমি লন্ডন এবং প্যারিছ ভ্রমণের পরিকল্পনা করেছি। পাশাপাশি, ভবিষ্যতে যুক্তরাজ্যের প্রতিটি শহরের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কার করার গভীর আগ্রহ রয়েছে। দীর্ঘমেয়াদী ভিসাটি আমাকে পর্যায়ক্রমে এই স্বপ্ন পূরণ করার সুযোগ দেবে🫠
👉 ভিসা ফি তালিকা:
• ৬ মাসের ভিসা ফি: ১১৫ ব্রিটিশ পাউন্ড
• ২ বছরের ভিসা ফি: ৪৩২ ব্রিটিশ পাউন্ড
• ৫ বছরের ভিসা ফি: ৭৭১ ব্রিটিশ পাউন্ড
• ১০ বছরের ভিসা ফি: ৯৬৩ ব্রিটিশ পাউন্ড
🗣️ ভিসার উপর সময়কাল ১৮০ দিন লেখা দেখে অনেকেই সুন্দর ভাষায় মন্তব্য করেছেন এবং ইনবক্সও করেছেন ১৮০ দিনে ১০ বছর হয় কিনা⁉️ ভিজিট ভিসার মেয়াদ যতদিনেরই হোক না কেন, প্রতি এন্ট্রিতে সর্বোচ্চ ১৮০ দিন থাকার অনুমতি দেওয়া হয়,আর সেটাই লিখা আছে।ভিসার মেয়াদ কতোদিন সেটা উপরের ডান পাশের কণারে লিখা আছে🤦♂️ এটি যুক্তরাজ্যের সকল ভিজিট ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য।
💳 ভিসা ফি পরিশোধ করার সহজ উপায় হলো নিজের ব্যাংকের কার্ড ব্যবহার করা।
ব্যাংকে কল করে বিস্তারিত জানালেই ব্যাংক থেকে পারমিশন দিয়ে দিভে
আমার ডকুমেন্টস সাবমিশন তালিকা:
1. ব্যাংক স্টেটমেন্ট (বিজনেস) ও সলভেন্সি সার্টিফিকেট
2. ব্যাংক স্টেটমেন্ট (পার্সোনাল) ও সলভেন্সি সার্টিফিকেট
3. সর্বশেষ তিনটি পাসপোর্টে থাকা ভিসা ও স্ট্যাম্পের স্ক্যান কপি
4. টিআইএন সার্টিফিকেট (TAX Identification Number)
5. সর্বশেষ চার বছরের ট্যাক্স রিটার্ন কপি
6. চারটি ট্রেড লাইসেন্সের কপি
7. শোরুমের দলিলের কপি
8. পার্টনারশিপ চুক্তির দলিলের কপি
9. ১২ দিনের ভ্রমণ পরিকল্পনা
10. কভার লেটার (Cover Letter)
11. রিটার্ন ফ্লাইট টিকিট বুকিংয়ের কপি
🗣️আরো কোন ইনফরমেশন জানার থাকলে কমেন্ট করতে পারেন🖊️ আমার জানা থাকলে শেয়ার করবো।
01911720729
আপনাদের জন্য শুভকামনা রইলো।
UK, USA, AUSTRALIA, CANADA
প্রচুর visa হচ্ছে???
হ্যারী আপ 01911720729
16/07/2024
Album -2019 Kolkata, India
#কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন
► #কলকাতা মেট্রো রেলের A to Z ◄
কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ করছেন । যারা ওই অতিরিক্ত খরছ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল । এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি । মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায় ।
অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন । এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে । আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জং এ এসে নামবেন ( দম দম জং এবং দম দম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না ) । এখান থেকে মাত্র ১৫ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন ।
কলকাতা মেট্রো রেলের রুট
=====================
দম দম > বেল গাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবিন্দ্র সনদ > নেতাজী ভবন > জতিন দাস পার্ক > কালীঘাট > রবিন্দ্র সরোবর > টলিগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস
ভাড়া ১০ , ১৫ , ২০,২৫ । আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত । চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লিখা আছে । আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন ।
এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
=====================================================
╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন
╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন
╚►হাওড়া ব্রিজঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন
╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন
╚►রাম মন্দিরঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►মার্বেল প্লেসঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন
╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন
╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন
╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো
╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বড় বাজারঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
আমরা অনেকেই নিউমার্কেট এরিয়ায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকি । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ১৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন । এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এরিয়া ।
নোট : মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না 🙂 মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলো তে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না । সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ , অফিস ব্যাগ , শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন । ভালো থাকবেন....
বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।😍🥀
#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি😍
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি😍
৬। বেনিন ৭। কেপ ভার্দ ৮। কমোরো দ্বীপপুঞ্জ ৯। জিবুতি ১০। গাম্বিয়া ১১। গিনি বিসাউ ১২। কেনিয়া ১৩। লেসোথো ১৪। মাদাগাস্কার ১৫। মৌরিতানিয়া ১৬। মোজাম্বিক ১৭। রুয়ান্ডা ১৮। সিসিলি ১৯। সোমালিয়া ২০। টোগো ২১। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি😍
২২। বলিভিয়া.
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি😍
২৩। কুক আইল্যান্ডস ২৪। ফিজি ২৫। মাইক্রোনেশিয়া ২৬। নিউই ২৭। সামাউ ২৮। ত্রিভালু ২৯। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি😍
৩০। বাহামা ৩১। বার্বাডোজ ৩২। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৩। ডোমিনিকা ৩৪। গ্রেনাডা ৩৫। হাইতি ৩৬। জামাইকা ৩৭। মন্টসেরাত ৩৮। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৩৯। সেন্ট ভিনসেন্ট
৪০। ত্রিনিদাদ ৪১। টোব্যাগো।😍🤩🥀
--------------------------------------------------
🏢আমাদের অফিসের ঠিকানা:
218 Elephant Road, Bata Signal, Dhaka
📲 আমাদের সাথে সংযোগ করুন
+01911720729
UK /USA
No visa no Money for Student Visa.
01911-720729
BD Education Send a message to learn more
07/12/2020
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Elephant Road, Bata Signal
Dhaka
1205