Afsana Islam Mim Pori
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Afsana Islam Mim Pori, College & University, Dhaka.
Sorry I'm Muslim. 31st night not for me.
31/12/2025
- সময় আমাকে অনেক কিছুই শিখিয়েছে। কিন্তু আফসোস, সঠিক সময়ে কিছুই শেখায়নি!'❤️🩹😅
31/12/2025
যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। তবুও তুমি বুঝবে না?
মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। এই পৃথিবীতে কেউই নির্ভুল হয়ে জন্মায় না। ভুল হওয়াটাই মানুষের স্বাভাবিকতা। তবে মানুষকে মানুষ করে তোলে তার ভুল স্বীকার করার সাহস আর সেই ভুলের জন্য অনুশোচনা করার মন-মানসিকতা।
কিছু মানুষ আছে দেখবেন, যারা কখনো নিজের ভুল নিজের চোখে দেখতে চায় না। ভুল করেও তারা অনুতপ্ত হয় না, বরং নীরবে সেই ভুলটাকেই যথার্থ বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এমন মানুষগুলোই ধীরে ধীরে একটি সম্পর্ককে বিষিয়ে তোলে! সংশোধন হওয়া তো দূরের কথা, সামান্য ভুল স্বীকার করে “ সরি ” বলার মধ্যেও তারা অপমানবোধ করে।
যারা নিজেকে সবসময় সঠিক মনে করে, তারা সম্পর্কের মানুষটাকে যত কষ্টই দিক না কেন, তাতে তাদের বিন্দুমাত্র অনুশোচনা জন্মায় না। নিজের ইগো আর আত্মঅহংকারের আড়ালে তারা মানুষের অনুভূতিকে তুচ্ছ করে ফেলে। এমনকি সম্পর্কটা একদিন ভেঙে গেলেও তাদের চোখে কোনো আফসোস থাকে না। কেননা তাদের কাছে সম্পর্ক নয়, নিজের সঠিক থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সম্পর্ক টিকে থাকে ভুল স্বীকারের সাহসে, অনুশোচনার কোমলতায় আর “ আমি ভুল করেছি, আমি অনুতপ্ত ” বলার মানবিকতায়। যেখানে এসবের অভাব থাকে, সেখানে সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়, ভীষণ যন্ত্রণার মধ্য দিয়ে!
30/12/2025
ম্যারি কুরি – ভয়কে জয় করা এক নারী বিজ্ঞানী
এক সময় বলা হতো —
নারীরা বিজ্ঞান বুঝবে না, গবেষণা তাদের কাজ নয়।
ম্যারি কুরি সেই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন।
দারিদ্র্য, বৈষম্য, স্বামীর মৃত্যু —
সবকিছুর মাঝেও তিনি থামেননি।
তিনি আবিষ্কার করেন Radium ও Polonium,
এবং ইতিহাসে একমাত্র নারী হিসেবে
দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার জেতেন।
তিনি কখনো প্রচারের আলো চাননি,
চেয়েছিলেন শুধু কাজ করতে।
💬 ম্যারি কুরি আমাদের শেখান —
যদি তুমি নিজের ক্ষমতায় বিশ্বাস রাখো,
তাহলে সমাজের বাধা তোমাকে থামাতে পারবে না।
👉 লিঙ্গ নয়, বয়স নয়, পরিস্থিতি নয় —
তোমার সাহসই তোমার পরিচয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
30/12/2025